মিষ্টির দোকানের ময়রার তৈরি দারুন মজার সর মালাই মিষ্টি বানানোর রেসিপি!
দুধের সর দিয়ে সাজানো নরম ছানার মিষ্টি, যা চিনির সিরায় ভিজিয়ে স্পঞ্জ রসগোল্লার মতো ফুলিয়ে তৈরি করা হয়। মিষ্টির দোকানের পদ্ধতিতে বানানো সর মালাই।
শেয়ার করুন:
উপকরণ
- •ছানা - তিন কাপ
- •চিনির সিরার জন্য যতটুকু চিনি তার অর্ধেক পানি
- •দুধ দেড় লিটার
- •চিনি দেড়শ গ্রাম বা পৌনে এক কাপ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে চিনির সিরাটা তৈরি করে নিচ্ছে। যেহেতু যতগুলো মিষ্টি তৈরি করা হবে,এটা সম্পূর্ণ ময়রার কাছ থেকে তৈরি। তাই যেহেতু আমরা অনেক গুলো মিষ্টি বানাবো এর জন্য কিন্তু এখানে চিনি ১০ কাপ এবং পানি অয়াচ কাপ দিয়ে জ্বাল করে ফুটে আসা মাত্রই সিরাটা নামিয়ে নিব। আর আপনারা যদি অল্প করে বানাতে চাচ্ছেন তাহলে মাপটা বুঝে অর্থাৎ চিনির অর্ধেক পানিতে সিরা টা অনুমান করে বানিয়ে নিয়েন। এখন এখানে তিন কাপ ছানা নিয়ে খুব ভালো করে মিহি করে। আবারো ময়ান দিয়ে নেওয়া হচ্ছে,। যেন ছানাটা একদম ক্রিমের মত নরম হয়ে আসে। এরপর এখানে চুলায় একটি প্যানের মধ্যে দুধ দিয়ে দেওয়া হলো। এখানে দেড় লিটার দুধটা জাল করে এক লিটার করে নিতে হবে। এখন দুধটা ফুটে আসার পর, পরই চুলার জ্বালটা কম আছে করে দেবো। এবং এর উপরে শর পরতে থাকবে, তখন সরগুলো তুলে একটি পাত্রে রাখবো। এভাবে অল্প আছে জাল করে একটু সময় নিয়ে দুধের সরটা তুলে নিতে হবে। বেশ কিছুক্ষণ জ্বাল করে দুধটা শুকিয়ে এক লিটার হয়ে গিয়েছে অর্থাৎ হাফ লিটার দুধটা জাল করে টেনে নিয়ে শুকিয়ে নেয়া হয়েছে। এখন এর সাথে চিনি মিশাতে হবে। এখানে পৌনে এক কাপের মতো চিনি দিয়ে এবং ভালোমতো মিশিয়ে নেওয়া হল।
- 2তারপর এখানে খুব ভালো করে ময়ান করে রাখা ছানার থেকে গোল গোল করে নিয়ে, হাতের মধ্যে নিয়ে মিষ্টি বানিয়ে নিচ্ছে। যেহেতু ওনারা প্রফেশনাল কারিগর,তাইহাতের মুঠোয় একসাথে দুটো নিয়ে দুটি একই সাইজের গোল করে একটি প্লেটে রাখছেন। তারপর সবগুলো করা হলে, এগুলো একটু মাঝখান দিয়ে চ্যাপ্টা করে দিচ্ছে, অর্থাৎ হালকাভাবে একটু দেবে দিচ্ছে। আর মিষ্টির সাইডের অংশটা ভেঙ্গে গেলেও সমস্যা নেই। এগুলো পড়ে শক্ত হয়ে যাবে। এখন তৈরি করে রাখার শিরা থেকে তিন কাপ সিরা একটা কড়াই এর মধ্যে নিয়ে নেওয়া হল। এগুলো