Raishas Food

মিষ্টির দোকানের ময়রার তৈরি ছানার লালমোহন বানানোর আসল রেসিপি ! Lalmohon Recipe.

ছানা, ময়দা ও গুঁড়া দুধ দিয়ে বানানো নরম লালমোহন মিষ্টি, যা ভেজে চিনির সিরায় ভিজিয়ে তৈরি করা হয়। দোকানের ময়রার পদ্ধতিতে এর রেসিপি এখানে রয়েছে। প্রস্তুত সময় : ১ ঘন্টা ৪৫ মিনিট পুষ্টি সম্পর্কিত: একটি মাঝারি আকারের ছানার তৈরি এই লালমোহন মিষ্টিতে ২৮ই ক্যালরি থাকতে পারে।

শেয়ার করুন:

উপকরণ

  • •ছানা – ৪ কাপ
  • •ময়দা –এক কাপ
  • •গুঁড়া দুধ – এক কাপ
  • •তেল – সিকি কাপ (এক কাপের চার ভাগের এক ভাগ)
  • •ডালডা - সিকি কাপ (এক কাপের চার ভাগের এক ভাগ)
  • •মাওয়া – পৌনে এক কাপ মানে ৩/৪ কাপ
  • •খাবার সোডা বা বেকিং সোডা – এক চিমটি
  • •১২৫ ডিগ্রী সেলিসিয়াস তাপে ভাজতে হবে।
  • •সিরা বানাতে: ১ ভাগ চিনির সাথে ১+ ১/৪ ভাগ পানি দিয়ে জ্বাল দিয়ে গলিয়ে নিলেই হবে।
  • •চিনি - এক কেজি
  • •পানি সোয়া কাপ,অর্থাৎ এক কাপ এবং আরও এক কাপের চার ভাগের এক ভাগটাকে বলা হয় সোয়া কাপ

রান্নার ধাপ

  1. 1এই রেসিপিটা সরাসরি দোকানের ময়রার দ্বারা তৈরি করা হচ্ছে। তাহলে, প্রথমে এখানে একটি বড় সাইজের সেনির মধ্যে এক পাশে নিয়ে নিলেন, গুড়া দুধ এবং ময়দা। এখন এর সাথে দিয়ে দিচ্ছেন সয়াবিন তেল এবং ডালডা,। এটা একটু গরম করে দিয়ে দেওয়া হল। তারপর হাতের সাহাজে খুব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছেন। এবং অন্নপ্রাশে নিয়েছিলেন তৈরি করে রাখা ছানাগুলো। এখন এই সবগুলো একত্রে, দুই হাতের সাহায্যে খুব ভালো করে ময়ান দিয়ে নেওয়া হচ্ছে। এখন এর সাথে একটু সোডা দিয়ে দিলেন। এবং সোডাটা মিশে যাওয়ার জন্য এর উপর থেকে একটু পানি দিয়ে দিলেন। আবার খুব ভালো করে ময়ান দিয়ে নেয়া হচ্ছে দুই হাতের সাহায্যে । পরিশেষে এটা খুবই মোলায়েম অর্থাৎ নরম হবে। এখন এটা হয়ে গেল এই কালো জাম তৈরির জন্য খামিরটা। এখন এর থেকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছেন। তারপর যেহেতু উনারা প্রফেশনাল, তাই হাতের মধ্যে তিন টুকরো নিয়ে, করে হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে অর্থাৎলালমোহন মিষ্টির শেপ দিয়ে নিচ্ছেন।
  2. 2হাতের মুঠোয় নিয়ে গোল গোল করে ঘুরিয়ে শেপ দিয়ে নিচ্ছেন। সবগুলো করা হলে এখন এগুলো গরম তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে। অর্থাৎ এখানে তেলটা ১২৫ ডিগ্রি সেলসিয়াসে গরম রয়েছে। এর মধ্যে ছেড়ে দিচ্ছেন। এখানে চামচের সাহায্যে শুধু তেলটা উলটে নিচ্চজেন। যেনো মিষ্টির মধ্যে নাড়া না পরেই এমনেই মিষ্টি গুলো উপরে ভেসে উঠবে। যেহেতু আমার ঘরের নতুন কড়াই টা দিয়েছি। তাই নুচে লেগে গিয়ে একটু লালচে পরে যাচ্ছে। আর উনাদার তেলের কড়াই থাকে। তবে কোনো সমস্যা নেই,কারণ এই মিষ্টি গুলো ভেজে লাল করতেই হবে। এবং এমনে তেই লাল হবে। নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একটু পরেই এগুলো ফুলে উঠেছে। অনবরত একটু পরপর নেড়ে লালচে করে ভাজা হয়ে আসলে এগুলো তুলে পাশের চুলায় তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর নাড়তে থাকতে হবে। এবং এখানে চিনি সিরাটা কিন্তু কুসুম গরম রয়েছে।
  3. 3অর্থাৎ একদম বেশি গরম হলে ছাড়া যাবেনা। কুসুম গরম যেমনটা হাত ডুবিয়ে রাখা যায়। এই অবস্থায় এই সিরার মধ্যে এগুলো ছেড়ে দেওয়া হলো। প্রায় দশ মিনিট পর, এখন চুলার জ্বাল ধরিয়ে দিব। এই মিষ্টির কিছি অংশ হাত দিয়ে টিপে দেওয়ার ফলে এক এক। জায়গায় দেবে গিয়েছে। তবে সিরার মধ্যে যখন সারা রাত থাকবে তখন ঠিক হয়ে যাবে। তারপর এই সিরাটা যখন ফুটে আসার মতো এই পর্যায়ে আসবে তখন, সাথে সাথে চুলার জ্বাল টা বন্ধ করে দিতে হবে। এখন সারা রাতের জন্য এগুলো থাকবে। নেড়েচেড়ে তাই ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। পরের দিন সকালে এগুলো ফুলে গিয়েছে। এবং কোন প্রকার ফেটে যায়নি। খুবই নরম হয়েছে । এভাবে হয়ে গেল দোকানের ময়রার তৈরি ছানার লালমোহন মিষ্টি বানানোর রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

লালমোহন বানাতে কী কী উপকরণ লাগে?+

ছানা ৪ কাপ, ময়দা ১ কাপ, গুঁড়া দুধ ১ কাপ, তেল ও ডালডা প্রতিটি সিকি কাপ, মাওয়া ৩/৪ কাপ, এক চিমটি খাবার সোডা এবং সিরার জন্য ১ কেজি চিনি ও সোয়া কাপ পানি লাগে।

লালমোহন ভাজার তাপমাত্রা কত রাখতে হয়?+

রেসিপি অনুযায়ী তেল ১২৫ ডিগ্রী সেলসিয়াস তাপে গরম রেখে মিষ্টিগুলো ভাজতে হয়।

মিষ্টিগুলো সিরায় কতক্ষণ রাখতে হয়?+

ভাজা মিষ্টিগুলো কুসুম গরম সিরায় ছেড়ে দিয়ে চুলার জ্বাল বন্ধ করে সারা রাতের জন্য রাখতে হয়।