Raishas Food

মিষ্টির দোকানের ময়রার তৈরি দারুন মজার ছানার লাড্ডু । ছানার লাড্ডু বানানোর রেসিপি । Chanar Laddu

ছানা ভালোভাবে মেখে চিনি দিয়ে শুকিয়ে নিয়ে, গোল করে শুকনো নারিকেলের গুঁড়ায় গড়িয়ে তৈরি হয় মিষ্টির দোকানের স্বাদের ছানার লাড্ডু। পুষ্টি সম্পর্কিত : প্রায় ৩০ থেকে ৪০ গ্রাম ছানার লাড্ডুর মধ্যে রয়েছে ১৫০ টাকা ২৫০ ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •ছানা তিন কাপ
  • •চিনি এক কাপ
  • •শুকনো নারিকেল

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে ছানাগুলো নিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিচ্ছেন । অর্থাৎ একদম মিহি করে নিচ্ছেন যেনো বোঝাই না যায় যে এটা ছানা নাকি ক্রিম। ক্রিমের মতো করে নিচ্ছেন । এবং এই ছানার লাড্ডু টা সরাসরি দোকানের ময়রা, উনার দ্বারাই তৈরি করে নেওয়া হচ্ছে। খুব ভালো করে মসৃণ ভাবে ছানাটা ময়ান দিয়ে নেওয়ার পর, এখান থেকে ১ কেজি ছানা নিয়ে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেন ।
  2. 2চুলার জালটা ধরিয়ে দিয়ে, এর সাথে চিনি দিয়ে দিচ্ছেন। এখন অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে যখন এগুলো সম্পূর্ণ চিনিটা গোলে যাবে তখন আবার শুকিয়ে নিতে হিবে। অর্থাৎ শুকনো অবস্থায় হয়ে গেলে একদম শুকনো শুকনো,কিন্ত্য একটু দানাদার থাকবে, এই পর্যায়ে এটা একটু চেপে চেপে মিশিয়ে নিচ্ছেন। অর্থাৎ খুন্তির সাহায্যে একটু দেবে দেবে দিচ্ছেন।
  3. 3তারপর এগুলো একটু ঠান্ডা হলেই, এখন এর থেকে পরিমাণমতো হাতের মুঠোয় নিয়ে দুটি তিনটি করে গোল গোল করে সেপ দিয়ে সবগুলো লাড্ডু করে নুচ্ছেন। এখন এগুলো শুকনো নারিকেলের গুড়ার সাথে গরিয়ে নেওয়া হচ্ছে। এভাবে হয়ে গেল ছানার লাড্ডু তৈরির রেসিপি। প্রস্তর সময়: ৪০ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

ছানার লাড্ডু বানাতে কী কী উপকরণ লাগে?+

এই রেসিপিতে তিন কাপ ছানা, এক কাপ চিনি এবং শুকনো নারিকেল লাগে।

ছানার লাড্ডু বানাতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুতির সময় ৪০ মিনিট উল্লেখ করা হয়েছে।

লাড্ডুর উপরে কী দিয়ে গড়ানো হয়?+

লাড্ডুগুলো বানানোর পর শুকনো নারিকেলের গুঁড়ার সাথে গড়িয়ে নেওয়া হয়।