Raishas Food

মিষ্টির দোকানের ময়রার তৈরি ছানার কালোজাম বানানোর আসল রেসিপি ! Kalojam Recipe

ছানা, ময়দা, গুঁড়া দুধ ও ডালডা দিয়ে তৈরি নরম কালোজাম মিষ্টি, যা ভেজে চিনির কুসুম গরম সিরায় রাতভর ভিজিয়ে রাখা হয়। প্রস্তুত সময় : ১ ঘন্টা ২০ মিনিট পুষ্টি সম্পর্কিত: একটি মাঝারি আকারের ছানার তৈরি এই কালোজাম মিষ্টিতে ৭৫ থেকে ১৫০ ক্যালোরি হতে পারে।

শেয়ার করুন:

উপকরণ

  • •ছানা চার কাপ
  • •ময়দা এক কাপ
  • •গুড়া দুধ এক কাপ
  • •সয়াবিন তেল সিকিকাপ
  • •৫(ডালডা সিকি কাপ
  • •মাওয়া ৫০ গ্রাম
  • •সোডা এক চিমটি
  • •চিনির সিরার তৈরির জন্য:
  • •চিনি এক কাপ
  • •পানি সোয়া কাপ,অর্থাৎ এক কাপ এবং আরও এক কাপের চার ভাগের এক ভাগটাকে বলা হয় সোয়া কাপ

রান্নার ধাপ

  1. 1এই রেসিপিটা সরাসরি দোকানের ময়রার দ্বারা তৈরি করা হচ্ছে। তাহলে, প্রথমে এখানে একটি বড় সাইজের সেনির মধ্যে এক পাশে নিয়ে নিলেন, গুড়া দুধ এবং ময়দা। এখন এর সাথে দিয়ে দিচ্ছেন সয়াবিন তেল এবং ডালডা,। এটা একটু গরম করে দিয়ে দেওয়া হল। তারপর হাতের সাহাজে খুব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছেন। এবং অন্নপ্রাশে নিয়েছিলেন তৈরি করে রাখা ছানাগুলো। এখন এই সবগুলো একত্রে, দুই হাতের সাহায্যে খুব ভালো করে ময়ান দিয়ে নেওয়া হচ্ছে। এখন এর সাথে একটু সোডা দিয়ে দিলেন। এবং সোডাটা মিশে যাওয়ার জন্য এর উপর থেকে একটু পানি দিয়ে দিলেন। আবার খুব ভালো করে ময়ান দিয়ে নেয়া হচ্ছে দুই হাতের সাহায্যে ।
  2. 2পরিশেষে এটা খুবই মোলায়েম অর্থাৎ নরম হবে। এখন এটা হয়ে গেল এই কালো জাম তৈরির জন্য খামিরটা। এখন এর থেকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছেন। তারপর দুটি এই ছোট টুকরো একত্রে করে হাতের সাহায্যে ভালো করে গোল এবং চ্যাপ্টা করে অর্থাৎ কালোজামের শেপ দিয়ে নিচ্ছেন। হাতের মুঠোয় নিয়ে গোল গোল করে ঘুরিয়ে শেপ দিয়ে নিচ্ছেন। সবগুলো করা হলে এখন এগুলো গরম তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে। অর্থাৎ এখানে তেলটা ১২৫ ডিগ্রি সেলসিয়াসে গরম রয়েছে। এর মধ্যে ছেড়ে দিচ্ছেন। নেড়েচেড়ে ভেজে নিতে হবে। অনবরত একটু পরপর নেড়ে লালচে করে ভাজা হয়ে আসলে এগুলো তুলে পাশের চুলায় তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে।
  3. 3এবং এখানে চিনি সিরাটা কিন্তু কুসুম গরম রয়েছে। অর্থাৎ একদম বেশি গরম হলে ছাড়া যাবেনা। কুসুম গরম যেমনটা হাত ডুবিয়ে রাখার যায়। এই অবস্থায় এই সিরার মধ্যে এগুলো ছেড়ে দেওয়া হলো। এখন সারা রাতের জন্য এগুলো থাকবে। নেড়েচেড়ে তাই ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। পরের দিন সকালে এগুলো ফুলে খুব সুন্দর ডাবল হয়ে গিয়েছে। এবং কোন প্রকার ফেটে যায়নি। খুবই নরম হয়েছে । এভাবে হয়ে গেল দোকানের ময়রার তৈরি ছানার কালো জাম মিষ্টি বানানোর রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

কালোজাম বানাতে কী কী উপকরণ লাগে?+

ছানা চার কাপ, ময়দা এক কাপ, গুঁড়া দুধ এক কাপ, সয়াবিন তেল ও ডালডা প্রতিটি সিকি কাপ, মাওয়া ৫০ গ্রাম, সোডা এক চিমটি এবং সিরার জন্য চিনি এক কাপ ও পানি সোয়া কাপ লাগে।

ভাজা কালোজাম কতক্ষণ সিরায় রাখতে হয়?+

ভাজা কালোজাম চিনির কুসুম গরম সিরায় সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হয়। পরের দিন সকালে এগুলো ফুলে নরম ও ডাবল হয়ে যায়।

ভাজার সময় তেলের তাপমাত্রা কত রাখতে হয়?+

রেসিপিতে তেলের তাপমাত্রা ১২৫ ডিগ্রি সেলসিয়াস উল্লেখ করা হয়েছে। কালোজাম লালচে করে ভাজতে হয় এবং অনবরত একটু পরপর নেড়ে দিতে হয়।