Raishas Food

বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন দারুন মজার ফিলিপাইনের "তোরতাং তালং" বেগুনের বড়া !

ফিলিপাইনের জনপ্রিয় তোরতাং তালং হলো সিদ্ধ বেগুন, ডিম ও ময়দা দিয়ে তৈরি মুচমুচে বেগুনের বড়া। বিকেলের নাস্তায় ঝটপট বানানো যায়। প্রস্তুত সময়: ৩০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: প্রতি ১০০ গ্রাম বেগুনের বোড়ার মধ্যে রয়েছে ২০ থেকে ২৫ ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •বেগুন তিনটি
  • •পেঁয়াজ কুচি আধা কাপ
  • •ময়দা আধা কাপ
  • •ধনে পাতা কুচি
  • •কাঁচা মরিচ কুচি
  • •ডিম দুটি
  • •আজওয়াইনের গুড়া এক চামচ
  • •গোল মরিচের গুড়া আধা চামচ
  • •লবন স্বাদ মতো

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে তিনটা লম্বা বেগুনগুলো নিয়ে নিলাম। এগুলো নিয়ে সিদ্ধ করে নিতে হবে। সেক্ষেত্রে চুলায় একটি প্যান এর মধ্যে পানি ফুটে আসে মাত্রই দিয়ে দিলাম, এই বেগুন গুলো। দুই তিন মিনিটের মধ্যে এক পাশ সিদ্ধ হলে অপর পাশটি উল্টে দিবো। এভাবে উল্টাপাল্টা ভালো করে সিদ্ধ করে বেগুনগুলো তুলে নেব। তারপর ঠান্ডা হলে এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি । এবং মাঝ বরাবর কেটে নিব। কোন পোকা থাকলে সেগুলো অংশ ফেলে দিতে হবে। তারপর এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবং একটি ম্যাশ করার বা ভর্তার মেশিন দিয়ে একটু দেবে দেবে ভর্তা করে নিয়েছি।
  2. 2খুব ভালো করে ভর্তা করে নেওয়া এই বেগুনের সাথে এখন দিয়ে দিতে হবে,উপরের সমস্ত উপকরণ গুলো। যেমন, ডিম, ময়দা, পেঁয়াজ কুচি,এবং এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি যদিও তারা এর মধ্যে এটা দেয় না। তবে আমি আমার সাধের জন্য দিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিলাম, আজোয়ানের গুড়া। এই আজওয়াইনের গুড়া যেকোন ভাজা, পোড়া জিনিসের মধ্যে দিলে এই সমস্ত ভাজা পোড়া জিনিস্রর স্বাদ আরও দ্বিগুন বেড়ে যায়। এবং এর ফলে যাদের ভাজাপোড়া খেলেই গ্যাসের সমস্যা হয়, এই আজওয়াইনটা গ্যাসের সমস্যার প্রতিরোধ করে। দিয়ে ফিলাম সাদ মতো লবন।
  3. 3এবং গোলমরিচের গুড়া। ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিছি। তারপর চুলায় একটি প্যানের মধ্যে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। অল্প তেলের মধ্যে এগুলো ভেজে নিতে হয়। অল্প করে তেল অর্থাৎ এক টেবিল চামচ এর মতো তেল দিয়ে ,এর মধ্য বড়ার মিশ্রণ থেকে এক চামচ ঢেলে দিলাম। এবং একটু ছড়িয়ে দিব। পাশে করে আরো দুটি দিয়ে দিলাম। এক পাশ বাদামি করে ভাজা হলে অপর পাশটিও উল্টে দেবো। এভাবে উল্টাপাল্টা সবগুলো করে বের করে নিব। হয়ে গেল ফিলিপাইনের তোরতাং তালং অথবা বেগুনের বড়ার রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

তোরতাং তালং বানাতে কী কী উপকরণ লাগে?+

তিনটি বেগুন, আধা কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ ময়দা, ধনে পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, দুটি ডিম, এক চামচ আজওয়াইনের গুঁড়া, আধা চামচ গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ লাগে।

বেগুন কীভাবে প্রস্তুত করতে হয়?+

বেগুন পানিতে দুই-তিন মিনিট করে উল্টেপাল্টে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝ বরাবর কেটে ছোট টুকরো করতে হয়, তারপর ভর্তা করে নিতে হয়।

বড়া ভাজতে কতটুকু তেল লাগে?+

প্রতিবার অল্প তেলে, প্রায় এক টেবিল চামচ তেল দিয়ে ভাজতে হয়। এক পাশ বাদামি হলে অন্য পাশ উল্টে দিতে হয়।

প্রস্তুত করতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে।