Raishas Food

খুবই সহজে বানিয়ে নিন দারুন মজার ক্রিমি টমেটো পাস্তা ! creamy tomato pasta

টমেটো ব্লেন্ড করে চিকেন পাউডার, গোলমরিচ ও চিজ দিয়ে তৈরি এই ক্রিমি পাস্তা সহজেই বানানো যায়। পাস্তা ঝরঝরে রাখার পদ্ধতিও রেসিপিতে দেওয়া আছে। পুষ্টি সম্পর্কিত: একটি পরিবেশনে এই চিজ টমেটো পাস্তায় রয়েছে ২৫০ বা এর বেশি ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •পাস্তা আধা কাপ
  • •তেল এক টেবিল চামচ এর একটু বেশি
  • •পেঁয়াজকুচি আধা কাপ
  • •রসুন কুচি - এক টেবিল চামচ
  • •চিকেন পাউডার দেড় টেবিল চামচ
  • •গোলমরিচের গুড়া এক চামচ
  • •টমেটো দুটি মাঝারি সাইজের
  • •চিজ পরিমাণ মতো

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে টমেটো গুলো কেটে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। ফুটে আসা পানিরর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে এই লম্বা সেপ দেওয়া পাস্তা গুলো ছেড়ে দেবো। যে কোনো শেপের পাস্তা দিয়ে, রান্না করা যাবে। সাত আট মিনিটের মতো সিদ্ধ হয়ে আসার পর অর্থাৎ সেভেনটি পার্সেন্ট মত পাস্তা গুলো সিদ্ধ হয়ে গেলে এটার পানি একটা জালির মধ্যে নিয়ে ঝরিয়ে নেব। তারপর একটা বলের মধ্যে ঠান্ডা পানি নিয়ে এই পানি ঝরিয়ে রাখা পাস্তার ঝুড়িটা এই ঠান্ডা পানির উপর রেখে একটু ধিয়ে নিব। তারপর এর সাথে একটু তেল মেখে রাখবো।
  2. 2যেন একে অপরের গায়ের সাথে লেগে না যায়। আর সিদ্ধ করার সময় তেল দিলে এটা হচ্ছে সরাসরি তেলের অপচয়। এর ফলে পাস্তার আঠালো ভাব হয়। তাই আমি সিদ্ধ করার পরে , এই ঠান্ডা পানির সাথে একটু দিয়ে তারপর এর সাথে তেল মেখে রেখে দিচ্ছি। এভাবে করলে পাস্তা গুলো শুকনো ঝরঝরে থাকবে এবং একে অপরের গায়ের সাথে লাগবে না। তারপর চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এবং এর মধ্যে ছেড়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুনের কুচি। নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা টমেটো গুলো। এবং এক। কাপ। পানি দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
  3. 3যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব,চিকেন পাউডার, নেড়েচেড়ে আরও দিয়ে দিচ্ছি, গোল মরিচের গুড়া। নেড়েচেড়ে ভালো করে ফুটে উঠলে এর সাথে পরিমাণ মতো পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার জ্বাল টা একদম কম আচে রয়েছে। আর দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু গ্রেট করে রাখা চিজ গুলো। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর শেষের দিকে আবার একটু চিজগুলো ছড়িয়ে দেবো। এবং প্যানের ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বন্ধ করে দিব। এবং চিজ গুলো গলে আসলেই হয়ে গেল আমাদের মজাদার ক্রিমি টমেটো চিজ পাস্তা রেসিপি। পপ্রস্তুত সময়: ৩৫ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

এই পাস্তা রেসিপিতে কী কী উপকরণ লাগে?+

পাস্তা, তেল, পেঁয়াজকুচি, রসুনকুচি, চিকেন পাউডার, গোলমরিচের গুঁড়া, মাঝারি সাইজের দুটি টমেটো এবং পরিমাণ মতো চিজ লাগে।

পাস্তা সিদ্ধ করার পর কীভাবে ঝরঝরে রাখা যায়?+

সিদ্ধ হওয়ার পর পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে তেল মেখে রাখলে পাস্তা শুকনো ঝরঝরে থাকে এবং একে অপরের সাথে লাগে না।

রান্নার মোট সময় কত?+

এই রেসিপিতে প্রস্তুতির সময় ৩৫ মিনিট উল্লেখ করা হয়েছে।