Raishas Food

চিংড়ি মাছের মাথা দিয়ে লাউ এর খোসার এত্ত মজার ভর্তা আসলে না বানানোই ভালো কারন একবার খেলে বারবার খাবেন

লাউয়ের খোসা ও বিচি আর চিংড়ি মাছের মাথা দিয়ে রসুন, পেঁয়াজ ও মরিচ সহযোগে তৈরি একটি সুস্বাদু ভর্তা। পানি ছাড়া রান্না হয়। প্রস্তুত সময়: ১৫ মিনিট।

শেয়ার করুন:

উপকরণ

  • •মাঝারি সাইজের একটি লাউয়ের খোসা এবং বিচি সহ
  • •রসুনের কুয়া ৮ থেকে ১০ টি টুকরো করে কেটে নেওয়া
  • •পেয়াজ কুচি এক কাপ
  • •সরিষার তেল 2 টেবিল চামচ
  • •লবন স্বাদ মতো
  • •শুকনো মরিচ তিনটি
  • •কাচা মরিচ পাচটি

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে লাউ এর খোসা গুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। একই সাথে লাউয়ের যে বিচি ছিল এগুলোও নিয়ে নেওয়া হল। এখানে তুই কাপের মতো লাউভের খোসা হয়েছে। অর্থাৎ একটি মাঝারি সাইজের লাউ এর মধ্যে থেকে যে পরিমাণ খোসাটা পাওয়া যায়। তারপর এখানে চুলায় একটি প্যানের মধ্যে সরিষার তেল হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি, রসুনের কোয়া গুলো। নেড়েচেড়ে রসুনগুলো আধা মিনিট ভেহে নেওয়ার পর এর সাথে পেঁয়াজকুচি দিয়ে আবার একটু ভেজে নিব। একই সাথে শুকনো মরিচও দিতে দিলাম। পেঁয়াজগুলো ছড়িয়ে দিয়ে। ৩০ সেকেন্ড অপেক্ষা করার পর যখন নিচের দিকে একটু লালচে হয়ে লেগে যাবে ,তখন পেঁয়াজগুলো নেরে দেবো।
  2. 2তারপর এর সাথে কাঁচা মরিচ কয়েকটা দিয়ে নেড়ে দেবো । তারপর এর সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছের মাথাগুলো । নেড়ে চেড়ে দু এক মিনিট ভেজে নেওয়ার পর এর সাথে লাউ এর খোসা এবং বিচি গুলো দিয়ে দিব। এবং দিয়ে দিচ্ছি স্বাদ মত লবণ। এখানে কোন প্রকার পানি ব্যবহার করব না। এর খোসা থেকে যা পানি ছাড়বে এতেই খোসা গুলো সিদ্ধ হয়ে যাবে। নেড়েচেড়ে প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব । প্রায় তিন চার মিনিট পর,নেরে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর উপর দিয়ে ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে এটা বেটে নিলেই হয়ে গেল চিংড়ি মাছের মাথায় দিয়ে লাউর খোসার ভর্তা রেসিপি।
  3. 3খেতে ভীষণ মর্যাদার হয় শুধু । একেকটা স্টেপ অর্থাৎ নিয়ম টা হচ্ছে রসুন এবং পেঁয়াজটা ভাজার যতটুকু সময়। রসুন এবং পেয়াজটা একটু পুরা পুরা করে ভাজা হলে অর্থাৎ সামান্য নিচের দিকে লেগে যাওয়ারএই সময়টা একটু খেয়াল করলেই, খুবই মজাদার একটা ভর্তা তৈরি হয়। আর এটা সুগন্ধটা চারিদিকে ছড়িয়ে যায়। যেন আশেপাশের প্রতিবেশীরাও ছুটে এসে বলবে কি রান্না হচ্ছে? একবার বানিয়ে দেখুন,ভীষণ মজাদার একটি ভর্তা রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

এই ভর্তা তৈরিতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ১৫ মিনিট উল্লেখ করা হয়েছে।

ভর্তায় কোনো পানি ব্যবহার করতে হয় কি?+

না, এতে কোনো প্রকার পানি ব্যবহার করা হয় না; লাউয়ের খোসা থেকে ছাড়া পানিতেই খোসা সিদ্ধ হয়।

ভর্তায় কী কী উপকরণ লাগে?+

মাঝারি সাইজের একটি লাউয়ের খোসা ও বিচি, রসুন, পেঁয়াজকুচি, সরিষার তেল, লবণ, শুকনো মরিচ, কাঁচা মরিচ, চিংড়ি মাছের মাথা এবং ধনেপাতা লাগে।