ঝটপট রান্না দারুন মজার টক মিষ্টি বেগুন ভাজি রেসিপি
লম্বা বেগুন ভেজে তেঁতুলের কাথ, চিনি ও জিরার গুড়া দিয়ে তৈরি এই টক-মিষ্টি বেগুন ভাজি ভাতের সঙ্গে দারুণ লাগে। প্রস্তুতিতে সময় লাগে প্রায় ৩০ মিনিট।
শেয়ার করুন:
উপকরণ
- •লম্বা কালো বেগুন- ছয়টি
- •তেল পরিমাণ মতো
- •লবণ স্বাদ মতো
- •চিনি দেড় টেবিল চামচ
- •তেতুল পরিমান মতো
- •জিরার গুড়া- আধা চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে এই লম্বা বেগুনগুলো নিয়ে নিলাম। বেগুনের মাঝখান থেকে চার ভাগ করে কেটে নিতে হবে। শুধু মাত্র নিচ থেকে উপর অংশ পর্যন্ত। কিন্তু বোটার অংশটা থাকবে। অর্থাৎ বেগুনটা ফুলের মতো ছড়িয়ে থাকবে। এভাবে করে সব গুলো বেগুন কেটে নিব। তারপর এখানে একটি বলের মধ্যে পানি নিয়ে নিলাম। পানির সাথে এক টেবিল চামচের মত লবন দিয়ে দিব। একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে কেটে রাখা বেগুনগুলো, এই পানির সাথে কিছুক্ষণ ডুবে রাখব ১০ মিনিটের জন্য। এই সময়ের পর চুলায় একটি প্যাণের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি।
- 2এর মধ্যে এই বেগুনগুলো ছেড়ে একটু ভেযে নিতে হবে। প্রায় তিন চার মিনিটের মতো ভেজে অর্থাৎ একদম লালচে করে কিংবা বাদামি করে ভাজা যাবে না। তিন চার মিনিট ভেজে,এ পর্যায়ে বের করে নিয়েছি। তারপর একই তেলের মধ্যে অর্থাৎ এখানে দুই টেবিল চামচের মত তেল রয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গুলো। নেড়েচেড়ে পেঁয়াজটা একটু লালচে হতে শুরু করবে, তখন এরসাথে জিরার গুড়া দিয়ে দিব। নেড়েচেড়ে পেঁয়াজটা আরো একটু পুরা পুরা করে বাদামি হলেই তখন এর সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। নেড়েছেড়ে এরসাথে দিয়ে দিচ্ছি। তেঁতুলের কাথ।
- 3অর্থাৎ আগে থেকে তেতুল ভিজিয়ে রেখে এর বিচি গুলো ফেপে ঘন কাথ বের করা। এবংদিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আরেকটু লবণ। ভালো করে মিশিয়ে একটু চেখে নিব। প্রয়োজনে আরও মিষ্টি বা টক করে নিব। এটা যার যার রুচি অনুযায়ী। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি হালকা ভেজে রাখা বেগুনগুলো। কিছুক্ষণ জাল করে নিব। পছন্দ মত ঝোল রেখে, অর্থাৎ একটু মাখামাখা কিংবা শুকিয়ে আসলেই, এমন অবস্থায় হলে নামিয়ে নিতে হবে। এভাবে হয়ে গেল ঝটপট রান্না এবং দারুণ মজার টক মিষ্টি বেগুন ভাজি রান্নার রেসিপি। প্রস্তুত সময়: ৩০ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
এই রেসিপিতে কত সময় লাগে?+
রেসিপি অনুযায়ী প্রস্তুত সময় ৩০ মিনিট।
বেগুন কেটে কতক্ষণ পানিতে ডুবিয়ে রাখতে হয়?+
কাটা বেগুনগুলো লবণ মেশানো পানিতে প্রায় ১০ মিনিট ডুবিয়ে রাখতে হয়।
বেগুন ভাজার সময় কতটুকু ভাজতে হবে?+
বেগুন প্রায় তিন-চার মিনিট হালকা ভেজে নিতে হবে, একদম লালচে বা বাদামি করা যাবে না।