73টা Tea রেসিপি পাওয়া গেছে
সিদ্ধ আলু, গাজর, পেঁয়াজ ও বেসন দিয়ে তৈরি মুচমুচে আলুর পিয়াজু। পানি ছাড়াই মিশ্রণ বানিয়ে তেলে ভেজে নেওয়া হয়। পুষ্টি সম্পর্কিত: একটা আলুর পিয়াজু তে রয়েছে ১৬০ ক্যালরি।
ময়দা, চালের গুঁড়া, জিরা ও কাঁচা মরিচ দিয়ে তৈরি নোনতা ও একটু ঝাল মাইসোর বোন্দা, যা গুলগুল্লার মতো তেলে ভেজে বানানো হয়। ইফতারের জন্য উপযোগী। প্রস্তুত সময়: ৩০ মিনিট।
ধনেপাতা, পুদিনা ও টক দইয়ের মিশ্রণে ভাজা বড়া ভিজিয়ে বানানো মজার ইফতার আইটেম গ্রীন দই বড়া। চটপটি মসলা ও পেঁয়াজে পরিবেশন করা হয়। প্রস্তুত সময়: ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: দুই পিস এই দই বড়ার মধ্যে রয়েছে ১৪০ ক্যালরি।
ময়দা ও কর্নফ্লাওয়ারের পাতলা আবরণে মুরগির কিমা ও সবজির পুর ভরে তৈরি মুচমুচে চাইনিজ অনথন। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজতে হয়। প্রস্তুত সময়: ৫০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১০অ গ্রাম এই ভাজা অনথনের মধ্যে রয়েছে ২৩০ থেকে ২৭৫ ক্যালোরি।
তরমুজ, সাবুদানা ও টক দই দিয়ে তৈরি ঠান্ডা লাচ্ছি ইফতারের জন্য উপযোগী একটি ড্রিংক। চিনি ও রোজ ফ্লেভার দিয়ে স্বাদ বাড়ানো হয়। পুষ্টি সম্পর্কিত: এক গ্লাস এই সাবুদানা এবং তরমুজ এর তৈরি লাচ্ছির মধ্যে রয়েছে ১৫০-২০০ ক্যালরি।
কেনিয়ার জনপ্রিয় স্ট্রীট ফুড মান্ডাজি ময়দা, ডিম, দুধ ও এলাচের গুড়া দিয়ে তৈরি একটি ফুলকো ও মজার ভাজা নাস্তা। ইফতারে সহজেই বানানো যায়।
বেসন ও চালের গুঁড়ার মিশ্রণে পাতলা আলুর স্লাইস ডুবিয়ে ভেজে তৈরি হয় মুচমুচে আলুর পাকোড়া। ইফতারের জন্য ঝটপট বানানো যায় এমন একটি রেসিপি। প্রস্তুত সময়: ৩০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: আলুর মুচমুচে এই চিপস এর সাধারন প্রতি পরিবেশনে রয়েছে ১৫০-২০০ ক্যালরি।
গরম পানিতে ভিজিয়ে বেটে তৈরি সয়াবিনের মুচমুচে পাকোড়া, যা আলু, বেসন ও মসলা দিয়ে বানানো হয়। ইফতারের জন্য উপযোগী একটি সহজ রেসিপি। প্রস্তুত সময়: ৪০ মিনিট। নির্দেশনা: এখানে সয়াবিনের পরিবর্তে যেকোনো ডাল ঘন্টা খানেক ভিজিয়ে অথবা সারা রাতের জন্যও ভিনিয়ে রাখতে পারেন। তারপর বেটে অথবা ব্লেন্ড করে নিলেই হবে। পিয়াজুর মতো একই স্বাদ পাওয়া যাবে। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম সয়াবিনের পাঁকোড়ার মধ্যে রয়েছে ৩০৫ ক্যালোরি।
ডাবলি সিদ্ধ করে পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচা মরিচ ও তেঁতুলের টক দিয়ে তৈরি ইফতারের জনপ্রিয় ঘুগনি। সঙ্গে থাকছে ঘরে বানানো চটপটির মসলা।