Raishas Food

আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না চাইনিজ মাসালা চিকেন কারি রেসিপি | Masala Chicken Curry Recipe

রেস্টুরেন্টের বাবুর্চির স্টাইলে তৈরি চাইনিজ মাসালা চিকেন কারি। আগে মসলা বানিয়ে রাখা যায়, পরে মুরগি দিয়ে সহজে রান্না করা যায়। প্রস্তুত সময়: ১ ঘন্টা। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম চাইনিজ চিকেন মাসালা কারের মধ্যে রয়েছে ২৪৯ ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •★১)মুরগির মাংস: আধা কেজি ছোট টুকরা করা
  • •লবন: ১ চা চামুচ
  • •ডিম এমটি ভেঙ্গে ফেটে নেয়া
  • •কর্নফ্লাওয়ার এবং ময়দা ১ টেবিল চামুচ করে
  • •একসাথে মেখে নিতে হবে। তারপর তেলে হাই আর মাঝারি হিটে (হাই হিটের কাছাকাছি) ৬ মিনিট ভেঁজে নিতে হবে।
  • •তেল: ১ কাপ
  • •এলাচি: ৪ টা
  • •লবং: ৪ টা
  • •তেজপাতা: ২ টা
  • •আদা বাটা: ২ টেবিল চামুচ
  • •রসুন বাটা: ২ টেবিল চামুচ
  • •চিনা বাদাম বাটা: ২ টেবিল চামুচ
  • •পিয়াজের বেরেস্তা: এক বা দেড় কাপ
  • •হলুদের গুঁড়া: ২ চা চামুচ
  • •মরিচের গুঁড়া: ২ চা চামুচ
  • •দিয়ে একটু নাড়াচাড়া করে (আধা মিনিট) আধা কাপ পানি দিয়ে ২ মিনিট ভুনতে হবে।
  • •তারপর আরও আধা কাপ পানি দিয়ে আরও এক মিনিট ভুনে নিতে হবে। সব হাই হিটে ভুনতে হবে।
  • •হয়ে গেল মশলা তৈরি।
  • •এরপর:
  • •কড়াইতে ১ টেবিল চামুচ তেল দিয়ে, ওই মশলার অর্ধেক দিয়ে মিনিটখানেক ভুনে, ভাঁজা মুরগির গুলো দিয়ে দিতে হবে।
  • •এরপর:
  • •চিকেন পাউডার: ২ টেবিল চামুচ অথবা লবন পরিমান মতো দিতে হবে।
  • •চিকেন স্টক: আধা কাপ
  • •একটা টমেটো বড় কুচি করে
  • •কাঁচা মরিচ ৪/৫ টা কুচি করা
  • •জিরার গুঁড়া: ১ চা চামুচ
  • •চিলি সস: (Best’s এর)আধা কাপ
  • •গুরা দুধ: ১ টেবিল চামুচ
  • •দিয়ে ভুনে নিতে হবে।

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে মুরগির মাংস গুলো নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। তারপর ধুয়ে নিলাম। এখন এই মাংসের র সাথে দিয়ে দিচ্ছি চিনি লবণ ফেটে রাখা ডিম এবং কর্নফ্লাওয়ার আর ময়দা। একসাথে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর চুলায় একটি প্যানের মধ্যে হাইটে তেল গরম করে নেয়া হয়েছে। এবং এই তেলেই ভেজে নিতে হবে মাংসগুলো। নেড়েচেড়ে এই মাংসগুলো ৬০% এর মতো ভাজা হলে অর্থাৎ সিদ্ধ হবে কিন্তু একদম লালচে করে ভাজা যাবেনা। এ অবস্থায় এটা তুলে নিব। তারপর চুলায় অন্য একটি প্যানের মধ্যে এক কাপের মতো তেল দিয়ে দেওয়া হল, এর সাথে দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা এবং লবঙ্গ। নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ফোড়ন দিয়ে, এর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা ,রসুন বাটা ,চিনা বাদাম বাটা। নেড়েচেড়ে কয়েক সেকেন্ড পর দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা গুলো। আবারো নেড়ে ছেড়ে এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুড়া।
  2. 2আধা মিনিট ভুনে তারপর এর সাথে আধা কাপ পরিমাণ পানি দিয়ে আবারো মশলাটা দুই থেকে তিন মিনিটের জন্য ভুনে নিতে হবে। খুব ভালো করে মসলাটা এই দুই তিন মিনিট ভুনে হয়ে গেলো চিকেন এর জন্য মাসালা তৈরি। এটা আপনারা ফ্রিজে রেখে সপ্তাহ জুরে খেতে পারবেন। আর যদি বেশি ভালো রাখতে চান তাহলে জ্বাল করে নিতে হবে। এভাবে তৈরি করে রেখে দিলে যখন খুশি মুরগির মাংসে দিয়ে রান্না করতে পারবেন। এরপর চিকেন কারি তৈরি করে নিব। সেক্ষেত্রে চুলায় একটি কড়াই এর মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবং তেল টা একটু গরম হলেই তৈরি করে মাসালা থেকে অর্ধেক পরিমাণ মাসালা দিয়ে দিব। এবং এর সাথে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। বাকি অর্ধেক মসলা টুকু আমি ফ্রিজে রেখে দিব। নেড়েছেড়ে দিয়ে দিচ্ছি চিকেন পাউডার। যেহেতু চিকেন পাউডারের মাধ্য প্রচুর পরিমাণ লবণ দেওয়া থাকে। তাই এখানে আর কোন লবণ দেওয়ার প্রয়োজন নেই এবং মাসালা যে তৈরি করেছি মাসালের মধ্যেও কোন প্রকার লবণ দেওয়া হয়নি।
  3. 3শুধুমাত্র মুরগি ভেজে নেওয়ার সময় দেওয়া হয়েছিল একটু লবন। কেননা এখানে চিকেন পাউডার দেয়া হচ্ছে তাই। আর কেউ যদি চিকেন পাউডার ব্যবহার না করেন, তাহলে লবণ মাসালা তৈরির সময় দিয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিকেন স্টক। নেড়ে ছেড়ে কয়েক সেকেন্ড ভেজে এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি করা। এবং একটা টমেটো বর সাইজের টুকরা করে কেটে নেওয়া দিয়ে দিচ্ছি। এবং ভাজা জিরারা গুড়স। নেড়েচেড়ে আরো দিয়ে দিচ্ছি বেস্ট কোম্পানির চিলি সস। নেড়েচেড়ে এক মিনিটের মত ভুনে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি গুড়া দুধ। খুব ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব। এভাবে হয়ে গেল আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না চাইনিজ মাসালা চিকেন কারি রেসিপি |।

সচরাচর জিজ্ঞাসা

চাইনিজ মাসালা তৈরি করে কতদিন রাখা যায়?+

রেসিপি অনুযায়ী মসলা ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যায়। বেশি দিন রাখতে চাইলে মসলা জ্বাল করে নিতে হবে।

এই রেসিপিতে কতটুকু সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুতির সময় ১ ঘন্টা উল্লেখ করা হয়েছে।

চিকেন পাউডার ব্যবহার না করলে কী করতে হবে?+

চিকেন পাউডার ব্যবহার না করলে মাসালা তৈরির সময় স্বাদমতো লবণ দিতে হবে।