Raishas Food

আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না বিফ চাউমিন নুডুলস রেসিপি | beef chow mein

রেস্টুরেন্টের বাবুর্চির স্টাইলে গরুর মাংস, সবজি ও ঘরে তৈরি ডিমের নুডুলস দিয়ে বানানো বিফ চাউমিন। রসুন-কাঁচা মরিচের সসে স্বাদ আনা হয়েছে। প্রস্তুত সময়: ১ ঘন্টা। পুষ্টি সম্পর্কিত: এক সার্ভিং এ চাইনিজ বিফ চাউমিন নুডুলস এর মধ্যে রয়েছে ২৮২- ৫১০ ক্যালরির মধ্যে থাকতে পারে।

শেয়ার করুন:

উপকরণ

  • •নুডুলস - পরিমাণ মতো
  • •গাজর কুচি সিকি কাপ
  • •পাতাকপি কুচি এক কাপ
  • •গরুর মাংস পাতলা স্লাইস করে নিব
  • •তেল- দেড় টেবিল চামচ
  • •চিকেন পাউডার এক টেবিল চামচ
  • •সাদা গোল মরিচের গুড়া - আধা চা চামচ
  • •সোয়া সস,ম্যাগি সস এক চামচ করে
  • •চিনি- দেড় চামচ
  • •রসুন কুচি - এক টেবিল চামচ
  • •লাল কাচা মরিচ দশ টি
  • •রসুনের কোয়া দশ টি
  • •চাইনিজ পাতা অল্প করে
  • •পিয়াজ কলি অল্প করে

