Raishas Food

দারুন মজার উত্তরবঙ্গের মাংসের কালাইপুর পিঠা রেসিপি । কালাই পূর পিঠা বানানোর রেসিপি

উত্তরবঙ্গের নওগাঁর ঐতিহ্যবাহী মাংসের কালাইপুর পিঠা, যা গরুর মাংস ও বুটের ডালের পুর দিয়ে চালের গুড়ার খামিরে তৈরি হয় এবং তেলে ভাজা হয়। প্রস্তুত সময়: ১ ঘন্টা।

শেয়ার করুন:

উপকরণ

  • •মাংস সিদ্ধ করার জন্য:
  • •গরুর মাংস -হাড্ডি ছাড়া 2 কাপ
  • •বুটের ডাল এক কাপ
  • •আদা বাটা,রসুন বাটক দুই টেবিল চামচ করে
  • •হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 2 চামচ করে
  • •ধনিয়ার গুড়া জিরার গুড়া দের চামচ করে
  • •লবঙ্গ-পাচটি
  • •দারচিনি দুটি
  • •এলাচ পাচটি
  • •কালো এলাচ দুটি
  • •তেল এক টেবিল চামচ
  • •তিন কাপ পানির সাথে দিতে হবে:
  • •লবন,আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুড়া দুই চামচ করে।
  • •চালের গুড়া আধা কেজি

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে প্রেসার কুকার এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রাখা ,গরুর মাংসগুলো দিয়ে দিব । তারপর ধুয়ে রাখা বুটের ডালগুলোও দিয়ে দিচ্ছি। এরপর এক এক করে সমস্ত উপকরণ গুলো দিয়ে দিব। যেমন আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া ,মরিচ গুঁড়া, জিরার গুড়া, ধনিয়ার গুড়া, এলাচ, দারচিনি, লবঙ্গ ,তেজপাতা, তেল এবং লবণ। হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। তারপর এখানে এক কাপের মতো পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং চুলার জালটা হাই হিটে করে,পাচটা সিটি বেজে উঠে আসার পর বন্ধ করে দেব। প্রেসার কুকার পরিবর্তে সাধারণত করাই কিংবা পাতিলের মধ্যে দিয়েও করে নিতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে মাংস এবং ডালটা শুকিয়ে আসে, কোন প্রকার পানি অবশিষ্ট এর ভিতরে যেন না থাকে। পানির পরিমাণটা থাকলেও একটু ভেজে নিতে হবে। অর্থাৎ জাল করে শুকিয়ে নিতে হবে। প্রায় ১০ মিনিট এর মধ্যে এগুলো। হয়ে গিয়েছে। এখন এগুলো একটু খুন্তির সাহায্যে দেবে দিব। তারপর এটা এক সাইডে রেখে, এখন পিঠার জন্য খামিরটা তৈরি করে নেব ।
  2. 2সে ক্ষেত্রে চুলায় একটি প্যানের মধ্যে তিন কাপ পানি গরম দিয়েছি। পানির সাথে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়া , মরিচ গুঁড়া, জিরার গুড়া, আদা বাটা ,রসুন বাটা লবণ এবং এক টেবিল চামচের মত তেল দিয়ে পানিটা ফুটিয়ে নিব। যখন পানিটা ফুটে আসবে তখন এর মধ্যে অল্প অল্প করে আধা কেজির মত চালের গুড়াঢেলে দিব। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেন খুব ভালো করে মিশে যায়। যদি কোন এক অংশ সাদা থাকে তবে কোন সমস্যা নেই, এটা ময়ান দিলেই মিশে যাবে। এখন এগুলো বের করে একটু গরম অবস্থায় থাকতেইবভালো করে ময়ান দিয়ে নিব। তারপর এখান থেকে পছন্দমত লেচি কেটে। এটা এখন পাতলা রুটির মত করে বেলে নিব। একটু বড় সাইজের করে বেলে নিব। এখানে গোল করার জন্য আমি একটা গোল বাটি নিয়েছি মাঝারি সাইজের। এই বাটি দিয়ে দেবে দেবে চারটা পিঠা বের করে নিলাম। একটি নিয়ে এর মধ্যে পিঠার জন্য যে মাংসের পুরটা রেখেছি,এটাঅল্প করে দিয়ে দিব। বেশি দেওয়া যাবে না, না হয় পিঠাগুলো ফেটে যেতে পারে।
  3. 3পরিমাণ মতো অর্থাৎ অল্প করে পুর একটু মাঝখানে দিয়ে, তারপরে এর উপর দিয়ে মুড়ে দিতে হবে। এটা যেমনটা পুলিপিঠা করা হয়। এরপর একটু দেবে দিয়ে, সাইড দিয়ে ডিজাইন করে মুড়ে দিব। যেভাবে এই পিঠার শেপ করা হয়। তবে অনেকেই এই মুরে দেওয়াটা ঝামেলা মনে করেন। তাই সে ক্ষেত্রে পিটবার সাইডগুলো আঙ্গুল দিয়ে, একটু চেপে চেপে এর উপর দিয়ে কাটা চামচ দিয়ে একটু দেবে দিলেই ডিজাইন হয়ে যাবে। এভাবে করে প্রত্যেকটা পিঠাগুলো তৈরি করে নিব। তারপর চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল হাইহিটের র কাছাকাছি গরম করে নেওয়া হয়েছে । এর মধ্যে পিঠাগুলো ছেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে পিঠাটা একটু শক্ত হলেই অর্থাৎ যেহেতু চালের গুড়া তাই, পিঠা মুচমুচে হবেই। একটু শক্ত হলে এগুলো নামিয়ে নিব। এগুলো পিঠা কিন্তু বাদামী করে ভাজা যাবে না। এভাবে হয়ে গেল উত্তরবঙ্গের অর্থাৎ নওগার মাংসের কালাইপুর পিঠা তৈরির রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

কালাইপুর পিঠার পুরে কী কী দেওয়া হয়?+

পুরে গরুর মাংস (হাড্ডি ছাড়া) ও বুটের ডাল ব্যবহার করা হয়, সাথে আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, লবঙ্গ, দারচিনি, এলাচ ও কালো এলাচ দেওয়া হয়।

পিঠা ভাজার সময় কী খেয়াল রাখতে হবে?+

পিঠা একটু শক্ত হলেই নামিয়ে নিতে হবে, কারণ চালের গুড়ার জন্য পিঠা মুচমুচে হয়, তবে বাদামী করে ভাজা যাবে না।

পুর কতটুকু দিতে হবে?+

পুর অল্প করে দিতে হবে, বেশি দিলে পিঠা ফেটে যেতে পারে।