Raishas Food

আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না চিকেন কর্ণ স্যুপ রেসিপি / সুপ বানানো! Chicken Corn Soup

চিকেন স্টক, মুরগির মাংস, ভুট্টা ও ফেটানো হাঁসের ডিম দিয়ে তৈরি একটি ঘন ও স্বাদযুক্ত চিকেন কর্ন সুপ। কর্নফ্লাওয়ারে ঘন করে এটি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে বানানো হয়। প্রস্তুত সময়: ২০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: এক কাপ সুপের মধ্যে রয়েছে ৯০ থেকে ১৪০ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •১( চিকেন স্টক ৩ কাপ
  • •মুরগির মাংস এক কাপের তিন ভাগের এক ভাগ।
  • •চিকেন পাউডার দের টেবিল চামচ
  • •চিনি দুই চামচ
  • •কর্নফ্লাওয়ার পরিমাণ মতো
  • •হাসের ডিম দুটি ফেটে নিব
  • •ভুট্টা

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে চুলায় একটি প্রানের মধ্যে চিকেন স্টক দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিতে হবে মুরগির মাংস গুলো একটু কর্নফ্লাওয়ার এর সাথে মেখে নেওয়া। মাংস গুলো এখানে ছোট ছোট পাতলা টুকরো করে কেটে নেওয়া হয়েছিল। দিয়ে দিছি চিকেন পাউডার এবং চিনি। নেড়েচেড়ে এখানে একটু চেখে নেওয়া হচ্ছে। যেহেতু আর একটু লবণের প্রয়োজন ,তাই এখানে চিকেন পাউডার আরও আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি এবং আরো এক চামচের মতো চিনি দিয়ে দেওয়া হলো।
  2. 2লবণের পরিমাণটা হচ্ছে যার যার রুচি অনুযায়ী। তবে কেউ চিকেন পাউডার ব্যবহার না করলে টেস্টিং স্লট অথবা লবণ দিতে পারেন। আর চিকেন পাউডারের মধ্যে যেহেতু লবণ পর্যাপ্ত পরিমাণ দেওয়া থাকে তাই অতিরিক্ত লবণ এখানে ব্যবহার করা হয় না। নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কনফ্লাওয়ার যতখানি পানি ততখানি কর্নফ্লাওয়ার এই পরিমাণ ঘনটা তৈরি করে দিয়ে মিশিয়ে নিচ্ছি।
  3. 3নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি ফেটে রাখা দুটি হাঁসের ডিম । দিয়ে নাড়তে থাকতে হবে। তারপর এরসাথে কিছু ভুট্টা দিয়ে দুই এক মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে নিতে হবে । এভাবে হয়ে গেল চিকেন কর্ন সুপ তৈরির রেসিপি ।

সচরাচর জিজ্ঞাসা

চিকেন কর্ন সুপ বানাতে কী কী উপকরণ লাগে?+

এই রেসিপিতে চিকেন স্টক, মুরগির মাংস, চিকেন পাউডার, চিনি, কর্নফ্লাওয়ার, হাঁসের ডিম দুটি এবং ভুট্টা লাগে।

সুপ বানাতে কত সময় লাগে?+

রেসিপিতে উল্লেখ আছে যে এটি প্রস্তুত করতে প্রায় ২০ মিনিট সময় লাগে।

এক কাপ সুপে কত ক্যালরি থাকে?+

এক কাপ সুপে প্রায় ৯০ থেকে ১৪০ ক্যালরি থাকে বলে উল্লেখ করা হয়েছে।