মিষ্টির দোকানের ময়রার তৈরি দারুন মজার পেড়া সন্দেশ বা প্যাড়া সন্দেশ ! দোকানের দুধ পেড়া বানানোর রেসিপি
গুঁড়া দুধ ও চিনির সিরায় তৈরি নরম খামির দিয়ে কমলা, আপেল ও গুটি আকৃতির দোকানি স্টাইলের পেড়া সন্দেশ বানানোর রেসিপি।
শেয়ার করুন:
উপকরণ
- •গুঁড়া দুধ - ২ কাপ
- •চিনি - সোয়া দুই কাপ (২ কাপ + ১/৪ কাপ)
- •ময়দা - আধা কাপ
- •৪ডালডা - আধা কাপ
- •ঘি - কয়েক ফোঁটা
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দেওয়া হল। তারপর এর মধ্যে আধা কাপ পানি দিয়ে,তারপর চিনি দিয়ে দিল। এখন অনবরত নেড়ে চিনিটা জ্বাল করে এক তার করে নিতে হবে। অর্থাৎ পাচ থেকে ছয় মিনিট পর,এরমধ্যে আঠালো সিরায় পরিনত হয়,হাতের আংুলে নিয়ে দুই আংুলে টান দিলেই,এক টা তারের মতো লম্বা হয়। এই পর্যায়ে,এটা এখন চুলা থেকে নিচে নামিয়ে নিচ্ছে। তারপর এর সাথে গরম অবস্থায় থাকাতেই দিয়ে দেয়া হচ্ছে গুড়া দুধ। খুন্তির সাহায্য নেড়েচেড়ে ভালো করে মিশি গেলে তারপর দিয়ে দিচ্ছে ময়দা এবং ঘি। নেড়েচেড়ে আবারো ভাল করে মিশে গেলে তারপর এর সাথে ডালডা দিয়ে আবারো মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশে গেলে এখন একটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে আসার পর এটা হয়ে গেলো ব্যাসিক অর্থাৎ মূল গুড়া দুধের খামিরটা। তারপর একটা পাত্রে কিছু গুড়া দুধ নিয়ে নেওয়া হল। এই মঞ্জুরি প্যারা সন্দেশ বানানোর জন্য। এর সাথে ঘি অল্প করে দিয়ে দিচ্ছে। তারপর খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে গুড়া গুড়া করে নিচ্ছি। এখন গুড়া দুধের খামির থেকে ছোট ছোট করে নিয়ে গোল গোল করে নিচ্ছে।
- 2তারপর এর সাথে গড়িয়ে নিবে। এটা হয়ে গেল মঞ্জুরি প্যারা এখন আরেকটা প্যারা সন্দেশ তৈরি করে নেব। সে ক্ষেত্রে আবারো গুড়া দুধের মিশ্রর থেকে হাতের মুঠোয় একটু বেশি করে নিয়ে নিল। তারপর গোল করে কমলার শেপের মতকরে, একটা ছুরির সাহায্যে একটু ডিজাইন করে কেটে দিচ্ছে। তারপর ট্রে এর মধ্যে বসিয়ে দেবো। এবং উপরের অংশ একটু হালকাভাবে গর্ত করে দিব। এর উপরে আবারো গুড়া দুধের খামের থেকে আরো কিছুটা নিয়ে ,এর সাথে কমলা রঙের ফুড কালার মিশিয়ে ,তারপর গোল করে এই কমলার উপরে বসিয়ে দিব। এটা হয়ে গেলো কমলা প্যাড়া সনদেশ। তারপর আরেকটা সন্দেশ তৈরি করে নিব। সেটা হচ্ছে গুটি প্যারা । সেক্ষেত্রে এখানে কিছু শুকনো গুড়া নারিকেল নিয়ে নেওয়া হয়েছে। এই গুড়া দুধের খামের থেকে নিয়ে গোল গোল হাতের মুঠোয় নিয়ে লম্বা একটু চ্যাপ্টার করে সেপ দিয়ে নেব। অর্থাৎ কালোজাম মিষ্টির মত। তারপরে এগুলো নারিকেলের সাথে মিশিয়ে নিব এক একটা মিশিয়ে রাখব। তারপর আরেকটা এখানে সন্দেশ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে,আপেল প্যারা সন্দেশের। সেক্ষেত্রে আরো একটু বেশি করে কুড়া দুধের খামির থেকে নিয়েএকটু মাছ বরাবর চ্যাপ্টা করে নিব।
- 3খুব বেশি করে খামিরটা নিয়ে। এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ কালার ফুড কালার এখন এটা খুব ভালো করে মিশিয়ে তারপর একটু মোটা এবং লম্বা করে, পুতার মতো করে নিব। তারপর এর থেকে একটু মোটা করে নিয়ে আপেলের সেপ দিয়ে নিতে হবে। এবং সাইট দিয়ে কমলা রঙের কালার দিয়ে একটু ব্রাশ করে দিতে হবে, গোল করে চারিদিকে। এভাবে প্রত্যেকটা করে নিব । তার পর এর উপর দিয়ে লবঙ্গ মাথার ফুলের যে দিকটা থাকে ,এটা নিচের দিকে গেথে দিতে হবে আপেল প্যারার উপর। এভাবে যেকয়টি হয় সব গুলোর সনদেশ তরি করে নিব। এভাবে হয়ে গেলো আপেল প্যারা অর্থাৎ চারটি প্যারা সন্দেশ তৈরি করে দেখিয়েছে। এখানে দোকানের কারিগর দ্বারা সম্পূর্ণ তৈরি। এবং এই ছেলেটা খুবই দক্ষ এগুলো খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। আপনারাও ঘরে খুবই সহজ ভাবে নিজ রুচি মতো যেজ ডিজেইনের পারেন করে নুতে পারবেন। শুধুমাত্র গুড়া দুধ,চিনি, ময়দা আর ঘি দিয়ে সন্দেশ এর খামিরটা বানিয়ে নিলেই হবে। পরে নিজের মতো করে,রঙ মিশিয়ে এক একটা সন্দেশ তৈরি করে নিতে পারেন। প্রস্তুত সময়: দুই ঘন্টা।
সচরাচর জিজ্ঞাসা
পেড়া সন্দেশের খামির বানাতে কী কী উপকরণ লাগে?+
গুঁড়া দুধ ২ কাপ, চিনি সোয়া দুই কাপ, ময়দা আধা কাপ, ডালডা আধা কাপ এবং কয়েক ফোঁটা ঘি লাগে।
চিনির সিরা কতটুকু ঘন করতে হয়?+
চিনি আধা কাপ পানিতে জ্বাল দিয়ে এক তার হলে অর্থাৎ আঙুলের দুই মাথায় টান দিলে তারের মতো লম্বা হলে চুলা থেকে নামাতে হয়।
গুঁড়া দুধের খামির কখন তৈরি হয়ে যায়?+
গরম সিরায় গুঁড়া দুধ, ময়দা, ঘি ও ডালডা ভালো করে মিশিয়ে ঠান্ডা হয়ে এলে খামির তৈরি হয়ে যায়।