ফুটে আসার পর পরই এই ছানার মিষ্টি গুলো ছেড়ে দেওয়া হল। এখন একটু পর পর নাড়তে হবে। ৫থেকে ছয় মিনিট পর,এর সাথে দিয়ে দেওয়া হল,একটু ময়দা যেনো মিষ্টি গুলো সিরার নিচে ডুবে থাকে। এবং উপরে ফেনা হয়ে থাকবে। এভাবে নেড়েচেড়ে বা উলটে পালটে প্রায় বিশ মিনিট এর জাল করে নেওয়ার পর, পাশের চুলায় ফুটন্ত গরম পানি রাখা হয়েছিল। এইখান থেকে আড়াই কাপ গরম পানির মধ্যেই মিষ্টি গুলো ডুবিয়ে নিব। তারপর এখান থেকে আবার এক কাপ পানি ফেলে দিচ্ছেন। এরফলে আবার ওর সাথে ঘাটতিব পূরনের জন্য ঠান্ডা হওয়া সিরা থেমে এক কাপ দিয়ে দিচ্ছেন। এখন এভাবে রেখে দিতে হবে, মিষ্টিগুলো ঠান্ডা হয়ে আসার পর যেহেতু ফুটন্ত গরম পানির মধ্যে মিষ্টি রাখা হয়ে,ছে কিন্তু শিরাটা একটু ঠান্ডা হওয়াতেও মোটামুটি গরমই ছিল।
- 3অর্থাৎ দুইটা মিক্স হয়ে, গরম এর পরিমান বেশি থাকা গরমই আছে। পানিটা একদম ঠান্ডা না হলেও কুসুম কুসুম গরম অবস্থায় থাকলেও হবে । মিষ্টিগুলো ঠান্ডা হয়ে আসার পর এখন এর থেকে চেপে চেপে পানিগুলো বের করে নিয়ে দুধের মধ্যে রেখে দিতে হবে। এবং এগুলো চেপে দেওয়ার পরপর কিন্তু আবার ফুলে উঠছে। একদম স্পঞ্জ রসগোল্লার মত এগুলো এখন আরো কিছুক্ষণ রেখে দিতে হবে। যেন আবারও মিষ্টিগুলো এমন ভালো করে দুধ ভিতরে ঢুকে এক একটা ফুলে উঠে। প্রায় তিন চার মিনিটের মধ্যে দুধটা ভিতরে গিয়ে, ফুলে উঠেছে আরো এখন। এগুলো ডেকোরেশন এর জন্য উনি একটি ট্রের মধ্যে কয়েকটা মিষ্টি তুলে দিচ্ছেন। এখন প্লেটে তুলে রাখা ছানাগুলো একটু সফ্ট করে নেওয়া হচ্ছে, হাতের সাহায্য একটু চটকিয়ে নিয়ে এখন এই মিষ্টি গুলো যে উপরে দেবে রাখা, অংশ ছিল এর উপরে এই সর গুলো দিয়ে দেওয়া হচ্ছে। এভাবে হয়ে গেল দোকানের ময়দার তৈরি সরমালায় মিষ্টি তৈরির রেসিপি। প্রস্তর সময়: ১ ঘন্ট ২০ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
সর মালাই মিষ্টি তৈরিতে কী কী উপকরণ লাগে?+
এই রেসিপিতে তিন কাপ ছানা, দেড় লিটার দুধ, দেড়শ গ্রাম বা পৌনে এক কাপ চিনি এবং চিনির সিরার জন্য পানি ব্যবহার করা হয়েছে।
ছানার মিষ্টি তৈরির পর কতক্ষণ দুধে রাখতে হয়?+
মিষ্টিগুলো চেপে পানি বের করার পর দুধে রেখে আরও কিছুক্ষণ রাখতে হয়, যতক্ষণ না দুধ ভিতরে ঢুকে মিষ্টি ফুলে ওঠে। রেসিপিতে প্রায় তিন চার মিনিটের কথা বলা হয়েছে।