Raishas Food

মিষ্টির দোকানের ময়রার তৈরি দারুন মজার বালুসাই বা বালুশাহী মিষ্টি । বালুসাই মিষ্টি বানানোর রেসিপি।

বালুসাই বা বালুশাহী হলো ময়দা, ডালডা ও সাল্লু দিয়ে তৈরি ভাজা মিষ্টি, যা চিনির শিরায় ভিজিয়ে গুঁড়া দুধে গড়িয়ে পরিবেশন করা হয়। প্রস্তুত সময়: ১ ঘন্টা। পুষ্টি সম্পর্কিত: একটি মাঝারি আকারের বালুসাই মিষ্টিতে প্রায় ১৮৭ থেকে ২৫০ ক্যালরি থাকে।

শেয়ার করুন:

উপকরণ

  • •ময়দা - ২ কাপ
  • •সাল্লু বা অ্যামোনিয়া (Ammonium Bicarbonate) - ১ টেবিল চামুচ
  • •বেকিং সোডা বা খাবার সোডা - ১ চা চামুচ
  • •ডালডা - ১০০ গ্রাম (প্রায় পৌনে এক কাপ, ৫)গলানর আগে, শক্ত অবস্থায়)
  • •পানি - প্রয়োজন মত
  • •চিনির সিরার জন্য:
  • •চিনি - ১ কেজি ( প্রায় সাড়ে ৪ কাপ)
  • •পানি - দেড় কাপ
  • •একসাথে জ্বাল দিয়ে গলিয়ে নিলেই হবে।

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে একটি বলের মধ্যে ময়দা নিয়ে নেওয়া হল। ময়দার মাঝখানের অংশটা একটু গোল করে নিয়ে, এর মধ্যে একটু পানি দিয়ে নেওয়া হলো। এর ভিতর এই পানির অংশে দিয়ে দিচ্ছেন,সাল্লু (সাল্লু দোকানের কারগিররা বলে থাকেন। এবং এর যে গ্যাস থাকে খুবই বাজে। কিন্তু এটা দিতে হয়,ভাজার পর এইটার গন্ধ একেবারেই চলে যায়। ) বা এমোনিয়া দিয়ে দিচ্ছেন,ব্রেকিং সোডা। তারপর এখানে,ডালটা গরম করে দিয়ে দেওয়া হচ্ছে। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছেন। এবং প্রয়োজন অনুসারে অল্প অল্প করে পানি দিয়ে, খুবই নরম করে খামিরটা তৈরি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ময়ান দিয়ে একদম নরম খামির তৈরি হয়ে গেল। এখন এটা ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে দিতে হবে। এই সময়ের পর, এর থেকে,বালুশাই এর জন্য ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছেন। এখন এর থেকে এক টুকরো নিয়ে হাতের মধ্যে গোল এবং চ্যাপ্টা করে দিচ্ছেন । এবং এর মাঝ বরাবর আঙ্গুল দিয়ে দেবে, দিচ্ছেন।
  2. 2তারপর আর হাতের যে মাংসের অংশটা রয়েছে আমাদের, এই অংশটায় নিয়ে আবার একটু গোল করে চেপে চেপে দিচ্ছে। অর্থাৎ বালুসাই এর মত সাইজ করে একটু বড় করে একেকটা করে রাখছেন। এখন এগুলো গরম ডুবো ডলার মধ্যে ভেজে নিতে হবে। তেলটা এখানে হাই হিটে গরম রয়েছে। তবে এর তাপমাত্রা মাপার যন্ত্রটা রয়েছে এটি এর মধ্যে দিয়ে মেপে দেখছি ১৭০ ডিগ্রি সেলসিয়াসের রয়েছে অথবা ৩৫০ ডিগ্রী ফারেনহাইট। এরমধ্যে সবগুলো ছেড়ে দিচ্ছেন। একটু পরপর উল্টাপাল্টা দিতে হবে। তিন মিনিটের মধ্যে এগুলো উপরের দিকে ভেসে উঠেছে । এখম চুলার জালটা মাঝারি আছে এনে দিচ্ছেন। এখন এই মাঝারি আছে এগুলো ভেজে নিতে হবে। আরও কিছুক্ষণ পর, এগুলো হালকা বাদামি হতে শুরু করেছে। একটু পর পর উলটে পালটে দিতে হচ্ছে। আরও তন চার মিনিট ভেজে পুরোপুরি ভাবে বাদামী হয়ে আসলে তখন নামিয়ে নিতে হবে। এগুলো একদম বাদামি কালার হয়ে গিয়েছে, এখন এগুলো বের করে নিতে হবে।
  3. 3বেশ ফুলে উঠেছে এবং এগুলোর উপরের অংশটা একটু ছিদ্র ছিদ্র হয়, এই ছিদ্র একটু অংশ হয় এমোনিয়া এবং কাহাব্র সোডার জন্য। আর ভিতরে আছে খাস্তা। অর্থাৎ নরম খামিরটা। এখন এগুলোর জন্য শিরা তৈরি করে নিতে হবে। একটি প্যানের মধ্যে পরিমাণ মতো চিনি এবং পানি দিয়ে, যখন চিনিটা গলে ফুটে উঠবে ,তখন আরও দুই তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর, তখন চুলার জ্বালটা বন্ধ করে দিতে হবে। এবং এর মধ্যে এই বালুশাহী মিষ্টি গুলো ছেড়ে দিতে হবে। এক ঘণ্টার মতো রেখে দিতে হবে। এবং চিনির শিরা সম্পূর্ণ ডুবে থাকবে। এগুলো ঠিক একঘন্টা পর এগুলো চিনির শিরা থেকে তুলে একটা প্লেটে নিয়ে নেওয়া হল। এবং অন্য একটি প্লেটের মধ্যে গুড়া দুধ নিয়ে ,এর সাথে একটু ঘি দিয়ে খুব ভালো করে মেখে তারপর এক একটা ভালো করে গুরা দুধের সাথে গড়িয়ে নিতে হবে। এভাবে হয়ে গেল দোকানের ময়রার দ্বারা তৈরি বালুসাঁই মিষ্টি রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

বালুসাই বানাতে কী কী উপকরণ লাগে?+

ময়দা ২ কাপ, সাল্লু বা অ্যামোনিয়া ১ টেবিল চামচ, বেকিং সোডা ১ চা চামচ, ডালডা ১০০ গ্রাম এবং প্রয়োজনমতো পানি লাগে। চিনির শিরার জন্য ১ কেজি চিনি ও দেড় কাপ পানি লাগে।

বালুসাই ভাজার পর চিনির শিরায় কতক্ষণ রাখতে হয়?+

ভাজা বালুসাইগুলো প্রায় এক ঘণ্টা চিনির শিরায় রাখতে হয়, যাতে শিরা সম্পূর্ণ ডুবে থাকে। এরপর তুলে গুঁড়া দুধে গড়িয়ে নিতে হয়।

প্রস্তুত করতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ১ ঘণ্টা উল্লেখ করা হয়েছে।