Raishas Food

মিষ্টির দোকানের ময়রার তৈরি দারুন মজার অরেঞ্জ লাড্ডু । অরেঞ্জ লাড্ডু বানানোর রেসিপি । Orange Laddu

বেসনের বুঁদিয়া ভেজে চিনির সিরায় মিশিয়ে ঘি মেখে তৈরি হয় মিষ্টির দোকানের স্টাইলের অরেঞ্জ লাড্ডু। রেসিপিটি ধাপে ধাপে দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

উপকরণ

  • •বেসন চার কাপ
  • •চিনি দেড় কাপ
  • •পানি- এক কাপ

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে। একটি বলের মধ্যে বেসন নিয়ে নেওয়া হল। এখন এর সাথে পানি দিয়ে একদম পাতলা একটি মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটা কিন্তু বেশি ঘন করা যাবে না। হাতের সাহায্যে মিশিয়ে মিশ্রণটি হয়ে গেল। এটা হাতের মধ্যে অর্থাৎ আঙ্গুলের দিয়ে নিয়ে উপরে দিকে তুললে টপটপ করে নিচের দিকে পড়ে যাচ্ছে, এই পরিমাণ পাতলা হবে। এখন চুলায় একটি করাই এরমধ্যে তেল গরম করে নেয়া হয়েছে, হাই হিটে। এখনছোট ছিদ্রগুলো যে চামচ থাকে ,এই চামচে দিয়েও করা যাবে। অথবা আমি এখানে আলু ভর্তা করার একটা স্টিলের রাইসার থাকে, এই রাইসার টা নিয়েছি। এর ছিদ্র গুলো আবার একটু বেশি ছোট। এর ভিতরে আমি মিশ্রণটা ঢেলে এর যে ছোট ছিদ্রগুলো থাকে ছোট ছোট থেকে খুব ভালো হবে। ভিতরে বেসনের মিশ্রণটা ঢেলে দিয়েছি। এখন টপটপ করে তেলের মধ্যে পড়ছে বুরিন্দার মত।
  2. 2কিন্তু আর একটু ছোট দানা। মিশ্রণটা সবগুলো পরে শেষ হলে একটা চামচের সাহায্যে একটু নাড়তে হবে । একটু পরপর নেড়ে দিতে হবে। অর্থাৎ নাড়ার উপরে রাখতে হবে। প্রায় তিন চার মিনিটের মত ভেজে এগুলো বের করে নিচ্ছে। অনেকটা ছোট ছোট দানাদার আলাদা হয়েছে এবং কিছুটা একসাথে হয়ে জমাট বেধে আছে। এখানে মুতিচুর লাড্ডুর জন্য ভালো ভাবে যেগুলী গুড়া হয়েছে এই গুলো নিয়ে আমরা কিন্তু এর আগে মতিচুর এর লাড্ডু বানিয়েছি। এবং যেগুলো একটু দোলা লেগে এক সাথে হয়ে আছে, এগুলো এখানে দুই কাপ এর মতো। এখন এগুলো দিয়েই অরেঞ্জ লাড হবে। সেক্ষেত্রে এখানে একটি পাত্রে চিনি নিয়ে নেয়া হলো এখন এই চিনিটা সিরা করে নিতে হবে । সে ক্ষেত্রে চুলায় একটা প্যানের মধ্যে চিনি গুলো ঢেলে দিচ্ছি। এর সাথে এক কাপ পানি দিয়ে, চিনির সিরা করে নিতে হবে ।
  3. 3এবং এখানে একটু অরেঞ্জ কালার দিয়ে নিচ্ছে। চিনি গুলো যখন গলে আসবে তখন, এর সাথে দিয়ে দিব এই বেসনের ভেজে রাখা গুড়া গুলো। এগুলো দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ। নেড়েচেড়ে এখন চিনি সিরাটা এর এর সাথে শুকিয়ে নিতে হবে। প্রায় সাত-আট মিনিট জ্বাল করে শুকিয়ে গেছে,অর্থাৎ এর সাথে ভালো করে আঠালো হয়ে মিশে গিয়েছে। এখন এটা বের করে একটু ঠান্ডা করে হাতের মুঠোয় ঘি মেখে এর থেকে পরিমাণ মতো করে হাতের মুঠোয় নিয়ে গোল গোল করে নিচ্ছে। এরা একসাথে দুটো হাতের মুঠোয় মধ্যে নিয়ে করে। কারণ এরা হচ্ছে প্রফেশনাল ভাবে তৈরি করে, এদের করতে করতে অভ্যাস। তো তাই এরা একসাথে দুইটা তিনটা নিয়ে গোল করে একই শেপের বানিয়ে নিতে পারে। প্রস্তুত সময়: ৪৫ মিনিট। পুষ্টি সম্পরর্কিত: একটি এই লাড্ডুর মধ্যে ১৭০-২৫৫ ক্যালরি থাকে।

সচরাচর জিজ্ঞাসা

অরেঞ্জ লাড্ডু বানাতে কী কী উপকরণ লাগে?+

এই রেসিপিতে বেসন চার কাপ, চিনি দেড় কাপ এবং পানি এক কাপ লাগে। সিরার জন্য আরও এক কাপ পানি ব্যবহার করা হয়েছে এবং অরেঞ্জ কালার যোগ করা হয়।

লাড্ডুর প্রস্তুত সময় কত?+

রেসিপিতে প্রস্তুত সময় ৪৫ মিনিট উল্লেখ করা হয়েছে।

একটি লাড্ডুতে কত ক্যালরি থাকে?+

রেসিপিতে বলা হয়েছে একটি লাড্ডুতে প্রায় ১৭০ থেকে ২৫৫ ক্যালরি থাকে।