মিষ্টির দোকানের ময়রার তৈরি দারুন মজার ইরানি ভোগ মিষ্টি ! মিষ্টি বানানোর রেসিপি
ছানা দিয়ে তৈরি ইরানি ভোগ মিষ্টি, যা চিনির সিরায় সিদ্ধ করে গরম দুধে ভিজিয়ে পরিবেশন করা হয়। দোকানের ময়রার পদ্ধতিতে বানানোর নিয়ম এখানে আছে। প্রস্তুত সময়: ৫০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটি ইরানি ভোগ বা চমচমের মধ্যে ১৫০ থেকে ২৫০ ক্যালরি থাকতে পারে। কিংবা এর বেশীও হয়।
শেয়ার করুন:
উপকরণ
- •ছানা - এক কাপ
- •চিনির সিরার জন্য -
- •চিনি দুই কাপ
- •পানি এক কাপ
- •ফুটন্ত গরম পানি এক কাপ
রান্নার ধাপ
- 1এখানে চিনির সিরাটা তৈরি করে নিচ্ছে। সেক্ষেত্রে চুলায় একটি কড়াই এর মধ্যে চিনি এবং পানি দিয়ে জ্বাল করে ফুটে আসা মাত্রই সিরাটা নামিয়ে নিলেন। এই মিষ্টিটাও সরাসরি দোকানের ময়রার দ্বারা তৈরি করা হচ্ছে। এখন এখানে ছানা নিয়ে খুব ভালো করে মিহি করে,আবারো ময়ান দিয়ে নেওয়া হচ্ছে। এবং এই ছানাটা কিন্তু দোকানের কারিগর দ্বারাই তৈরি হয়েছে। তাই আবার ময়ান দিয়ে নিচ্ছে, যেন ছানাটা একদম ক্রিমের মত নরম হয়ে আসে। অর্থাৎ বুঝাই যাবে না এটা ছানা নাকি ক্রিম। ছানার থেকে গোল গোল করে নিয়ে, হাতের মধ্যে নিয়ে ইরানি ভোগের মিষ্টির শেপ দিয়ে নিচ্ছেন। অর্থাৎ লম্বা এবং দুই পাশে একটু কোনা বের হয়ে থাকবে। তারপর এখানে ছয়টি করা হলো। এখন এই গুলো ফুটে আসাসিরার মধ্যে ছেড়ে দেওয়া হল, ছয়টি মিষ্টি ।
- 2এবং এখানে সিরার সাথে একটু ময়দা অর্থাৎ এক চামচ দিয়ে দেয়া হয়েছে। ময়দা দেয়ার ফলে মিষ্টি গুলো আর বেশি নাড়ার প্রয়োজন হয় না। এর মধ্যে ফেনা হয়ে মিষ্টি গুলো নিযে নিজেই ঘুড়ে সিদ্ধ হতে থাকে তাই ময়দাটা উনারা দিয়ে থাকেন। চুলার জ্বাল টা কিন্তু হাই হিটেই থাকবে। এবং সকল মিষ্টির ক্ষেত্রেই। সাত থেকে আট মিনিট পর, সিরার মধ্যে ফেনা গুলো আছেই ময়দা দেয়ার ফলে। এখন চিনির সিরাটা ঘন হয়ে যাওয়ার ফলে এর সাতগে পাশের চুলায় ফুটন্ত গরম পানি রাখা হয়েছে,এই ফুটে আসা পানি থেকে ডাবুর চামচ দিয়ে দুই ডাবুর দেওয়া হল। অর্থাৎ এক কাপ এর মতো। প্রায় পনেরো মিনিট জ্বাল করে, এখন একটা পাত্রে এই ফুটন্ত গরম পানি আরো দুই কাপ নেওয়া হল। এর মধ্যেই এই মিষ্টি গুলো দিয়ে দিব। তারপর এখান থেকে গরম পানি এক কাপ ফেলে দিয়ে, এর বদলে আবার চিনির সিরা এক কাপ দেওয়া হল।
- 3এখন এই অবস্থায় থাকবে গরম পানি এবং সিরায় ডুবে থাকবে। এবং এখানে আগে থেকে দুধ জ্বাল করে অর্ধেক করে রাখা হয়েছিল। এখন এই দুধের মধ্যে চিনি দিয়ে একটু চিনিটা গলিতে নিব। তারপর ঠান্ডা হয়ে আসার পর,এক একটা মিষ্টি চেপে চেপে এর পানি বের করে তারপর একটা প্লেটে দুধ নিয়ে, এরমধ্যে মিষ্টি গুলো রাখা হচ্ছে। দুধটা এখানে বেশি গরমও না কিংবা বেশি ঠান্ডা ও না, এ পর্যায়ে কিছুক্ষণের মধ্যে মিষ্টি গুলো থাকবে অর্থাৎ পাঁচ থেকে সাত মিনিট পর মিষ্টি গুলোর দুধ থেকে তুলে এখানে মাওয়া ঘুরা করে রাখা হয়েছে এর সাথে গড়িয়ে প্লেটের মধ্যে সাজিয়ে রাখছেন। এভাবে হয়ে গেল ইরানি ভোগ মিষ্টি তৈরি রেসিপি। যা সরাসরি দোকানের ময়রার দ্বারা তৈরি।
সচরাচর জিজ্ঞাসা
ইরানি ভোগ মিষ্টি বানাতে কী কী উপকরণ লাগে?+
এই রেসিপিতে ছানা এক কাপ, চিনি দুই কাপ, পানি এক কাপ এবং ফুটন্ত গরম পানি এক কাপ লাগে। সিরার জন্য চিনি ও পানি ব্যবহার করা হয়।
মিষ্টিটি প্রস্তুত করতে কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৫০ মিনিট উল্লেখ করা হয়েছে।
ছানাকে কীভাবে নরম করা হয়?+
ছানা খুব ভালো করে মিহি করে ময়ান দিয়ে ক্রিমের মতো নরম করা হয়। এরপর গোল করে লম্বা আকৃতি দেওয়া হয়।