মিষ্টির দোকানের ময়রার তৈরি দারুন মজার কাঁচা ছানা মিষ্টি ! দোকানের মিষ্টি বানানোর রেসিপি
দোকানের ময়রার পদ্ধতিতে ছানা, চিনি, ময়দা ও গুঁড়া দুধ দিয়ে তৈরি নরম দানাদার কাঁচা ছানা মিষ্টির রেসিপি। ঘরেই সহজে বানানো যাবে। প্রস্তুত সময়: ৩৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম কাচা ছানার মধ্যে রয়েছে ৭২ থেকে ১০০ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •ছানা – দেড় কাপ (১ কাপ +আধা কাপ)
- •চিনি - আধা কাপ
- •ময়দা – ৩ টেবিল চামুচ
- •গুঁড়া দুধ – সিকি কাপ (এক কাপের চার ভাগের এক ভাগ)
- •ঘি - এক চা চামুচ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে চুলায় একটি প্যানের মধ্যে ছানা দিয়ে দেওয়া হল। এখানে সরাসরি ময়রা অর্থাৎ দাওকানের কারিগর দ্বারা এই কাচা চাহানটা তৈরি করে নেওয়া হচ্ছে। ছানার সাথে দিয়ে দিচ্ছেন চিনি। এখন অনবরত নেড়ে এগুলো মিনিট খানেকের মতো ভেজে নিতে হবে। প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেওয়ার পর, এখন এর সাথে দিয়ে দিচ্ছে, গুড়া দুধ এবং ময়দা। নেড়ে চেড়ে এখন একটু চেপে চেপে অর্থাৎ একটু দেবে দেবে খুন্তীর সাহায্যে মিশিয়ে নেওয়া হচ্ছে।
- 2যেন ছানাটা একটু মসৃণ অর্থাৎ নরম হয়ে আসে। প্রায় দুই তিন মিনিটের মত আরোও একটু চেপে চেপে ভালো করে মিশিয়ে নেওয়ার পর,হয়ে গেলো কাচা ছানা। এটা একটু নরম খামির হয় অর্থাৎ এই ছানার মিশ্রণ টা একটু দানাদার হবে বলতে গেলে কাচা গোল্লার মতো নরম না। একটু দানাদার হয়। তাই শেষের দিকে চেপে চেপে নাড়তে হয়। এখন এটা একটা ট্রের উপর ঢেলে নিচ্ছে। কুন্তি দিয়ে একটু শক্ত করে চেপে সমান করে দিচ্ছেন।
- 3তারপর সাইড কেটে অর্থাৎ লম্বা এবং সাইড কেটে চারকোনা করে বের করে নেওয়া হচ্ছে । তারপর মিষ্টি ধরার চামচ এর সাহায্য এগুলো তুলে অন্য এক পাত্রে রাখা হচ্ছে। এগুলো ১০-১৫ মিনিটের মধ্যে জমে শক্ত হয়ে যাবে।
সচরাচর জিজ্ঞাসা
কাঁচা ছানা মিষ্টি বানাতে কী কী উপকরণ লাগে?+
এই রেসিপিতে দেড় কাপ ছানা, আধা কাপ চিনি, ৩ টেবিল চামচ ময়দা, সিকি কাপ গুঁড়া দুধ এবং এক চা চামচ ঘি লাগে।
প্রস্তুত করতে মোট কত সময় লাগে?+
রেসিপি অনুযায়ী প্রস্তুত সময় ৩৫ মিনিট।
মিষ্টিগুলো কীভাবে আকৃতি দেওয়া হয়?+
মিশ্রণটি ট্রেতে ঢেলে কুন্তি দিয়ে সমান করে চেপে নেওয়া হয়, তারপর পাশ কেটে চারকোনা করে তুলে অন্য পাত্রে রাখা হয়।