Raishas Food

খুবই কম ঝামেলার রান্না দারুন মজার খাসির রোগান জোশ । Mutton Rogan Josh Recipe

টক দই, কাশ্মীরি মরিচ ও আদা-রসুন বাটায় মেরিনেট করা খাসির মাংস ধীরে জ্বালে রান্না করে বানানো একটি লালচে, মসলাদার রোগান জোশ রেসিপি। পুষ্টি সম্পর্কিত: ২০০ থেকে ২৫০ গ্রাম রান্না করা এই মাংসের মধ্যে রয়েছে ৩০০ থেকে ৪৫০ ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •টক দই – এক কাপ
  • •জিরার গুঁড়া – ১ চা চামুচ
  • •মরিচ গুঁড়া – ১ চা চামুচ
  • •৪(কাশ্মীরি মরিচ গুঁড়া – ১ টেবিল চামুচ
  • •হলুদ গুঁড়া – আধা চা চামুচ
  • •লবন - আধা চা চামুচ
  • •মৌরি বা মিষ্টি সব গুঁড়া - ১ টেবিল চামুচ
  • •খাসীর গোশত – আধা কেজি
  • •তেল – আধা কাপ
  • •পিয়াজ কুচি – ১ কাপ
  • •এলাচি – ৪ টি
  • •দারুচিনি – ৩/৪ টুকরা
  • •কালো এলাচি – ২ টা
  • •লবঙ্গ – ৪/৫ টা
  • •তেজপাতা – ২ টা
  • •আদা বাটা - ১ টেবিল চামুচ
  • •রসুন বাটা - ১ টেবিল চামুচ
  • •পানি – ৪ কাপ
  • •লবন – স্বাদ মত

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে টক দই একটা পাত্রে নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিতে হবে ,জিরার গুড়া, মরিচের গুড়া, হলুদের গুড়া ,গুয়া মৌড়ির গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে, খুব ভালো করে মেখে নিব। তারপর এটা এক্ পাশে রেখে দিব। এরপর চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজকুচি গুলো। নেড়েচেড়ে পেঁয়াজটা একদম বেরেস্তার মত যখন লালচে হয়ে আসবে, তখন এর সাথে দিয়ে দিচ্ছি দারচিনি ,লবঙ্গ ,তেজপাতা ছোট এলাচ এবং কালো এলাচ এগুলো একটু ফেড়ে দিব। একই সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা। একটু নেড়েচেড়ে এর মধ্যে ধুয়ে রাখা খাসির মাংস গুলো দিয়ে দিচ্ছি।
  2. 2নেড়েচেড়ে ৫ মিনিটের মত মাংসটা একটু ভুনে নেওয়ার পর, এর সাথে এখন চার কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি । নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মত লবণ। তখন টক দইয়ের সাথে আধা চামচ লবণ দেওয়া হয়েছিল তাই এখানে পরিমাণ মতো করে লবণ দিয়ে লবণ এর পরিমাণ টা চেখে নিব। প্যানের ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। প্রায় ঘন্টাখানেকের মত জাল করে পানির পরিমানটা টেনে নিয়েছে। এর মাঝে কয়েকবার নেড়ে দেওয়া হয়েছিল। এখন এর সাথে দিয়ে দিব টক দইয়ে মাখা মসলাগুলো। যেহেতু আমার টক দইটা ঘরোয়া তৈরি তাই একটু বেশি ঘন। এখন এর সাথে আরো একটু পানি দিয়ে মিনিট বিশ এক এর মতো জাল করে নিতে হবে। আর এখানে কিন্তু রোগান জোস একটা মাসালা থাকে, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এটা পাওয়া যায় না ।
  3. 3তবে কাশ্মীরি মরিচটাও ব্যবহার করা যাবে। আর সাধারণত বাংলাদেশে যে সমস্ত কাশ্মীর মরিচ গুলো থাকে এটাবেশি একটা লালচেও হয় না । তাই আমি রোগান জশ আমাদের দেশে না পাওয়ার কারণে এভাবেই রান্না করে নিচ্ছি । প্রায় ২০ মিনিট পর মাংসগুলো একদম গলে গিয়েছে। আর সুন্দর একটি লালচে কালার চলে এসেছে। এর উপর তেল ভাসমান থাকে মাংসগুলোর উপর। যদি কেউ চান তাহলে তেল গুলো আলাদা করে বের করে নিতে পারেন। এভাবে হয়ে গেল খাসির মাংসের রোগান জোশ রেসিপি। প্রস্তুত সময়: ১ ঘন্টা ৩০ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

রোগান জোশ রান্নায় কত সময় লাগে?+

প্রস্তুত সময় ১ ঘন্টা ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে। মাংস ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত ধীরে জ্বালে রান্না করতে হয়।

বাংলাদেশে রোগান জোশ মসলা না পেলে কী করবেন?+

রোগান জোশ মসলা বাংলাদেশে সহজে পাওয়া যায় না, তাই কাশ্মীরি মরিচ গুঁড়া ব্যবহার করে এই রেসিপিতে রান্না করা যায়।

এক প্লেটে কতটুকু মাংসে কত ক্যালোরি থাকে?+

রান্না করা ২০০ থেকে ২৫০ গ্রাম মাংসে প্রায় ৩০০ থেকে ৪৫০ ক্যালোরি থাকে বলে উল্লেখ করা হয়েছে।