ইফতার রেসিপি খুবই সহজে ঝটপট রান্না দারুন মজার ছোলা বুটের বাসন্তি খিচুড়ি ! cholar basanti khichuri
ছোলা বুট, মসুর ও মুগ ডাল আর গরম মসলায় তৈরি সুগন্ধি বাসন্তী খিচুড়ি। ইফতারে সহজে ঝটপট বানানোর উপযোগী একটি রেসিপি। প্রস্তুত সময়: ৪৫ মিনিট পুষ্টি সম্পর্কিত: একটি সাধারন ছোলা বুটের বাসন্তি খিচুড়ির মধ্যে রয়েছে ৩০০ থেকে ৪০০ ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •পোলাও এর চাল - তিন কাপ
- •ছোলা বুটগ আধা কাপ
- •এলাচি - লবঙ্গ, এবং গোলমরিচ- পাঁচটি করে
- •আস্ত জিরা এক চামচ
- •গোল মরিচের গুড়া- এক চিমটি
- •গরম মসলার গুঁড়া - দুই চামচ
- •শাহী এলাচি - দুটি
- •তেজপাতা দুটি
- •আদা বাটা দেড় টেবিল চামচ
- •রসুন বাটা এক টেবিল চামচ
- •মরিচের গুড়া- এক টেবিল চামচ
- •জিরার গুড়া- আধা টেবিল চামচ
- •ধনিয়ার গুড়া দুই চামচ
- •হলুদের গুড়া- এক চামচ
- •মসুরের ডাল আধা কাপ
- •মুগ ডাল - এক কাপের তিন ভাগের এক ভাগ
- •পিয়াজ কুচি হাফ কাপ
- •তেল হাফ কাপ
- •লবন স্বাদ মত
- •কাচা মরিচ পাচটি
রান্নার ধাপ
- 1প্রথমে চুলায় একটা প্যানের মধ্যে ছোলা বুট গুলো নিয়ে সিদ্ধ করে নিতে হবে। এখানে বুট টা হাফ সিদ্ধ করে নিব। একটু লবন দিয়ে নিতে হবে। এবং এই ছোলা বুটগুলো কয়েক ঘন্টা ধরে ভিজিয়ে রাখা হয়েছিল। হাফ সিদ্ধ হলেই নামিয়ে এর পানি ঝড়িয়ে নিব। তারপর প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হলেই এর সাথে দিয়ে দিচ্ছি পিয়াজ কুচি গুলো। আরও দিয়ে দিব, তেজপাতা,এলাচ, লবঙ্গ ,গোলমরিচ। শাহি এলাচ, গরম মসলার গুড়া ,আস্তোজিরা, গোল মরিচের গুঁড়া। মেরে ছেড়ে পেয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিব। যখন পিয়াজগুলো লালচে হতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা এবং রসুন বাটা। কয়েক সেকেন্ড ভেজে নেওয়া মাত্রই এর মধ্য দিয়ে দিব, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুড়া, এবং ধনিয়ার গুড়া অল্প একটু পানি দিয়ে নিচ্ছি।
- 2যেন মসলাটা খুব ভালো করে ভুনে নেওয়া যায়। কয়েক মিনিট নেড়েচেড়ে মসলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রাখা ছোলা বুট এবং ধুয়ে রাখা মসুর এবং মুগ ডালগুলো। নেড়েচেড়ে ২-৩ মিনিট আবার একটু ভেজে নিতে হবে। যখন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো। এবং স্বাদমতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি সাড়ে ছয় কাপ পরিমাণ পানি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ গুলো। নেড়েচেরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন ফুটে উঠবে তখন চুলের জালটা হাই হিট থেকে মাঝারি আঁচে করে দেবো। কয়েক মিনিটের মধ্যেই যখন এর পানির পরিমান টেনে নিবে, অর্থাৎ নিচের দিকে চলে যাবে তখন নেড়েচেড়ে চুলার জালটা একদমই সবচাইতে কম আচে করে দিব ।
- 3প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা এখন দমে রান্না করতে হবে ,20 থেকে 25 মিনিটের জন্য। প্রায় 25 মিনিট পর প্যানের ঢাকনাটা খুলে চালগুলো মাঝ বরাবর উঁচু করে রেখে দিব। চুলার জ্বাল টা বন্ধ করে দিব। প্রায় পাঁচ মিনিট চুলার উপর রেখে, তারপর নামিয়ে পরিবেশন করছি। এভাবে হয়ে গেল ছোলা বুটের বাসন্তী খিচুড়ি রান্নার রেসিপি। আমার কাছে ছোলা পরিমানটা কম থাকায় আমি অল্প ব্যাবহার করেছি। তবে যার যার রুচি অনুযায়ী আপনারা কম-বেশ করে দিয়ে নিতে পারেন।
সচরাচর জিজ্ঞাসা
এই খিচুড়ি রান্নায় কতক্ষণ দমে রাখতে হয়?+
পানি টেনে নেওয়ার পর চুলার আঁচ সবচেয়ে কম করে ঢেকে ২০ থেকে ২৫ মিনিট দমে রাখতে হবে।
ছোলা বুট রান্নার আগে কীভাবে প্রস্তুত করতে হয়?+
ছোলা বুট কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে হাফ সিদ্ধ করতে হবে, তারপর পানি ঝরিয়ে নিতে হবে।
রেসিপিতে মোট প্রস্তুতির সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ৪৫ মিনিট উল্লেখ করা হয়েছে।
Supper ক্যাটাগরির আরও রেসিপি
🍽️
আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না হট সাওয়ার চিকেন স্যুপ রেসিপি ! Chicken Hot & Sour soup
🍽️
আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না থাই স্যুপ রেসিপি / সুপ বানানো! Chinese Thai Soup Recipe
🍽️