ফাস্টফুড দোকানের ছোট পিজা বানানোর রেসিপি (চিকেনের পূর সহ) ! Fast Food Style Small Pizza Recipe
মুরগির মাংস ও পেঁয়াজ দিয়ে তৈরি ক্রিমি পুর ভরা ছোট পিজ্জা, যা ওভেন কিংবা চুলায় দুই পদ্ধতিতে বানানো যায়। মেয়োনিজ ও টমেটো দিয়ে সাজানো হয়।
শেয়ার করুন:
উপকরণ
- •পিজ্জার টপিং এর জন্য :
- •পানি আড়াই কাপ
- •গুড়া দুধ পাচ টেবিল চামচ
- •ময়দা - পাচ টেবিল চামচ
- •পিয়াজ কুচি আড়াই কাপ
- •গোল মরিচের গুড়া চার চামচ
- •মুরগির মাংসের ব্রেস্টের দুটি অংশ
- •আদা বাটা রসুন বাটা এক চামচ করে
- •পিজ্জার জন্য:
- •ময়দা দুই কাপ
- •চিনি দুই টেবিল চামচ
- •লবন দেড় চামচ
- •ইস্ট দুই চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে চুলায় একটি প্যানের মধ্যে অল্প একটু পানি গরম করে নিয়েছি এবং এই ফুটে আসা পানির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ। এবং এক চামচ করে আদা বাটা,, রসুন বাটা। এর আর ছেড়ে দিচ্ছে এর মধ্যে সিনার অংশ দুটি। ১০-১২ মিনিট জ্বাল করে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা বের করে একটু ঠান্ডা হলেই এর থেকে এর ফালি খুলে নিব। অর্থাৎ মাংসগুলো ঝুড়া ঝুড়া করে নিতে হবে। তারপর এখানে একটি পাত্রে পানি নিয়ে নিলাম পানি। এর সাথে গুড়া দুধ মিশিয়ে নিব। এটা এক। সাইডে রেখে দিব। তারপর চুলায় একটি প্যাণের মধ্যে ৫ টেবিল চামচ পরিমাণ মাখন গলিয়ে নিয়েছি। একটু গরম হলেই এরমধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গুলো। একই সাথেদিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া ময়দা। নেড়েচেড়ে ময়দার কাচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। প্রায় মিনিটখানেক ভেজে এখন এরসাথে দিয়ে দিচ্ছি ঝুরা করে রাখা সিদ্ধ করা মুরগির মাংসগুলো। দিয়ে দিচ্ছে একটু লবণ। আর দিয়ে দিতে হবে গুড়ার দুধ পানির সাথে গুলিয়ে রাখা। খুব ভালো করে নেড়ে চেড়ে যখন ফুটে উঠবে, তখন এটা হয়ে যাবে এটা কিন্তু ফুটে উঠছে কিন্তু অতিরিক্ত ঘনত্বের কারণে বোঝা যাচ্ছে না। কিন্তু নিচের দিকে ফুটে উঠেছে। এখন এটা নামিয়ে নেব। এই অবস্থা এটা সাত-আট দিন ফ্রিজে রেখে দিতে পারবেন। পাউরুটি,পিজ্জা কিংবা স্যান্ডউইচ ঘরে বানিয়ে এই পুরটা দিয়ে, বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেমের মধ্যে ব্যবহার করতে পারবেন।
- 2এটা হয়ে গেল পিজ্জার জন্য পুর তৈরি করে নিলাম। এখন পিজ্জার দোটা তৈরি করে নিব। সে ক্ষেত্রে একটি বলের মধ্যে নিয়ে নিলাম ময়দা। এর সাথে দিয়ে দিচ্ছি চিনি, ইস্ট, লবণ। এবং এখানে রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে একটা নরম দো করব। অর্থাৎ একটু নরম খামির তৈরি করে নিব। যেহেতু খামিরটা নরম। তৈরি করতে হয়। দেজগা যাচ্ছে হাতের সাথে একফম লেগে যাচ্ছে। কিন্তু এটা খুব ভালো করে কয়েক মিনিট খানেক ময়ান দিলে কিন্তু হাতের থেকে খুলে আসবে আর লেগে