ঝটপট রান্না হেব্বি মজার লাউ এর খিচুড়ি ! লাউ দিয়ে খিচুড়ি রান্না । Lau er Khichuri
লাউ, চাল আর দুই রকম ডাল দিয়ে তৈরি এক পাত্রের সুস্বাদু লাউ খিচুড়ি। গরম মসলা, আদা-রসুন বাটা আর কাঁচা মরিচের স্বাদে ভরপুর।
শেয়ার করুন:
উপকরণ
- •লাউ একটা মাঝারি সাইজের লাউ এর চার ভাগের এক ভাগ টুকরো করে কেটে নিব
- •নাজির শা চাল তিন কাপ
- •মসুর ডাল এবং মুগ ডাল আধা কাপ করে ৪)সরিষার তেল তিন টেবিল চামচ
- •পিয়াজ কুচি এক কাপ
- •আস্ত জিরা এক চামচ
- •পাচফোড়ন দুই চামচ
- •লবঙ্গ পাচ থেকে ছয়টি
- •দারচিনি চারটি
- •এলাচি চারটি
- •আদা এবং রসুন বাটা দেড় টেবিল চামচ করে
- •হলুদ এবং মরিচ গুড়া দুই চামচ করে
- •কাচা মরিচ ৭,৮ টা
- •ধনিয়াপাতা কুচি
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে চাল এবং ডাল গুলো ধুয়ে রেখে দিব। তারপর চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে, এর সাথে দিয়ে দিচ্ছি,পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিচ্ছি, তেজপাতা,দারচিনি, এলাচ,লবংগ,জিরা এবং পাচফোড়ন। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি করে ভাজা হলে সাথে দিয়ে দিচ্ছে। আদা এবং রসুন বাটা। নেড়েচেড়ে আদা এবং রসুনের পানি টা শুকিয়ে গেলে এরসাথে দিয়ে দিয়েছি, হলুদ গুড়া মরিচ গুঁড়া। নেড়েচেড়ে আধা মিনিট ভেজে এর সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল এবং ডাল গুলো।
- 2নেড়েচেড়ে ৪,৫ মিনিট ভেজে এখন এর মধ্যে পানি দিয়ে দিব। যেহেতু চাল এবং ডাল মিলিয়ে ৪ কাপ ,তাই এখানে আট কাপ পানি দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবন দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। ৩,৪ মিনিট পর,নেড়ে দিব। আবার প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায়,৫থেমে ৬ মিনিট পর, আবার নেড়ে দিচ্ছি এবং পানির পরিমান টা টেনে নিচ্ছে। এখন এর মধ্যে কেটে রাখা লাউ গুলো দিয়ে দিব। এবং কয়েকটা লাল এবং সবুজ কাচা মরিচ দিয়ে,নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
- 3তারপর প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং চলার জ্বাল টা একদম কম আচে রেখে,অর্থাৎ দমে রান্না করতে হবে। প্রায় আধ ঘন্টা পর,লাউ গুলোও গলে গিয়েছে এবং চাল আর ডালও। এঝন এর উপর দিয়ে ধনিয়াপাতার কুচি ছিটিয়ে দিয়ে,চাল গুলো মাঝবরাবর এনে দিব। চুলার জ্বাল টা বন্ধ করে দিব। এবং আরও পনেরো মিনিটের মতো চুলায় রেখে তারপর পরিবেশন করবো। এভাবে হয়ে গেলো লাউ দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি। প্রস্তুত সময়: ৫০ ঘন্টা।
সচরাচর জিজ্ঞাসা
লাউ খিচুড়ি রান্নায় কী কী উপকরণ লাগে?+
এই রেসিপিতে লাউ, নাজির শাইল চাল, মসুর ডাল ও মুগ ডাল, সরিষার তেল, পেঁয়াজ কুচি, জিরা, পাঁচফোড়ন, লবঙ্গ, দারচিনি, এলাচি, আদা-রসুন বাটা, হলুদ, মরিচ গুঁড়া, কাঁচা মরিচ ও ধনিয়াপাতা কুচি লাগে।
চাল ও ডাল মিলিয়ে কতটুকু পানি দিতে হবে?+
চাল এবং ডাল মিলিয়ে চার কাপ হলে এই রেসিপিতে আট কাপ পানি দেওয়া হয়েছে।
লাউ খিচুড়ি রান্না করতে কতক্ষণ সময় লাগে?+
দমে রান্নার পর প্রায় আধ ঘণ্টায় লাউ, চাল ও ডাল গলে যায়, এরপর চুলা বন্ধ করে আরও প্রায় পনেরো মিনিট রাখা হয়।