Raishas Food

গরমে প্রশান্তির পরশ, রাস্তায় মামাদের ঝটপট দারুন মজার মাঠা বানানোর রেসিপি | Matha Recipe

গরমে পেট ঠান্ডা রাখতে টক দই, লেবুর রস ও বিট লবণ দিয়ে তৈরি রাস্তার মজার মাঠা। মাত্র ১০ মিনিটে ঘরেই বানিয়ে নিন। প্রস্তুত সময়: ১০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: এক গ্লাস সাধারণ মাঠায় ১৫০ থেকে ১৭৬ ক্যালোরি থাকে।

শেয়ার করুন:

উপকরণ

  • •পানি হাফ লিটার
  • •চিনি চার টেবিল চামচ
  • •বিট লবন এক চামচ
  • •টক দই পৌনে এক লিটার
  • •লেবুর রস - তিন টেবিল চামচ

রান্নার ধাপ

  1. 1প্রথমে একটা পাতিলের মধ্যে পানি নিয়ে নিলেন। এরপর পানির সাথে দিয়ে দিচ্ছেন বিট লবণ। এখানে বিট লবণে পরিবর্তে সাধারণ লবণ ও দেওয়া যাবে। তবে বিট লবণ দিলে ভালো হয় স্বাদ হয়। তারপর দিয়ে দিচ্ছেন লেবুর রস এবং পরিশেষে টক দই দিয়ে, এখন একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো করে ঘুটে নিচ্ছেন ।
  2. 2প্রায় ২ মিনিটের মত ঘুটে এখন একটি গ্লাসের মধ্যে ঢেলে পরিবেশন করছেন । এটা হয়ে গেল যারা রাস্তায় বিক্রি করে অর্থাৎ রাস্তায় সাধারণত লোকদেরকে মামা বলে সমর্থন করা হয়, উনাকে ডেকে এনেই এই মাঠাটি তৈরি করে নেওয়া হয়েছে। খেতে দারুন মজার এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পেট ঠান্ডা রাখে ।