Raishas Food

মিষ্টির দোকানের ময়রার রেসিপিতে বাসি ছানা আর মাখন দিয়ে ঘরে তৈরি লালমোহন আর কালোজাম মিষ্টি

ছানা, গুঁড়া দুধ, ময়দা ও মাখন দিয়ে তৈরি নরম লালমোহন ও কালোজাম মিষ্টি, যা ময়রাদের পদ্ধতিতে ঘরেই বানানো যায়। পাতলা চিনির সিরায় ভিজিয়ে পরিবেশন করা হয়।

শেয়ার করুন:

উপকরণ

  • •ময়দা আধা কাপ
  • •গুঁড়া দুধ আধা কাপড়
  • •মাখন সিকি কাপ
  • •খাবার সোডা এক চিমটি
  • •ঘরোয়া তৈরি করা ছানা 2 কাপ
  • •মাওয়া গুড়া করে নেওয়া আধা কাপের একটু কম
  • •সিরা বানাতে: ১ ভাগ চিনির সাথে ১+ ১/৪ ভাগ পানি দিয়ে জ্বাল দিয়ে গলিয়ে নিলেই হবে।
  • •চিনি - এক কেজি
  • •পানি সোয়া কাপ,অর্থাৎ এক কাপ এবং আরও এক কাপের চার ভাগের এক ভাগটাকে বলা হয় সোয়া কাপ

রান্নার ধাপ

  1. 1ময়রাদের বাসায় ডেকে এনে অনেক। বানালো হল। আর দেখা হল সেই ময়রাদের থেকে শিখে আমরা যেভাবে ঘরে নিজেরা বানাতে পারবো, সেই পদ্ধতিতেই আজকেই এই রেসিপিটা। অর্থাৎ ঘড়ে তৈরি লালমোহন এবং কালোজাম বানানোর রেসিপি। প্রথমে এখানে একটি বড় সাইজের প্লেটের মধ্যে নিয়ে নিলাম গুড়া দুধ এবং ময়দা একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখন আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে এর সাথে দিয়ে দিচ্ছি ছানা এবং গুড়া করে রাখা মাওয়া। আবারও মিশিয়ে নেওয়া হচ্ছে। এবং এর মাঝখানে একটু জায়গা করে খাবার সোডা দিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিব যেন সোডা টা ভালো করে মিশে যায়। খুব ভালো করে হাতের সাহায্যে ময়ান দিয়ে নিব। বেশ নরম এবং আঠালো একটা খামির তৈরি হয়ে গেল। আমি এখানে ডালডা ব্যবহার করিনি। মাখন ব্যবহার এর ফলে আরও নরম হয়েছে ছানার এই খামিরটা। এখন হাতের মধ্যে একটু তেল মেখে তারপর এর থেকে হাতের মুঠোয় নিয়ে লালমোহন এবং কালোজাম মিষ্টি শেপ দিয়ে,একটা প্লেটে রাখবো। এখন এগুলো গরম তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে। অর্থাৎ এখানে তেলটা ১২৫ ডিগ্রি সেলসিয়াসে গরম রয়েছে।
  2. 2এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে চামচের সাহায্যে শুধু তেলটা উপরে করে বার বার নেড়ে দেওয়া হচ্ছে। যেনো মিষ্টির মধ্যে নাড়া না পরেই এমনেই মিষ্টি গুলো উপরে ভেসে উঠে। এটা ময়রাদের পদ্ধতি। নিচের দিকে একটু লেগে যাচ্ছে কারন আমার এইটা তেলের কডাই না। এবং মিষ্টি জাতীয় জিনিস সচারাচর তৈরি করা হয় না ঘড়ে তাই। তবে এতে কোনো সমস্যা নেই। লালচে করেই ভেজে নিতে হবে সবগুলো। লালমোহন মিষ্টি গুলো ভেজে নেওয়ার পর, আবার কালোজাম গুলো ভেজে নিতে হবে। নেড়েচেড়ে ৭,৮ মিনিট এর মধ্যে এই গুলোর রঙ পালটাচ্ছে। প্রায় ২০ মিনিট জ্বাল করে, এবং চুলার জ্বালটা কিন্তু ১২৫ ডিগ্রি সেলসিয়াসেই ছিল। এখন এগুলো তুলে পাশের চুলায় তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর নাড়তে থাকতে হবে। এবং এখানে চিনি সিরাটা কিন্তু কুসুম গরম রয়েছে। অর্থাৎ একদম বেশি গরম হলে ছাড়া যাবেনা। কুসুম গরম যেমনটা হাত ডুবিয়ে রাখা যায়। এই অবস্থায় এই সিরার মধ্যে এগুলো ছেড়ে দেওয়া হলো। প্রায় দশ মিনিট পর, এখন চুলার জ্বাল ধরিয়ে দিব। এই মিষ্টির এক এক অংশে দেবে গিয়েছে।
  3. 3তবে সিরার মধ্যে যখন সারা রাত থাকবে তখন ঠিক হয়ে যাবে। তারপর কালোজাম এবং লালমোহন দুটি আলাদা পাতিলে রাখা হয়েছে। কালোজাম মিষ্টি গুলো ৭,৮ রেখে দিব। এবং লালমোহন মিষ্টিটা একটু জ্বাল করে নিতে হবে। অর্থাৎ মিষ্টি সহকারে সিরার পাতিল্টা চুলায় দিয়ে চুলার জ্বাল টা বারিয়ে দিব। তারপর যখন ফুটে আসার মতো একটা সু সু শব্দ হবে,তখন চুলার জ্বাল টা বন্ধ করে দিতে হবে। পরের দিন সকালে এগুলো বের করবো। ঠিক দোকানের ময়রাদের তৈরি মিষ্টির মতোই হয়েছে নরম। এবং যে অংশ গুলো একটু একটু দেবে গিয়েছিল, এগুলো সমান ভাবে ভেসে উঠেছে। আর এখানে একটা কথা আমার মিষ্টি গুলো আরও ফুলত। কারন আমি এখানে ব্যবহার করা সিরা দিয়েছি। আর যদি নতুন করে সিরা দিতাম তাহলে ঠিম সুন্দরভাবে ফুলে যেতো। আর চিনির সিরাটা হবে খুবই পাতলা। এবং এখানে আমি ছানাটা ব্যবহার করেছি ফ্রিজে রাখা তিন থেকে চার। দিন আগের, ভিনেগার দিয়ে তৈরি করা ছান। তাতেই আমার মিষ্টি গুলো খুবই সুন্দর ভানে হয়েছে। এভাবে আপনারাও ঘড়েই বানিয়ে নিতে পারেন ছান্র তৈরি কালোজাম এবং লালমোহন মিষ্টি।

