বাচ্চা বড় সবারই পছন্দের দারুন মজার চিকেন চীজ পাস্তা ! Chicken Cheese Pasta
মুরগির মাংস, রঙিন ক্যাপসিকাম আর গলানো চিজ দিয়ে তৈরি এই চিকেন চিজ পাস্তা বাচ্চাদের কাছেও খুব জনপ্রিয়। পাস্তা ঝরঝরে রাখার সহজ কৌশলও এখানে আছে। পুষ্টি সম্পর্কিত: একটি পরিবেশনে এই চিকেন চিজ পাস্তায় রয়েছে ৩৫০ বা এর বেশি ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •মুরগির মাংসের সিনার অংশ- দুটি ছোট ছোট এবং পাতলা টুকরো করে কেটে নেওয়া হয়েছে ২)আদা বাটা, রসুন বাটা আধা চামচ করে
- •পাস্তা আধা কাপ
- •তেল এক টেবিল চামচ
- •পেঁয়াজকুচি আধা কাপের একটু বেশি
- •রসুন কুচি - এক টেবিল চামচ
- •চিকেন পাউডার 1 টেবিল চামচ
- •গোলমরিচের গুড়া এক চামচ
- •লাল সবুজ এবং হলুদ ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া
- •চিজ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে মুরগির মাংসের টুকরো গুলো নিয়ে নিলাম। এগুলো ফহুয়ে এর সাথে দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা এবং একটু লবন দিয়ে, সাত আট মিনিট রেখে দিব। তারপর চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। ফুটে আসা পানিরর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে এই লম্বা সেপ দেওয়া পাস্তা গুলো ছেড়ে দেবো। যে কোনো শেপের পাস্তা দিয়ে, রান্না করা যাবে। সাত আট মিনিটের মতো সিদ্ধ হয়ে আসার পর অর্থাৎ সেভেনটি পার্সেন্ট মত পাস্তা গুলো সিদ্ধ হয়ে গেলে এটার পানি একটা জালির মধ্যে নিয়ে ঝরিয়ে নেব। তারপর একটা বলের মধ্যে ঠান্ডা পানি নিয়ে এই পানি ঝরিয়ে রাখা পাস্তার ঝুড়িটা এই ঠান্ডা পানির উপর রেখে একটু ধিয়ে নিব। তারপর এর সাথে একটু তেল মেখে রাখবো।
- 2যেন একে অপরের গায়ের সাথে লেগে না যায়। আর সিদ্ধ করার সময় তেল দিলে এটা হচ্ছে সরাসরি তেলের অপচয়। এর ফলে পাস্তার আঠালো ভাব হয়। তাই আমি সিদ্ধ করার পরে , এই ঠান্ডা পানির সাথে একটু দিয়ে তারপর এর সাথে তেল মেখে রেখে দিচ্ছি। এচাবে করলে পাস্তা গুলো শুকনো ঝরঝরে থাকবে এবং একে অপরের গায়ের সাথে লাগবে না। তারপর চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এবং এর মধ্যে ছেড়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুনের কুচি। নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি একটু মেরিনেট করে রাখা মুরগির মাংসগুলো। নেড়েচেড়ে মাংসটা বাদামি করে ভেজে নিতে হবে। নেড়েছেড়ে কয়েক মিনিট ভেজে যখন মাংসগুলো বাদামী হতে শুরু করবে তখন চুলার জ্বাল টা একটু কমিয়ে দিচ্ছি।
- 3এতক্ষন হাই হিটে রান্না করা হচ্ছিল। এখন এর র সাথে দিয়ে দিব ছোট ছোট টুকরো করে কেটে রাখা লাল, সবুজ এবং হলুদ ক্যাপসিকাম গুলো। দিয়ে দিচ্ছি চিকেন পাউডার, গোলমরিচের গুড়া। নেড়েচেড়ে এক কাপ পানি দিয়ে দিচ্ছি। যখন পানিটা ভালো করে ফুটে উঠবে তখন এর সাথে পরিমাণ মতো পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু গ্রেট করে রাখা চিজ গুলো। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর শেষের দিকে আবার একটু চিসগুলো ছড়িয়ে দেবো। এবং প্যানের ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বন্ধ করে দিব। এবং চিজ গুলো গলে আসলেই হয়ে গেল আমাদের চিকেন চিজ পাস্তা রেসিপি। পপ্রস্তুত সময়: ৪০ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
এই চিকেন চিজ পাস্তা বানাতে মোট কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৪০ মিনিট উল্লেখ করা হয়েছে।
পাস্তা সিদ্ধ করার পর তেল মেখে রাখার কারণ কী?+
সিদ্ধ করার সময় তেল দিলে পাস্তার আঠালো ভাব হয় ও তেল নষ্ট হয়, তাই ঠান্ডা পানিতে ধুয়ে পরে তেল মাখানো হয় যাতে পাস্তা ঝরঝরে থাকে ও একে অপরের সাথে না লাগে।
এক পরিবেশনে কত ক্যালোরি থাকে?+
একটি পরিবেশনে এই চিকেন চিজ পাস্তায় প্রায় ৩৫০ বা তার বেশি ক্যালোরি থাকে।