রান্নার ধাপ

  1. 1প্রথম এখানে লাল কাঁচা মরিচ এবং রসুনের গুলো নিয়ে, ধুয়ে নিয়েছি তারপর একসাথে বেটে কিংবা ব্লেন্ড করে নিতে হবে একটু দানাদার ভাবে অর্থাৎ একদম মিহি করে বাটা যাবে না একটু ছাবা ছাবা থাকে,এমন করে নিতে হবে। এটা হয়ে গেলো ব্যাসিলিক সস। রেষ্টুরেন্ট এর বিভিন্ন চাইনিজ খাবার রান্নার ক্ষেত্রে বাবুর্চিরা এই সসটা তৈরি করে থাকেন। এখন চুলায় একটি প্যানের মধ্যে পানিটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এই নুডুলস গুলো। ৪ থেকে ৫ মিনিটের জন্য সিদ্ধ করে নিব। এটা অল্প সিদ্ধ করেই নামিয়ে নিতে হবে। বেশি সিদ্ধ করা যাবে না। কারণ এর সাথে ডিম দেওয়া আছে। তবে বেশি সিদ্ধ করার ফলেও নরম হবে না,ডিমের কারণে। প্রায় চার চার মিনিট পর,নুডুলস এর পানি ঝরিয়ে নেব এবং একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। যেন একে অপরের সাথে লেগে না যায়। তারপর চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। নেড়েচেড়ে একটু বাদামী হতে শুরু করলেই এর সাথে, এর সাথে দিয়ে দিচ্ছি,চিকন করে কেটে রাখা গরুর মাংস গুলো। নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি, তৈরি করা বেসিলিক সস থেকে দুই চা চামচ সস।
  2. 2নেড়েচেড়ে দুই মিনিট ভেজে নেওয়ার পর,এর সাথে ফেটে রাখা ডিম দিয়ে দিব। নেড়েচেড়ে ডিম টা ভালো করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব, গাজর কুচি করে কেটে রাখা এবং পাতাকপি কুচি। নেড়েচেড়ে কয়েক মিনিট ভেজে নেব। নেড়েচেড়ে এই গুলো একটু আধা সিদ্ধ হলেই,তখন এর সাথে দিয়ে দিব পানি ঝড়িয়ে রাখা নুডুলস গুলো। একটু নেড়ে দিয়ে দিচ্ছি, চিকেন পাউডার, চিনি,ম্যাগি সস,সোয়া সস, এটাও মিনিট খানেক ভেজে নিব। তারপর দিয়ে দিব, চাইনিজ পাতা এবং পিয়াজ কলি। আরও কয়েক সেকেন্ড ভেজে তারপর নামিয়ে নিব। এভাবে হয়ে গেল আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না, চাওমিন নুডলস রেসিপি। এবং যেটা ঘরোয়া তৈরি নুডুলস দিয়ে তৈরি করা হয়েছে। এখন এই নুডুলস টা তৈরি করতে হয় কিভাবে এর জন্য, ঘরেই মাত্র দুটি উপকরণ অর্থাৎ ময়দার ডিম দিয়ে তৈরি করে নিয়েছি । নুডুলস টা তৈরির জন্য বলের মধ্যে একটা ডিম ফেটে নিলাম লবণ দিয়ে। তারপর ডিমের সাথে আমি পরিমাণমতো ময়দা মিশিয়ে নিব। অর্থাৎ খুব ভালো করে ময়ান দিয়ে খামিরটা তৈরি করে নিব। নুডুলসের জন্য যেহেতু একটি ডিমের সাথে ময়দার খামিরটা তৈরি করেছি তাই এখানে ময়দা লেগেছে পৌনে এক কাপের মতো।
  3. 3তবে আপনারা চাইলে দুটি ডিম, তিনটি ডিম দিয়েও যতটুকু প্রয়োজন হয় ময়দা সে অনুযায়ী দিয়ে খামিরটা তৈরি করে নিতে পারেন। এখন এই তৈরি করে রাখা খামিরটা ১০ থেকে ১৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তারপর এটা বের করে লম্বা এবং চওড়া করে বেলে নিতে হবে। তারপর এক পাশ থেকে রোলের মতো ভাঁজ দিয়ে নিব। তারপর এক দিক থেকে কেটে নিব। এবং এগুলো খুলে নিলেই লম্বা নুডুলসের মত বেরিয়ে আসবে। এভাবে তৈরি হয়ে গেল ময়দার আর ডিম দিয়ে তৈরি ঘরোয়া তৈরি নুডুলস। আর যদি বেশি হয়ে যায় তবে এইভাবে করে ডিপ ফ্রিজের মধ্যেও রেখে সংরক্ষণ করা যাবে । এখন চুলায় একটি প্যানের মধ্যে পানিটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এই নুডুলস গুলো। ৪ থেকে ৫ মিনিটের জন্য সিদ্ধ করে নিব। এটা অল্প সিদ্ধ করেই নামিয়ে নিতে হবে। বেশি সিদ্ধ করা যাবে না। কারণ এর সাথে ডিম দেওয়া আছে। তবে বেশি সিদ্ধ করার ফলেও নরম হবে না,ডিমের কারণে। প্রায় চার চার মিনিট পর,নুডুলস এর পানি ঝরিয়ে নেব এবং একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। যেন একে অপরের সাথে লেগে না যায়।

সচরাচর জিজ্ঞাসা

ঘরে নুডুলস তৈরির উপকরণ কী কী?+

একটি ডিম, লবণ এবং পরিমাণমতো ময়দা দিয়ে খামির তৈরি করে ঘরে নুডুলস বানানো হয়। ডিম বেশি নিলে সেই অনুযায়ী ময়দা বাড়াতে হবে।

নুডুলস কতক্ষণ সিদ্ধ করতে হবে?+

নুডুলস ৪ থেকে ৫ মিনিট সিদ্ধ করে নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। বেশি সিদ্ধ করলে নুডুলস নরম হয়ে যাবে।

রসুন ও কাঁচা মরিচের সস কীভাবে তৈরি হয়?+

লাল কাঁচা মরিচ ও রসুনের কোয়া একসাথে ব্লেন্ড বা বেটে নিতে হবে, তবে একদম মিহি না করে সামান্য দানাদার রাখতে হবে।