Raishas Food

মিষ্টির দোকানের ময়রার তৈরি দারুন মজার মতিচুর লাড্ডু । মতিচুর লাড্ডু বানানোর রেসিপি । Motichur Laddu

বেসনের বুঁদি, চিনির সিরা ও মাওয়া দিয়ে তৈরি মিষ্টির দোকানের স্বাদের মতিচুর লাড্ডু। ঘি মেখে হাতে গোল করে বানানো হয়।

শেয়ার করুন:

উপকরণ

  • •বেসন দুই কাপ
  • •চিনি ২৫০ গ্রাম অর্থাৎ আড়াই কাপ
  • •পানি- আধা কাপ
  • •মাওয়া গুড়া এক কাপ
  • •হলুদ ফুড কালার
  • •গুড়া দুধ আধা কাপ

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে একটি বলের মধ্যে বেসন নিয়ে নেওয়া হল। এখন এর সাথে অল্প অল্প করে পানি দিয়ে ফেটে নিতে হবে। অর্থাৎ ফেটে ফুলিয়ে নিতে হবে। মিনিট খানে ফেটে নিয়ে,এই ঘন মিশ্রণ টা একটা পানির মধ্যে অল্প করে ফেলে দেখে নিচ্ছে,পানির মধ্যে ডুবে গেছে। অর্থাৎ যখন ভেসে উঠবে পানিতে তাহলে এর খামিরটা হবে। সেক্ষেত্রে আরও একটু পানি দিয়ে আবার বেসন টা হাতের সাহায্যে ফেটে নেওয়া হল। তারপর যখন পানিতে দেওয়া হল, তখন ভেসে উঠল। কামিরটা ঠিক ভাবে ফেটে নেওয়া হল। এখন এতে পানি দিয়ে একদম পাতলা একটি মিশ্রণ তৈরি করে নিব। এখানে কয়েক ফোটা হলুদ রঙ দিয়ে দেওয়া হল। ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশ্রণটা কিন্তু বেশি ঘন বা বেশি পাতলা করা যাবে না। এটা হাতের মধ্যে অর্থাৎ আঙ্গুলের দিয়ে নিয়ে উপরে দিকে তুললে টপটপ করে নিচের দিকে পড়ে যাচ্ছে, এই পরিমাণ পাতলা হবে।
  2. 2এখন চুলায় একটি করাই এরমধ্যে তেল গরম করে নেয়া হয়েছে, হাই হিটে। এখনছোট ছিদ্রগুলো যে চামচ থাকে ,এই চামচে দিয়ে করা যাবে। এতে বেসনের মিশ্রণটা ঢেলে দিয়েছি। এখন টপটপ করে তেলের মধ্যে পড়ছে বুরিন্দার মত। মিশ্রণটা সবগুলো পরে শেষ হলে একটা চামচের সাহায্যে একটু নাড়তে হবে । প্রায় সেকেন্ড বা এক মিনিটের মত ভেজে এগুলো বের করে নিচ্ছে। একটু বর বর দানাদার বুরিন্দার মতোই হয়েছে। এরপর এখানে একটি পাত্রে চিনি নিয়ে নেয়া হলো। এখন এই চিনিটা সিরা করে নিতে হবে । সে ক্ষেত্রে চুলায় একটা প্যানের মধ্যে চিনি গুলো ঢেলে দিচ্ছি। এর সাথে পানি দিয়ে, চিনির সিরা করে নিতে হবে । এবং এখানে কয়েক ফোটা হলুদ ফুড কালার দিয়ে নিচ্ছে। চিনি গুলো যখন গলে আসবে তখন, এর সাথে দিয়ে দিব এই বেসনের ভেজে রাখা বুরিন্দা গুলো। নেড়েচেড়ে এখন চিনি সিরাটা এর সাথে শুকিয়ে নিতে হবে।
  3. 3প্রায় সাত-আট মিনিট জ্বাল করে শুকিয়ে গেছে,অর্থাৎ এর সাথে ভালো করে আঠালো হয়ে মিশে গিয়েছে। এখন এটা বের করে একটু ঠান্ডা করে এখানে একটা মাওয়া নিয়ে গ্রেটার মেশিন এর মোটা দিক দিয়ে,গ্রেট করে নিচ্ছেন। তারপর সব গুলো মাওয়া গ্রেট করা হলে, এই শুকিয়ে আসা বুরিন্দার সাথে গুড়া দুধটাও দিয়ে, মাখিয়ে নিচ্ছেন। তারপর হাতের মুঠোয় ঘি মেখে এর থেকে পরিমাণ মতো করে হাতের মুঠোয় নিয়ে গোল গোল করে নিচ্ছে। এরা একসাথে দুটো হাতের মুঠোয় মধ্যে নিয়ে করে। কারণ এরা হচ্ছে প্রফেশনাল ভাবে তৈরি করে, এদের করতে করতে অভ্যাস। তো তাই এরা একসাথে দুইটা তিনটা নিয়ে গোল করে একই শেপের বানিয়ে নিতে পারে। প্রস্তুত সময়: ১ ঘন্টা ২০ মিনিট। পুষ্টি সম্পরর্কিত: একটি মাওয়ার লাড্ডুর মধ্যে ১০০ থেকে ১৬০ ক্যালরি থাকতে পারে।

সচরাচর জিজ্ঞাসা

মতিচুর লাড্ডু বানাতে প্রধান উপকরণ কী কী লাগে?+

বেসন, চিনি, পানি, মাওয়া গুঁড়া, হলুদ ফুড কালার এবং গুঁড়া দুধ লাগে।

বেসনের মিশ্রণ কতটা পাতলা হওয়া উচিত?+

মিশ্রণ আঙুলে নিয়ে উপরে তুললে টপটপ করে নিচে পড়ার মতো পাতলা হতে হবে, বেশি ঘন বা বেশি পাতলা নয়।

প্রস্তুত করতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ১ ঘন্টা ২০ মিনিট উল্লেখ করা হয়েছে।