Raishas Food

মাছ মাংসের স্বাদ ভুলিয়ে দেবে দারুন স্বাদের এই অমৃতসর নিউট্রি সয়া ভুনা ! একবার খেলেই বুঝবেন !

সয়াবিন, চা পাতার লিকার ও গরম মসলায় তৈরি এই অমৃতসরি নিউট্রি সয়া ভুনা দেখতে ও স্বাদে অনেকটা গরুর মাংসের মতো বলে দাবি করা হয়েছে। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম সয়ার মধ্যে রয়েছে ৩০০-৩৫০ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •সয়াবিন দেড় কাপ
  • •এলাচ এবং লবঙ্গ তিনটি করে
  • •তেজপাতা একটি
  • •চা পাতার ব্যাগ দুটি
  • •গোলমরিচ চার থেকে পাঁচটি
  • •লবন হাফ চামচ
  • •পানি সাড়ে তিন কাপ
  • •আস্ত গুয়া মৌরি এক চামচ
  • •আস্ত জিরা দেড় চামচ
  • •আস্ত ধনিয়া এক টেবিল চামচ
  • •শুকন মরিচ তিনটা এবং কাশুরি মেথি এক চামচ
  • •তেল আধা কাপ
  • •পেঁয়াজকুচি সিকি কাপ
  • •আলু তিনটা
  • •আদা এবং রসুন বাটা এক টেবিল চামচ করে
  • •হলুদ গুড়া মরিচ গুড়া পৌনে এক চামচ করে ১৭)গরম মসলার গুড়া দেড় চামচ
  • •হিং এক চিমটি না দিলেও হবে
  • •কাচা মরিচ চারটি
  • •ধনিয়াপাতা কুচি
  • •দারচিনি দুই তিন টুকরো
  • •তেজপাতার দুটি

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে রঙ চা বানানোর জন্য যেই টি ব্যাগ গুলো থাকে এটা দুইটা নিয়ে নিলাম। তারপর একটা সুতির কাপরে এই টি ব্যাগ গুলো দিয়ে কাপরটা গিঠ দিয়ে মুড়ে দিব। এরপর চুলায় একটা প্রেসার কুকার মধ্যে সাড়ে তিন কাপ পানি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি টি ব্যাগের এই পুটলি অর্থাৎ কাপড়ে মুড়ে রাখা এটা,আরও দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ ,লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, লবণ এবং সয়াবিন গুলো। চুলার জালটা ধরিয়ে এবং সব থেকে হাই হিটে করে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিব। এবং প্রথম সিটি বেযে যাওয়ার পর চুলার জ্বাল টা বন্ধ করে দিব। তারপর এই সয়াবিন গুলো একটা জালির মধ্যে নিয়ে এর থেকে চেপে চেপে পানি গুলো বের করে নিব। অর্থাৎ এই পানিটা হচ্ছে চায়ের লাল লিগার। এই পানিটা ফেলা যাবে না, এগুলোছেঁকে নিয়ে নিব । পরবর্তীতে রান্নার ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে । এবং সয়াবিন গুলোর মধ্যে আস্ত দারচিনি এবং এলাচ এগুলো ফেলে দিব।
  2. 2এরপর চুলায় প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আসতো জিরা, ধনিয়া, গুয়া মোড়ি, শুকনো মরিচ কাসুরি মেথি বাদামি করে ভেজে নিব। তারপর ব্লেন্ডার দিয়ে গুড়া করে নিব । তারপর চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি দুটি তেজপাতা এবং পেঁয়াজ কুচি। একই সাথে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলো। নেড়ে চেড়ে পেঁয়াজটা একদম লালচে করে ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা । আধা মিনিট নেড়েচেড়ে এর সাথে দিয়ে দিচ্ছি,ব্লেন্ড করে রাখা দুটি মাঝারি সাইজের টমেটো। নেড়েচেড়ে একটু ভুনেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা শুকনো অর্থাৎ গুড়া মসলাগুলো,দিয়ে দিচ্ছি গরম মসলার গুড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ,এবংআমচুর দিয়ে দিচ্ছি। যদি আমচুর না থাকে তাহলে তেতুল একটু পানি দিয়ে ঘুলিয়ে নিলেই হবে।
  3. 3নেড়েচেড়ে মসলাটা ভুনে নিতে হবে। নাড়তে নাড়তে যখন মসলার থেকে তেল পেরিয়ে আসবে তখন এর সাথে দিয়ে দিচ্ছি চা পাতার পানিটা। এখানে প্রায় দেড় কাপের মতো দেয়া হলো এই লাল পানি। আরচেপে চেপে রাখা সয়াবিন গুলোও দিয়ে দিব। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং একটু চেখে দেখব টক এবং ঝালের পরিমাণটা ঠিক হয়েছে কিনা। নেড়ে চেড়ে প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় ৭-৮ মিনিট পর পানির পরিমানটাও টেনে নিয়েছে। এখন উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবংকিছু ধনে পাতা৷ কুচি ছিটিয়ে, তারপর চুলার জালটা বন্ধ করে দেবো। এবং চুলের উপরে কিছুক্ষণ রেখে তারপর বের করে পরিবেশন করব। এভাবে হয়ে গেলে নিউট্রি সয়া ভুনা রেসিপি। যারা গরুর মাংস পছন্দ করেন তারা এটা একবার খেয়ে দেখবেন একবার গরুর মাংসের স্বাদের মতো। প্রস্তুত সময়: ৫০ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

এই সয়া ভুনায় কী কী প্রধান উপকরণ লাগে?+

প্রধান উপকরণ হলো দেড় কাপ সয়াবিন, চা পাতার ব্যাগ, তিনটি আলু, পেঁয়াজকুচি, আদা-রসুন বাটা এবং বিভিন্ন গরম মসলা ও গুঁড়া মসলা। সয়াবিন প্রথমে প্রেসার কুকারে চা পাতার পানিতে সেদ্ধ করা হয়।

সয়াবিন কতক্ষণ প্রেসার কুকারে রান্না করতে হয়?+

নির্দেশনায় বলা হয়েছে, প্রথম সিটি দেওয়ার পর চুলার আঁচ বন্ধ করতে হবে। সয়াবিন চা পাতার পানি থেকে চেপে পানি বের করে নিতে হবে।

আমচুর না থাকলে কী ব্যবহার করা যাবে?+

আমচুর না থাকলে একটু পানিতে তেতুল ঘুলিয়ে নিয়ে ব্যবহার করা যাবে বলে রেসিপিতে উল্লেখ আছে।