সচরাচর জিজ্ঞাসা

লালমোহন ও কালোজাম বানাতে কী কী উপকরণ লাগে?+

ময়দা আধা কাপ, গুঁড়া দুধ আধা কাপের একটু কম, মাখন সিকি কাপ, খাবার সোডা এক চিমটি, ছানা ২ কাপ, মাওয়া আধা কাপের একটু কম এবং চিনি এক কেজি লাগে। সিরার জন্য ১ ভাগ চিনির সাথে ১ ও ১/৪ ভাগ পানি ব্যবহার করা হয়।

মিষ্টি ভাজার তেলের তাপমাত্রা কত ছিল?+

রেসিপিতে তেলের তাপমাত্রা ১২৫ ডিগ্রি সেলসিয়াস বলা হয়েছে। মিষ্টিগুলো লালচে করে ভাজতে হবে।

ছানা কেমন হলে মিষ্টি ভালো হয়?+

লেখক ফ্রিজে রাখা তিন থেকে চার দিন আগের, ভিনেগার দিয়ে তৈরি ছানা ব্যবহার করেছেন এবং তাতে মিষ্টি খুব সুন্দর হয়েছে বলে জানিয়েছেন।

মিষ্টিগুলো কতক্ষণ সিরায় রাখতে হবে?+

সিরায় সারা রাত রাখলে মিষ্টির দেবে যাওয়া অংশ ঠিক হয়ে যায়। পরের দিন সকালে মিষ্টি বের করার কথা বলা হয়েছে।