থাকবে না আঠার মতো। এর জন্য এই খামির এর সাথে দুই টেবিল চামচের মত মাখন দিয়ে, মেখে হাতে সাহায্যে ভালো করে ময়ান দিয়ে। এই খামিরটা একটি বলের মধ্যে ঢেকে রেখে দিব । প্রায় ঘন্টা খানেক পর, পছন্দ মত নিয়ে একটি ব্যাকিং সিটের উপরে গোল করে ছড়িয়ে দিব। অর্থাৎ মাঝারি আকারে যেই ছোট পিজ্জা গুলো থাকে ঠিক এই সাইজের করে। তারপর এই ব্যাকিং পেপার টা নিয়ে চুলায় যেই প্যানে তৈরি করব, এর মধ্যে বসিয়ে দিব। আর অভেন এরটা একটা প্লেটের মধ্যে ব্যাকিং পেপার রেখে, তারপর এর উপরে পিজ্জার দো টা হাতের সাহায্যে গোল করে ছড়িয়ে নিব। ঢেকে রেখে দেওয়ার ৬,৭ মিনিট পর এগুলো ফুলে। উঠেছে। এখন অভনে এই প্লেট টা দিয়ে দিব,২০০ ডিগ্রি সেলসিয়াসে। আর চুলায় প্যানটা বসিয়ে দিব। এবং চুলার জ্বাল টা হাই হিটে থাকবে ৩,৪ মিনিট পর জ্বাল টা কমিয়ে দিব।
- 3এরপর চুলার জ্বাল টা কম আচে করে দিব। দুই থেকে তিন মিনিট পর এই রুটি মাঝখানে একটু গর্ত করে দিব। অর্থাৎ মাঝখানে চিকেন এর পুর দেওয়ার জন্য,একটা বাটির সাহায্যে আমি এখানে দেবে দিব। এবং অভেন থেকেও বের করে একই ভাবে করে নিব। পরে আবার অভেনে দিয়ে দিচ্ছি। চুলায় যেটা রয়েছে এটার আরেক পাশটা উল্টে দিব। নিচের অংশটা বাদামি হয়েছে। উপরের অংশ টা একটু ভালো করে সিদ্ধ হলেই হবে। আরও দুই চার মিনিট পর,নামিয়ে নিচ্ছি। এবং অভেন এর টা সব দিক একই ভাবে বাদামি হয়েছে। আর চুলার টা নিচের অংশে বাদামী আর। উপরের অংশে একটু কম। এখন এই গুলোর মধ্যে আমি মাংসের তৈরি করে রাখা পুরটা ভালো করে দিয়ে দিব। এবং উপর থেকে কিছু মেয়োনিজ দিয়ে ছড়িয়ে দিব। বাইরের দোকানে মেয়োনিন এবং চিজ দিয়ে একটা সাদা পেপার দিয়ে ঢেকে রাখে যেনো মেয়োনিজ গুলো ছড়িয়ে না যায়। আর আমি যেহেতু ঘরে খা৷ তাই নিজ রুচি অনুযায়ী আমার কাছে চিজ না থাকায় আমি মেয়োনিজ দিয়েই ডেকোরেশন করে নিলাম। আর এখানে তিনটা টমেটোর স্লাইস দিয়ে দিলাম। এভাবে হয়ে গেলো অভেন। এবং চুলায় দুই পদ্ধতিতে ফাস্টফুড দোকানের ছোট পিজ্জা বানানোর রেসিপি। প্রস্তুত সময়: ১ ঘন্টা ৩০ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
চিকেনের পুর কতদিন ফ্রিজে রাখা যাবে?+
ডকুমেন্ট অনুযায়ী এই পুর সাত-আট দিন ফ্রিজে রেখে ব্যবহার করা যায়।
পিজ্জার দো তৈরিতে কী কী উপকরণ লাগে?+
ময়দা দুই কাপ, চিনি দুই টেবিল চামচ, লবণ দেড় চামচ, ইস্ট দুই চামচ এবং রুম টেম্পারেচারের দুধ লাগে।
পিজ্জা বেক করার তাপমাত্রা কত ছিল?+
ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াসে পিজ্জা বেক করার কথা বলা হয়েছে।
Tea ক্যাটাগরির আরও রেসিপি
সাম্প্রতিক রেসিপি
🍽️
থাই চাইনিজ রান্নায় প্রয়োজনীয় BEST'S চিলি সসের মত সস খুবই সহজে অল্প খরচে নিজেই ঘরে বানিয়ে নিন ! চিলি সস বানানোর রেসিপি
🍽️
আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না স্পেশাল থাই স্যুপ রেসিপি / সুপ বানানো! Thai Soup Recipe
🍽️