দারুন মজার ছানা তালের সন্দেশ । এর কাছে রাজকীয় নবাবী বাদশাহি সব স্বাদ ফেইল !
ছানা, চিনি, তালের কাথ ও ঘি দিয়ে তৈরি নরম মিষ্টি তালের সন্দেশ। বেকিং পেপারে ছড়িয়ে ঠান্ডা করে চারকোনা টুকরো করে পরিবেশন করা হয়। প্রস্তুত সময়: ৩০ মিনিট।
শেয়ার করুন:
উপকরণ
- •ছানা তিন কাপ
- •চিনি এক কাপ
- •তালের কাথ এক কাপ
- •তিন টেবিল চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে ছানাটা নিয়ে খুব ভালো করে মুথে নিয়েছি। অর্থাৎ একটু নরম করে ময়ান দিয়ে নিলাম। তারপর এগুলো তুলে চুলায় একটি প্রানের মধ্যে দিয়ে দিলাম । এর সাথে চিনি দিয়ে দিচ্ছি । নেড়েচেড়ে চিনিটা দুই তিন মিনিটের মধ্যে একটু নরম হয়ে আসলে এর সাথে দিয়ে দিচ্ছি তালের কাথ। এবং এই তালের কাথটা কিন্তু জাল করে নেওয়া হয়েছে।
- 2যদি কেউ তৈরি করেন তাহলে অবশ্যই তালের এই কাথটা জাল করে নিয়ে, তারপরে এর সাথে মিশিয়ে নিতে হবে। প্রায় তিন চার মিনিট অনবরত নেড়েচেড়ে এখন এর সাথে দিয়ে দেয়া হচ্ছে ঘি। এখন একটু শক্ত করে ভেজে নিতে হবে। প্রায় চার-পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পর, এখন চুলার জ্বালটা বন্ধ করে দিচ্ছি। তারপর এখানে একটা কাচের ট্রেন নিয়ে নিলাম ।
- 3এর মধ্যে একটা বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে দেওয়া হচ্ছে। এর উপরে এই মিশ্রণটা ঢেলে দিব। খুব ভালো করে একটি স্প্যাচুলার সাহায্যে সমান করে দিচ্ছি। ঠান্ডা হলে এগুলো চারকোনা করে কেটে পরিবেশন করব। এভাবে হয়ে গেল দারুন মজার ছানার তালের সন্দেশ রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
তালের সন্দেশ তৈরিতে কী কী উপকরণ লাগে?+
এই রেসিপিতে তিন কাপ ছানা, এক কাপ চিনি, এক কাপ তালের কাথ এবং তিন টেবিল চামচ ঘি লাগে।
তালের সন্দেশ তৈরিতে মোট কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে।
মিশ্রণ কীভাবে জমানো হয়?+
মিশ্রণ বেকিং পেপার বিছানো ও তেল মাখানো কাচের ট্রেতে ঢেলে স্প্যাচুলা দিয়ে সমান করা হয় এবং ঠান্ডা হলে চারকোনা করে কাটা হয়।