মিষ্টির দোকানের ময়রার তৈরি দারুন মজার স্পঞ্জ রসগোল্লা মিষ্টি বানানোর রেসিপি!
ছানা, চিনির সিরা ও সামান্য ময়দা দিয়ে তৈরি নরম স্পঞ্জ রসগোল্লা। দোকানের ময়রার পদ্ধতিতে সিরায় ভিজিয়ে নরম রাখার পূর্ণ রেসিপি। প্রস্তুত সময়: ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটি স্পঞ্জ রসগোল্লায় ৭০ থেকে ১২০ ক্যালরি থাকে।
শেয়ার করুন:
উপকরণ
- •ছানা - পৌনে এক কাপ
- •চিনির সিরার জন্য -
- •চিনি দুই কাপ
- •পানিএক কাপ
রান্নার ধাপ
- 1এখানে চিনির সিরাটা তৈরি করে নিচ্ছে। সেক্ষেত্রে চুলায় একটি কড়াই এর মধ্যে চিনি এবং পানি দিয়ে জ্বাল করে ফুটে আসা মাত্রই সিরাটা নামিয়ে নিব। এখন এখানে ছানা নিয়ে খুব ভালো করে মিহি করে। আবারো ময়ান দিয়ে নেওয়া হচ্ছে। এবং এই ছানাটা কিন্তু দোকানের কারিগর দ্বারাই তৈরি। তাই আবার ময়ান দিয়ে নিচ্ছে, যেন ছানাটা একদম ক্রিমের মত নরম হয়ে আসে। ছানার থেকে গোল গোল করে নিয়ে, হাতের মধ্যে নিয়ে মিষ্টি বানিয়ে নিচ্ছে। যেহেতু উনারা প্রফেশনাল কারিগর,তাই হাতের মুঠোয় একসাথে তিনটা নিয়ে ঘুফিয়ে গোল। করে নিচ্ছেন। একই সাইজের গোল করে একটি প্লেটে রাখছেন। তারপর এখানে নয়টি করা হলো। এখন এই গুলো ফুটে আসার পর পরই এই ছানার মিষ্টি গুলো,সিরার মধ্যে ছেড়ে দেওয়া হল।
- 2এখন একটু পর পর নাড়তে হবে। ৫থেকে ছয় মিনিট পর,এর সাথে দিয়ে দেওয়া হল,একটু ময়দা অর্থাৎ এক চামচ দিয়ে দেয়া হক। ময়দা দেয়ার ফলে মিষ্টি গুলো আর বেশি নাড়ার প্রয়োজন হয় না। এর মধ্যে ফেনা হয়ে মিষ্টি গুলো নিযে নিজেই ঘিড়ে সিদ্ধ হতে থাকে তাই ময়দাটা উনারা দিয়ে থাকেন। এবং এটা হতে থাকায় পাশের চুলায় পানি গরম রাখা হয়েছে। অর্থাৎ পাশের চুলায় ফুটন্ত গরম পানি রাখা হয়েছে। প্রায় পনেরো মিনিট জ্বাল করে, এখন একটা পাত্রে এই ফুটন্ত গরম পানি দুই কাপ নেওয়া হল। এর মধ্যেই এই মিষ্টি গুলো দিয়ে দিব। তারপর এখান থেকে পানি এক কাপ ফেলে দিয়ে, এর বদলে আবার চিনির সিরা এক কাপ দেওয়া হল। এখন এই অবস্থায় থাকবে গরম পানি এবং সিরায় ডুবে থাকবে।
- 3ঠান্ডা হয়েভাসার পর,একটা রসগোল্লা চেপে দেখালেন,চেপে দেয়ার পরেও সাথে সাথে এই গুলো আবার ফুলে উঠছে। এখন রাত হচ্ছে,তাই সারা রাতের জন্য রেখে দিতে বলেছেন,দোকানে ময়রা। রেখে দেয়ার ফলেও কোনো ভাবে এই গুলো শক্ত হবে না। ঠিক সকালে এগুলো দেখলাম নরমই রয়েছে। তারপরও অনেকের সন্দেহ থাকতে পারে,তাই আরও আমি কয়েক ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। প্রায় ৫,৬ ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার ফলে একটু কেটে নিচ্ছি এই গুলো নরম রয়েছে কিন্তু ফ্যাট থাকার কারনে একটু স্বাভাবিক শক্ত হবেই। এভাবে হয়ে গেলো দোকানের ময়রার তৈরি স্পঞ্জ রসগোল্লা বানানোর রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
স্পঞ্জ রসগোল্লার জন্য কতটুকু ছানা লাগে?+
এই রেসিপিতে পৌনে এক কাপ ছানা লাগে, সাথে দুই কাপ চিনি ও এক কাপ পানি দিয়ে সিরা তৈরি করতে হয়।
ময়দা কেন দেওয়া হয়?+
ময়দা দিলে রসগোল্লাগুলো আর বেশি নাড়তে হয় না, কারণ এটি ফেনা হয়ে মিষ্টিগুলো নিজেই ঘিরে সিদ্ধ হতে সাহায্য করে।
রসগোল্লা কতক্ষণ ফ্রিজে রাখতে বলা হয়েছে?+
সারা রাত সিরায় রাখার পর আরও প্রায় ৫-৬ ঘণ্টা ফ্রিজে রাখার কথা বলা হয়েছে।