Raishas Food

অন্যরকম স্বাদে দারুন মজার আচারি আলুর দম রান্নার রেসিপি। Achari Alur Dom Recipe

ছোট সাদা আলু ভেজে আচার, মসলা ও গরম মসলা দিয়ে রান্না করা একটি মজাদার আলুর দম রেসিপি। রুটি বা পরোটার সঙ্গে খেতে অসাধারণ। পুষ্টি সম্পর্কিত: সাধারণত ১০০ গ্রাম আলুর দমে প্রায় ১০৫ থেকে ১৬৪ ক্যালোরি থাকে।

শেয়ার করুন:

উপকরণ

  • •ছোট সাদা আলু আধা কেজি
  • •আদা বাটা রসুন বাটা আধা টেবিল চামচ করে
  • •পিয়াজ বাটা দুই টেবিল চামচ
  • •পেঁয়াজ কুচি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ
  • •মরিচের গুঁড়া 2 চামচ
  • •হলুদের গুঁড়া
  • •আধা চামচ
  • •জিরার গুড়া এক চামচ
  • •দারচিনি,এলাচ লবঙ্গ, তিন থেকে চারটি করে
  • •তেজপাতা দুটি
  • •আমের আচার অথবা জলপাইয়ের আচার এক টেবিল চামচ পরিমাণ
  • •লবন স্বাদ মতো
  • •তেল পরিমাণ মতো

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে ছোট সাইজের আলু গুলো নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর চুলায় একটি প্যানের মধ্যে একটু বেশি করে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে সিদ্ধ করে রাখা আলো গুলো কয়েক মিনিট ভেজে নিতে হবে। লালচে করে ভাজা হলেই আলুগুলো,তখন তুলে নিব । তারপর একই প্যানের মধ্যে অতিরিক্ত তেলগুলো বের করে, এখানে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী তেল দিয়ে দিলাম। অর্থাৎ দুই টেবিল চামচের মত। তারপর এর সাথে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে হালকা লালচে হতে শুরু করলে এরসাথে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা।
  2. 2নেড়েচেরে যখন পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে আসবে, তখন এর সাথে দিয়ে দিতে হবে। পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। নেড়েচেড়ে একটু ভেজে এর সাথে দিয়ে দিব ,হলুদের গুড়া মরিচের গুড়া এবং জিরার গুড়া। নেড়েচেড়ে মসলা টা খুব ভালো করে ভুনে নিতে হবে। প্রায় চার পাঁচ মিনিট মশলাটা ভুনে নিয়ে এখন এর সাথে সাধ মত লবণ এবং ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। নেড়েচেড়ে এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। এবং দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচার এক টেবিল চামচ পরিমাণ এবং একটুও আচারের তেলটাও দিয়ে দিব।
  3. 3এখন ভালো করে জাল করে নিতে হবে। পেনের ঢাকনা এখানে দিচ্ছি না ঢাকনা ছাড়াই পানিটা শুকিয়ে মাখামাখা করে নিতে হবে । প্রায় সাত- আট মিনিটের পর এখন এর সাথে একটু গরম মসলার গুড়া ছিটিয়ে দিব এবং ধনেপাতার কুচি গুলো দিয়ে নেড়েচেড়ে জালটা বন্ধ করে দিয়েছি। এভাবে হয়ে গেল আচারি আলুর দম রান্নার রেসিপি । রুটি পরোটার কিংবা এমনিতেই খেতে এটা,অসাধারণ স্বাদের একটাআলুর দমের রেসিপি। প্রস্তাত সময়: ৩৫ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

আচারি আলুর দম রান্নায় কী কী উপকরণ লাগে?+

আধা কেজি ছোট সাদা আলু, আদা-রসুন-পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, মরিচ, হলুদ ও জিরার গুঁড়া, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আচার, লবণ ও তেল লাগে।

আচারি আলুর দম তৈরি করতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুতির সময় ৩৫ মিনিট উল্লেখ করা হয়েছে।

আচারি আলুর দম কিসের সাথে খাওয়া যায়?+

এটি রুটি বা পরোটার সাথে খাওয়া যায়, তবে আলাদাভাবেও খাওয়া যায়।