Raishas Food

মিষ্টির দোকানের ময়রার তৈরি ছানার রসমালাই বানানোর আসল রেসিপি ! Rosmalai Recipe

মিষ্টির দোকানের ময়রার পদ্ধতিতে ছানা, ময়দা ও সুজি দিয়ে তৈরি নরম রসমালাই। এলাচি দেওয়া ঘন দুধে ভিজিয়ে পরিবেশন করা হয়। প্রস্তুত সময়: দুই ঘন্টা পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রামে রসমালাই এর মধ্যে রয়েছে 220 থেকে ২৮০ ক্যালোরি

শেয়ার করুন:

উপকরণ

  • •ছানা – ৩ কাপ
  • •ময়দা – পৌনে এক কাপ (এক কাপের চার ভাগের তিন ভাগ)
  • •সুজি – এক কাপের তিন ভাগের এক ভাগ
  • •চিনি –সিকি কাপ (এক কাপের চার ভাগের এক ভাগ)
  • •খাবার সোডা বা বেকিং সোডা – এক চিমটি
  • •মালাই:
  • •৩ লিটার দুধে ১ টা এলাচি দিয়ে জ্বাল দিয়ে শুখিয়ে অর্ধেক করে নেয় হয়েছে !
  • •সিরা বানাতে: ৪:১ অর্থাৎ ৪ ভাগ চিনির সাথে ১ ভাগ পানি দিয়ে জ্বাল দিয়ে চিনি গুলো গলিয়ে নিলেই হবে। এখানে চার কেজি নিয়ে এবং কেজি পানি নিয়েছি।

