Raishas Food

খুবই সহজে ঝটপট চিংড়ি মাছের শুটকির বালাচাও বানানোর রেসিপি। Dried Shrimp Balachao Recipe

চিংড়ি শুঁটকি, মুচমুচে পেঁয়াজ বেরেস্তা ও রসুন দিয়ে তৈরি একটি ঝাল-নোনতা বালাচাও। প্রস্তুতিতে সময় লাগে প্রায় ৩০ মিনিট। প্রস্তুত সময়: ৩০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: চিংড়ি দিয়ে তৈরি ১ পরিবেশনে বালাচাও এ ১২৫ ক্যালোরি থাকে।

শেয়ার করুন:

উপকরণ

  • •চিংড়ি মাছের শুটকি -১০০ গ্রাম এক কাপ
  • •রসুন কুচি হাফ কাপ
  • •পেঁয়াজকুচি 2 কাপ
  • •তেল আধা কাপ
  • •মরিচের গুড়া তিন টেবিল চামচ
  • •লবন দুই টেবিল চামচ

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে চুকায় একটি প্যাণের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেওয়া হয়েছে। এখন এই তেলেরর মধ্যে পেঁয়াজ কুচি গুলো ছেড়ে দিতে হবে । এবং চুলার জ্বালটা মাঝারি আছে রেখে একটু সময় নিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিতে হবে। যেন ভিতরে মুচমুচে থাকে। একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। প্রায় মিনিট খানেক ভেজে নেওয়ার পর পেয়াজটা বাদামি হয়ে এসেছে বেরেস্তার মত । এখন এগুলো একটি জালির চামচের মধ্যে তুলে নেওয়া হচ্ছে। এবং অপর একটি চামচ দিয়ে একটু চেপে চেপে এর থেকে তেল বের করে নেওয়া হচ্ছে। কারণ ভিতরে যদি তেল থাকে তাহলে এটা মুচমুচে হবে না । পেঁয়াজ বেরেস্তাটা নরম থেকে গেলে দীর্ঘদিন সংখরক্ষনও করা যাবে না।
  2. 2তাই এভাবে করে তেলটা ঝরিয়ে নিতে হবে। তারপর এখানে চিংড়ি শুঁটকি গুলো নিয়ে এর মাথার অংশটা ফেলে দেওয়া হয়েছে। এখন এগুলো একটু টেলে নিতে হবে। কয়েক সেকেন্ড ভেজেই এগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর অন্য একটা প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ তেল গরম করে এর মধ্যে কুচি কুচি করে রাখা রসুনগুলো ছেড়ে দিলাম। নেড়েচেড়ে রসুনটাও বাদামি করে মুচমুচে করে ভেজে নিতে হবে। ভাজা হলে তুলে নেয়া হচ্ছে। এবং একই তেলের মধ্যে পানি ঝড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। নেড়েচেড়ে চিংড়ি মাছগুলো বাদামি করে ভেজে নিতে হবে। প্রায় মিনিট খানেক ভেজে যখন বাদামি হয়ে আসবে, তখন তেলের মধ্যে ছেড়ে দিব মরিচের গুঁড়া এবং লবণ।
  3. 3নেড়েচেড়ে একটু ভেজেই,এর সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এবং ভেজে রাখা রসুন দিয়ে দেবো। সবকিছু এক এক সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটি রং এসেছে। হয়ে গেল চিংড়ি শুটকির বালাচাও রেসিপি। এবং এটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। শুধুমাত্র পেঁয়াজ বেরেস্তাটা মুচমুচে করে ভাজা হলেই হবে। এবং এর সাথে করে রসুনটাও যেন ভালো করে মুচমুচে করে ভাজা হয়। এটা যেকোনো এয়ারটাইট একটি বোয়ানের মধ্যে ভরে রেখে দিলে দীর্ঘদিন এটা থাকবে। এবং সবচাইতে ভালো হবে নরমাল ফ্রিজে রেখে দেওয়া হলে তাতেও দুই তিন মাস এটা খাওয়া যাবে ।

সচরাচর জিজ্ঞাসা

বালাচাও বানাতে কী কী উপকরণ লাগে?+

এক কাপ (১০০ গ্রাম) চিংড়ি মাছের শুটকি, হাফ কাপ রসুন কুচি, ২ কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ তেল, তিন টেবিল চামচ মরিচের গুঁড়া ও দুই টেবিল চামচ লবণ লাগে।

বালাচাও কীভাবে সংরক্ষণ করতে হবে?+

এয়ারটাইট বয়ামে ভরে রাখলে দীর্ঘদিন থাকে, আর নরমাল ফ্রিজে রাখলে দুই-তিন মাস খাওয়া যাবে।

পেঁয়াজ বেরেস্তা কেন মুচমুচে করে ভাজতে হয়?+

ভেতরে তেল থাকলে বেরেস্তা মুচমুচে হয় না, আর নরম থেকে গেলে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, তাই তেল ঝরিয়ে নিতে হয়।