Raishas Food

মিষ্টির দোকানের ময়রার রেসিপিতে তৈরি দারুন মজার রাজকীয় স্বাদের সর দই ! দই বানানোর রেসিপি

দুধ জ্বাল দিয়ে সর তুলে মিষ্টি দই বীজ মিশিয়ে তৈরি করা ঘন, মিষ্টি ও সরযুক্ত রাজকীয় স্বাদের সর দই। ঘরেই সহজে বানানো যায়। পুষ্টি সম্পর্কিত: প্রতি ১০০ মিষ্টি দই এর মধ্যে রয়েছে ১৫০ থেকে ২০০ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •দুধ - ২ লিটার
  • •চিনি - ২০০ গ্রাম বা এক কাপের একটু কম
  • •মিষ্টি দই বীজ - ২ টেবিল চামুচ

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে চুলায় একটা প্যানের মধ্যে দুধ নিয়ে নিলাম। এই দুই লিটার দুধ জ্বাল করে অর্ধেক করে নিতে হবে। অর্থাৎ আমি এখানে একটা স্কেল নিয়ে এর মধ্যে দিয়ে দেখে নিলাম,যে দুধের পরিমানটা এখানে দুই ইঞ্চি রয়েছে। অর্থাৎ জ্বাল করে এটা এক ইঞ্চি করে নিতে হবে। এভাবে আমি মেপে নেই আমার সুবিধা মতো। আর এখন ফুটে আসা এই দুধের মধ্যে চিনি দিয়ে দিব। চিনিটা আগে দিলে,ধীরে ধীরে সুন্দর লাল রঙ হবে। আর মিষ্টি দই এর জন্য অবশ্যই এখানে মিষ্টি দই বিজ ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি বাজার থেকে প্লাস্টিকের কাপে কিনতে পাওয়া, একটা মিষ্টি দই নিলাম। আর অবশ্যই দই টা ভালো হতে হবে। কোনো প্রকার ফাটা না। মানে দই বিজ যত ভালো হবে আপনার দইটাও ভালো করে জমবে।
  2. 2এখন দুধ টা জ্বাল করে এক লিটার করে নিতে হবে। আর মাঝে মাঝে চুলা বন্ধ করে সর জমতে দিতে হবে । আর ওই সর উঠায় নিতে হবে। যেহেতু সর দই তৈরি করছি। তাই চুলার জ্বাল টা কম আচে করে সর জমে গেলে আলতো করে তুলে একটা পাত্রে রাখব। সর তুলে রেখে এখানে এক। কাপ। এর মতো হয়েছে। এবং দুধটাও কমে অর্ধেক হয়ে গিয়েছে। এখন দুধটা ঠান্ডা করে নিতে হবে। অর্থাৎ কুসুম গরম থাকবে যেমনটা হাত ডুবিয়ে রাখা যায়। এই পর্যায়ে এখানে একটা মাটির গোল হাড়ি নয়ে নিলাম। এর মধ্যে দই বিজ থেকে অর্ধেক টা দিয়ে একটু দুধ দিয়ে ভালো করে প্রথমে ফেটে নিব। তারপর এরমধ্যে দুধ গুলো ঢেলে দিব। এবং দুধের সর গুলোও দিয়ে একটু নেড়ে দিব। এখন চুলায় একটা প্যান একটু গরম করে রেখেছিলাম।
  3. 3অর্থাৎ পানির ছিটা দিলেই ছ্যাত করে একটা শব্দ হয়। এবং তারপর চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই হালকা গরম করা প্যানের মধ্যে একটা স্টিলে এর স্ট্যান বসিয়ে দিলাম। এর উপরে দই এর হাড়িটা বসিয়ে দিলাম। এখন প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং উপরে একটা মোটা তোয়ালে দিয়ে ঢেকে দিব। এভাবে সারা রাতের জন্য রেখে দিব। পরের সকাল সাতটায় বের করে নিলাম। এখন নরমাল ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেখে দিব। এই সময়ের পর বের করে নিচ্ছি। একদম জমে গেছে আর ভিতরে এবং উপরে দুধের শরে ভরপুর। এভাবে হয়ে গেলো দোকানের ময়রার রেসিপিতে রাজকীয় স্বাদের সর দই তৈরির রেসিপি। প্রস্তুত সময়: ১ ঘন্টা।

সচরাচর জিজ্ঞাসা

সর দই বানাতে কী কী উপকরণ লাগে?+

সর দই বানাতে ২ লিটার দুধ, ২০০ গ্রাম বা এক কাপের একটু কম চিনি এবং ২ টেবিল চামচ মিষ্টি দই বীজ লাগে।

দই বসানোর জন্য দুধ কতটুকু গরম বা ঠান্ডা থাকা দরকার?+

দুধ এমন কুসুম গরম হতে হবে যেন হাত ডুবিয়ে রাখা যায়। এরপর এতে দই বীজ মিশিয়ে পাত্রে ঢেলে বসানো হয়।

দই কতক্ষণ বসিয়ে রাখতে হয়?+

রেসিপি অনুযায়ী দইয়ের হাঁড়ি প্যানের মধ্যে সারা রাতের জন্য ঢেকে রাখতে হয় এবং সকালে বের করে ফ্রিজে দুই-তিন ঘণ্টা রাখতে হয়।