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে চিনির সিরাটা তৈরি করে নিচ্ছেন। এর জন্য একটা বড় সাইজের কড়াই এর মধ্যে চিনি এবং পানি দিয়ে জ্বাল করে নিতে হবে। ফুটে আসলে চিনি গুলো গলে যাওয়ার পর সিরাটা হয়ে যাবে। তারপর এখানে তৈরি করে রাখা ছানাগুলো নিয়ে নিলাম । এখানে তিন কাপের মতো ছানা নিয়েছি। এই ছানাগুলো দোকানের কারিগর দ্বারা তৈরি করা হয়েছিল। এবং দোকানের ময়রার দ্বারাই অর্থাৎ কারিগর ঘরে এনেই, উনার মাধ্যমে এই ছানা দিয়ে রসমালাই তরি করে দেখাবেন। সেক্ষেত্রে এই ছানা গুলো একটা বড় সাইজের সেনিতে নিয়ে,এর সাথে দিয়ে দিতে হিবে,চিনি,সুজি,ময়দা এবং সোডা। তারপর হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে একদম ক্রিমের মত পাতলা আবরণ করে ময়ান দিতে হবে। বেশকিছুক্ষন ময়ান দিয়ে, তারপর এর থেকে ছোট ছোট করে রসমালাইয়ের মিষ্টির মতো গোল করে একটা পাত্রে রেখে দিব। এরপর তৈরি করে রাখা চিনির সিরা থেকে এখানে কড়াই এর মধ্যে অর্ধেক সিরা নিয়ে নেওয়া হল। অর্থাৎ ছয় কাপ চিনির সিরা। এবং আবার ফুটিয়ে নেওয়া হল। এবং এই ফুটে আসা সিরার মধ্যে এই রসমালাই মিষ্টি গুকো ছেড়ে দিব।
  2. 2এখন পাশের চুলায় একটা পাগিলে পানি ফুটিয়ে গরম রাখা হয়েছে। এই পানিটা ব্যবহার করা হবে এই সিরার সাথে। এবং এখানে এই রসমালাই গুলোও জ্বাল করতে থাকতে হবে। একটু পর পর,নাড়তে হবে। কারন সিরা থেকে ফেনা বের হয়ে উপচায়ে পরে যেতে পারে তাই। এবং অবশ্যই অনবরত নাড়ার উওঅঅর রাখতে হবে। কিচ্ছুক্ষণ পর, এর সাথে এই বড় গোল চামচের মাধ্যমে এক। চামচ পানি এই সিরার মধ্যে দিয়ে দিলাম। এবং নাড়তে থাকতে হবে। কারন রসমালাই গুলো নিচে দিকে লেগে না যায় তাই। রসমালাই এর এই মিষ্টি গুলো উল্টে প্লাটে দিতে হবে। আবারএর সাথে পানি দিয়ে দেওয়া হলো। এবং মিষ্টি গুলোও কিন্তু ফুলে। দিগুন হয়েছে। এভাবে করে মোট আড়াই কাপ পানি দিয়ে নিলেন। এখনো এটা নাড়ার উপরেই রেখেছেন। এই সিরা থেকে একটা পাত্রের মধ্যে আধা কাপ সিরা বের করে নিয়েছে। এবং এর সাথে একটু পানি মিশিয়ে নিলেন। এখন এই সিরার মধ্যে দুই বা তিনটা মিষ্টি ছেরে দেখবেন। যদি মিষ্টিটা সম্পূর্ণ সিদ হয়ে যায় তাহলে গোল আকারেই থাকবে। আর যদি মিষ্টি টা সিদ্ধ না হয়,তাহলে মিষ্টিটা চুপসে যাবে।
  3. 3মিষ্টি গুলো ভালোই রয়েছে অর্থাৎ কোনো প্রকার চুলসে বা ফেটে যায়নি। এখন এই সিরা থেকে এক। এক। চামচ করে মিষ্টি গুলো তুলে অন্য একটা বলের মধ্যে রেখে দিচ্ছেন। তারপর এখানে ৩ লিটার দুধ একটা মেয়ের সাথে একটা এলাচি ছেড়ে দেওয়া হলো। দুধটা জল করে অর্ধেক করে নিতে হবে। তারপরে এখানে। অর্ধেক করার এই গরম দুধের মধ্যে আধা ঘন্টা আগে তৈরি করে রাখা এই রসমালাইয়ের মিষ্টি গুলো ছেড়ে দেবো দুধের মধ্যে। একটু আলতো করে নেড়ে দিচ্ছেন। এখানে কিন্তু দুধের সাথে কোন প্রকার অতিরিক্ত চিনি বা আলাদা করে কোন চিনি দিয়ে জাল করা হয়নি শুধুমাত্র দুধের সাথে একটা এলাচি দিয়ে জাল করে দুধটা অর্ধেক করে নেওয়া হয়েছে। এই অবস্থায় এটা রেখে দিতে হবে প্রায় তিন থেকে চার ঘণ্টার মধ্যে রসমালাই মিষ্টি থেকেই চিনির সিরা গুলো দুধের সাথে মিশে, এইগুলোই মিষ্টি হয়ে গেছে। খেতে দারুন মজাদার। রসটাও বেশ ঘন ভাবে তৈরি। এভাবে হয়ে গেল মিষ্টির দোকানের ময়রার তৈরি,রসমালাই বানানোর আসল রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

রসমালাই বানাতে কী কী উপকরণ লাগে?+

এই রেসিপিতে ৩ কাপ ছানা, পৌনে এক কাপ ময়দা, এক কাপের তিন ভাগের এক ভাগ সুজি, সিকি কাপ চিনি, এক চিমটি বেকিং সোডা, ৩ লিটার দুধ, একটি এলাচি এবং চিনির সিরা লাগে।

রসমালাইয়ের দুধ কীভাবে তৈরি করতে হয়?+

৩ লিটার দুধের সাথে একটি এলাচি দিয়ে জ্বাল দিয়ে অর্ধেক করে নিতে হয়। এই দুধে আলাদা কোনো চিনি দেওয়া হয় না।

রসমালাই দুধে ভেজাতে কতক্ষণ লাগে?+

রসমালাই মিষ্টিগুলো গরম দুধে দিয়ে প্রায় তিন থেকে চার ঘণ্টা রেখে দিতে হয়, যাতে সিরা দুধের সাথে মিশে যায়।