Raishas Food

খুবই কম ঝামেলার রান্না দারুন মজার গরুর গোশতের রোগান জোশ রান্নার রেসিপি । Beef Rogan Josh Recipe

টক দই, কাশ্মীরি মরিচ ও বিভিন্ন মসলায় মাখানো গরুর মাংসের এই রোগান জোশ ধীরে জ্বালে রান্না করে নরম ও লালচে করা হয়। পুষ্টি সম্পর্কিত: ২০০ থেকে ২৫০ গ্রাম রান্না করা এই মাংসের মধ্যে রয়েছে ৩০০ থেকে ৪৫০ ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •টক দই – দেড় কাপ
  • •জিরার গুঁড়া – দুই চা চামুচ
  • •মরিচ গুঁড়া – দুউ চা চামুচ
  • •৪(কাশ্মীরি মরিচ গুঁড়া – দুই টেবিল চামুচ
  • •হলুদ গুঁড়া – এক চা চামুচ
  • •লবন - এক চা চামুচ
  • •মৌরি বা মিষ্টি সব গুঁড়া - ১ টেবিল চামুচ
  • •গরুর গোশত – এক কেজি
  • •তেল – পৌনে এক কাপ
  • •পিয়াজ কুচি – দেড় কাপ
  • •এলাচি – ৬ টি
  • •দারুচিনি – ৪/৫ টুকরা
  • •কালো এলাচি – ২ টা
  • •লবঙ্গ – ৭/৮ টা
  • •তেজপাতা – ২ টা
  • •আদা বাটা - দুই টেবিল চামুচ
  • •রসুন বাটা - দুই টেবিল চামুচ
  • •পানি – পাচ কাপ
  • •লবন – স্বাদ মত

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে টক দই একটা পাত্রে নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিতে হবে ,জিরার গুড়া, মরিচের গুড়া, হলুদের গুড়া ,গুয়া মৌড়ির গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে, খুব ভালো করে মেখে নিব। তারপর এটা এক্ পাশে রেখে দিব। এরপর চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি, পেঁয়াজকুচি গুলো। নেড়েচেড়ে পেঁয়াজটা একটু ভাজা হলে, এর সাথে দিয়ে দিচ্ছি দারচিনি ,লবঙ্গ ,তেজপাতা ছোট এলাচ এবং কালো এলাচ এগুলো একটু ফেড়ে দিব। নেড়েচেড়ে পিয়াজ বেরেস্তার মতো লালচে হয়ে আসলে তখন একই এর মধ্যে ধুয়ে রাখা গরুর মাংস গুলো দিয়ে দিচ্ছি। একই সাথে আদা এবং রসুন বাটাও দিয়ে দিব। নেড়েচেড়ে ৫ থেকে সাত মিনিটের মত মাংসটা একটু ভুনে নেওয়ার পর, এর সাথে এখন পাচ কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি ।
  2. 2নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মত লবণ। তখন টক দইয়ের সাথে এক চামচ লবণ দেওয়া হয়েছিল তাই এখানে পরিমাণ মতো করে লবণ দিয়ে লবণ এর পরিমাণ টা চেখে নিব। প্যানের ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। প্রায় ঘন্টাখানেকের মত জাল করে, এর মাঝে বেশ কয়েক বার নেড়ে দেওয়া হয়েছিল। এখন পানির পরিমানটা টেনে নিয়েছে। এর মাঝে কয়েকবার নেড়ে দেওয়া হয়েছিল। এখন এর সাথে দিয়ে দিব টক দইয়ের সাথে মাখা মসলাগুলো। নেড়েচেড়ে প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং ফুটে আসলে চুলার জ্বাল টা মাঝারি আচে করে দিব। প্রায় ২০ মিনিট পর মাংসগুলো একদম গলে গিয়েছে। আর সুন্দর একটি লালচে কালার চলে এসেছে। এখন এর সাথে যদিও দেয় না,তবে আমি দিচ্ছি আধা চামচ গরম মসলার গুড়া দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব। এবং এর উপর তেল ভাসমান থাকে মাংসগুলোর উপর।
  3. 3যদি কেউ চান তাহলে তেল গুলো আলাদা করে বের করে নিতে পারেন। এভাবে হয়ে গেল গরুর মাংসের রোগান জোশ রেসিপি। প্রস্তুত সময়: ১ ঘন্টা ৩০ মিনিট। নির্দেশনা: এই মাংসটা খাটি ভাবে তৈরি করতে গেলে, এর মধ্যে রতন জোট একটা কাঠের টুকরো অর্থাৎ গাছের ডাল। এটা দিয়ে রোগান জোশ এই মাংসের লাল রঙটা হয়। তবে আমাদের বাংলাদেশে না পাওয়ার কারনে আমি এইভাবেই তৈরি করে নিলাম। আর। মাংসটা গরুর গোস্ত দিয়ে তৈরি করেছি। এর আগে কিন্তু খাসির মাংস দিয়েই তৈরি করা হয়েছিল। আর এই মাংস মূলত খাসির মাং৮দিয়েই তৈরি করতে হয়। তবে আমি ভিন্ন ভাবে একটু গরুর গোস্ত দিয়েই চেস্টা করলাম খেতে একই রকম। যারা খাসির মাংস পছন না করেন তারা গরুর মাংস দিয়েও রোগান জোশ খুব সহজেই বানিয়ে নিতে পারেন।

সচরাচর জিজ্ঞাসা

রোগান জোশ রান্নায় কত কেজি গরুর মাংস লাগে?+

এই রেসিপিতে এক কেজি গরুর গোশত ব্যবহার করা হয়েছে।

রান্নার প্রস্তুতি সময় কত?+

রেসিপিতে প্রস্তুত সময় হিসেবে ১ ঘন্টা ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে।

মাংসের লাল রঙের জন্য কী ব্যবহার করা হয়েছে?+

আসল পদ্ধতিতে রতন জোট কাঠের টুকরো ব্যবহার করা হয়, তবে লেখক বাংলাদেশে না পাওয়ায় কাশ্মীরি মরিচ গুঁড়া দিয়ে রং আনার পদ্ধতি দেখিয়েছেন।