ঢাকার মিষ্টির দোকানের ময়রার তৈরি ছানার কাঁচাগোল্লা বানানোর রেসিপি ! Kchagolla Recipe
ছানা, ময়দা, গুঁড়া দুধ ও চিনি দিয়ে তৈরি নরম ও মসৃণ ছানার কাঁচাগোল্লার রেসিপি। ফেটে যাওয়া দুধের ছানা দিয়েও এটি বানানো যায়। পুষ্টি সম্পর্কিত: প্রতি 100 গ্রামের মধ্যে ২০০ থেকে ৩০০ ক্যালোরির কাছাকাছি হতে পারে।
শেয়ার করুন:
উপকরণ
- •ছানা দুই কাপ
- •ময়দা 2 টেবিল চামচ এর একটু বেশি
- •গুড়া দুধ চার টেবিল চামচ
- •চিনি ১৫০ গ্রাম
- •ঘি এক চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে ছানাগুলো নিয়ে নেওয়া হল খুব ভালো করে একদম চেপে চেপে ময়ান দিয়ে নেওয়া হচ্ছে। কাঁচা গোল্লা মিষ্টি টা বানানোর জন্য এখানে খেয়াল রাখতে হবে, যেন ছানার মধ্যে কোন প্রকার গন্ধ না থাকে। তাহলে কাঁচাগোল্লাটা হবে। অর্থাৎ ফেটে যাওয়া দুধ দিয়েও তৈরি করা যাবে। শুধু খেয়াল রাখতে হবে ছানায় কোনো প্রকার গন্ধ না থাকে। আর যেহেতু ঘরেই ময়রার দ্বারা তৈরি ছানাটা, তাই এদের ছানাটা একটু ভিজা আর নরম হয় । তবে আপনারা যারা ঘরের মধ্যে সাধারণভাবে ছানা তৈরি করে থাকেন, তারা ছানার পানি দিয়ে ছানাটাকে আরো একটু নরম করে ময়ান দিয়ে নিলেই হবে কাঁচাগোল্লা।
- 2খুব ভালো করে ছানাটা ময়ান দিয়ে নেওয়ার পর, এই ছানা গুলো চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দেওয়া হলল এর সাথে চিনি দিয়ে দিচ্ছেন। এখন চুলার জালটা ধরিয়ে দিতে হবে । হাই হিটে করে যখন চিনিটা গলে আসতে শুরু করলে, এটা অনবরত নাড়তে থাকতে হবে। প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো নেড়েচেড়ে ,এখন এর সাথে ময়দা এবং গুড়া দুধ দিয়ে দেওয়া হচ্ছে। নেড়েচেড়ে এখন চুলার জালটা মাঝারি আচে করে দিতে হবে। এতক্ষণ হাই হেঁটে ভেজে নেওয়া হচ্ছিল। এখন এগুলো একটু চেপে চেপে অর্থাৎ দেবে নাড়তে থাকতে হবে। যেন একদম মসৃণ হয়ে যায়। সবকিছু ভালো করে মিশে আরও নরম ভাবে তৈরি হবে।
- 3এবং এক চামচের মতো ঘি দিয়ে দেওয়া হচ্ছে। প্রায় আরো ২-৩ মিনিট নেড়েচেড়ে এখন এগুলো বের করে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর একটু গরম থাকা অবস্থায় দুই হাতের মুঠোয় পরিমাণ মতো করে এই কারিগর নিয়ে নিল হাতের মধ্যে। তারপর হাত থেকে চেপে চেপে সুন্দরভাবে গোল করে শেপ দিয়৩ তৈরি করে নিচ্ছে। সবগুলো গোল করে এই কাচাগোল্লা মিষ্টি আকারে বানিয়ে তারপর এখানে মাওয়ার সাথে ভাল করে ঘুরিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এভাবে হয়ে গেল ছানার কাঁচাগোল্লা তৈরির রেসিপি। প্রস্তুত সময় ৪৫ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
কাঁচাগোল্লার জন্য কী ধরনের ছানা ব্যবহার করতে হবে?+
ছানায় যেন কোনো প্রকার গন্ধ না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। ফেটে যাওয়া দুধ দিয়েও এটি তৈরি করা যাবে।
প্রস্তুতিতে কত সময় লাগে?+
এই রেসিপিতে প্রস্তুত সময় ৪৫ মিনিট উল্লেখ করা হয়েছে।
ছানা বেশি শুকনো হলে কী করবেন?+
ঘরে সাধারণভাবে তৈরি ছানা হলে ছানার পানি দিয়ে ছানাকে একটু নরম করে নিয়ে ময়ান দিলেই চলবে।