থাই চাইনিজ রান্নায় প্রয়োজনীয় BEST'S চিলি সসের মত সস খুবই সহজে অল্প খরচে নিজেই ঘরে বানিয়ে নিন ! চিলি সস বানানোর রেসিপি
বাজারের BEST'S চিলি সসের মতো সস ঘরে বানানোর সহজ রেসিপি। লাল মরিচ, টমেটো পেস্ট, রসুন ও ভিনেগার দিয়ে তৈরি এই সস থাই ও চাইনিজ রান্নায় ব্যবহার করা যায়।
শেয়ার করুন:
উপকরণ
- •টমেটো পেস্ট – ৫০০ গ্রাম
- •পানি – ২ কাপ
- •লাল মরিচ সিদ্ধ করে খুবই অল্প পানি দিয়ে বেটে বা ব্লেণ্ড করা – দেড় কাপ
- •৪(রসুন – সিকি কাপ মানে এক কাপের চার ভাগের এক ভাগ
- •চিনি – দেড় কাপ
- •৬(লবন – আড়াই বা তিন চা চামুচ
- •ভিনেগার বা সিরকা – আধা কাপ
- •কর্ণ ফ্লাওয়ার – দেড় টেবিল চামুচ কর্ণ ৯)ফ্লাওয়ার দেড় টেবিল চামুচ পানিতে গুলে রাখা
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে আড়াইশো গ্রাম লাল মরিচ গুলো নিয়ে নিলাম। এর বোটার অংশটা ফেলে দিয়েছি। এবং পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। তারপর চুলায় একটি প্রেসার কুকার মধ্যে নিয়ে নিলাম এই ধুয়ে নেওয়া মরিচ গুলো। এর সাথে পরিমাণ মতো অর্থাৎ অল্প করে পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারে বদলে কেউবা চাইলে করাই এরমধ্যেও সিদ্ধ করে নিতে পারেন। এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে প্রায় আট-দশ মিনিটের মত জাল করে সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো এখন আমি বেটে কিংবা ব্লেন্ড করে নিতে হবে খুবই মিহি করে। তারপর একটা চালনির সাহায্য সাহায্যে এগুলো চেলে নিয়েছি। চেলে না নিলেও হবে, সাধারণত বেস্ট এর যে। সসটা আমি কিনেছিলাম এইটার ভেতরে মরিচের রকটু দানাদার অংশটাও দেখা যায়। তবে আমি আমার মতো করে চেলে আরও মিহি করে নিয়েঁি। চালার সময় একটু পানি ব্যবহার করেছিলাম। এখন একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম টমেটো পেস্ট।
- 2এর সাথে দিয়ে দিচ্ছি। মরিচের পেস্ট, লবণ, রসুনের কুচি অর্থাৎ রসুনের কোয়া গুলো একটু বড় সাইজের করে কেটে নেওয়া হয়েছে । তারপর এর সাথে পরিমাণ মতো পানি এবং চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিছি। এখন এটা ফুটে আসলে এর উপর থেকে অয়ানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন এগুলো ছিটে বাইরের দিকে অথবা শরীরে কোন অঙ্গের না লেগে যায়। এবং ঢাকনার অর্ধেক অংশটা খুলে রাখবো। প্রায় ৮-১০ মিনিটের জাল করে এর মাঝে রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন রসুনটা শুধু বের করে নিব। এবং রসুনগুলো বের করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর আবারও এই সসের মধ্যে ঢেলে দিব । এখন এর সাথে দিয়ে দিচ্ছি ,ভিনেগার নেড়ে ছেড়ে ভালো করে ফুটে উঠলে তখন একসাথে দিয়ে দিচ্ছি ঘন করে মিশিয়ে রাখা কনফ্লাওয়ার এর মিশ্রণ। মেরে ছেড়ে দু এক মিনিটের মধ্যেই নামিয়ে নিতে হবে। এবং এই শসের ঘনত্বটাও একই রকম হয়েছে। কেননা আমি বারবার করে একটি প্লেটের মধ্যে অল্প করে সস নিয়ে ঢেলে দেখেছি।
- 3উল্টে দিলে সসটা ঘনত্বের কারণে নিচের দিকে একটু নেমে আসে, আর ঘনত্ব টা বেশি থাকলে এক জায়গায় জমে থাকে। এভাবে করেই সসটা তৈরি করে নিয়েছি। এবং আমি এখানে যে বেস্ট এর সস রয়েছে এটাও কিনে রেখেছি। কেননা এটার পেছনে সকল ইনগ্রেডেন্স গুলো দেওয়া থাকে। অর্থাৎ সকল উপাদান গুলো লেখা আছে কি দিয়ে সস্টাস তৈরি করতে হয়। আমি একই ভাবে সব উপাদান গুলী দিয়ে সসটা তৈরি করেছি। শুধুমাত্র তাদের সোডিয়াম বেনজয়েড ব্যবহার করছি না। এটা যদি বছরখানেক ধরে সংরক্ষণ করতে চান তাহলে সোডিয়াম বেনজোয়েড আধা চামচ কিংবা এক চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন। এটাকে বলা হয় পারমিটেড ফুড কন্ডিশনার। এভাবে হিয়ে গেলো থাই চাইনিজ রান্নায় প্রয়োজনীয় BEST'S চিলি সসের মত সস খুবই সহজে অল্প খরচে নিজেই ঘরে বানিয়ে নিন, চিলি সস বানানোর রেসিপি। প্রস্তুত সময় ৩৫ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
এই চিলি সস বানাতে প্রস্তুত সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ৩৫ মিনিট উল্লেখ করা হয়েছে।
সস কি বছরখানেক সংরক্ষণ করা যাবে?+
বছরখানেক সংরক্ষণ করতে চাইলে সোডিয়াম বেনজোয়েড আধা বা এক চামচ মিশিয়ে নেওয়ার কথা রেসিপিতে বলা হয়েছে।
সসের ঘনত্ব কীভাবে পরীক্ষা করা হয়?+
একটি প্লেটে অল্প সস ঢেলে উল্টে দেখা হয়; ঘনত্ব ঠিক থাকলে সস একটু নিচের দিকে নামে, আর বেশি ঘন হলে এক জায়গায় জমে থাকে।
Lunch ক্যাটাগরির আরও রেসিপি
সাম্প্রতিক রেসিপি
🍽️
আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না স্পেশাল থাই স্যুপ রেসিপি / সুপ বানানো! Thai Soup Recipe
🍽️
ফাস্টফুড দোকানের ছোট পিজা বানানোর রেসিপি (চিকেনের পূর সহ) ! Fast Food Style Small Pizza Recipe
🍽️