Raishas Food

আসল থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না থাই মিক্সড ভেজিটেবল রেসিপি! Chinese chicken vegetable

গাজর, ফুলকপি, চিচিঙ্গা, ক্যাপসিকাম, মাশরুম ও বেবি কর্ন দিয়ে তৈরি থাই স্টাইলের মিক্সড ভেজিটেবল। ম্যাগি সস, সয়া সস ও অয়েস্টার সসের স্বাদে ভরপুর একটি চাইনিজ ধাঁচের রান্না। প্রস্তুত সময়: ২৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটি পরিবেশনে ১৫০ থেকে ২০০ পর্যন্ত ক্যালরি থাকতে পারে।

শেয়ার করুন:

উপকরণ

  • •গাজর, ফুলকপি, চিচিঙ্গা অল্প অল্প করে পাতলা স্লাইস করে কেটে নিব
  • •ম্যাগি সস, এক চামচ
  • •তেল আধা টেবিল চামচ
  • •রসুন কুচি আধা টেবিল চামচ
  • •চিকেন স্টক পৌনে এক কাপ
  • •চিকেন পাউডার এক চামচ
  • •সাদা গোল মরিচের গুড়া আধা চামচ
  • •চিনি এক চামচ
  • •কর্নফ্লাওয়ার এর মিশ্রণ দুই চামচ
  • •সোয়া সস তিন চামচ
  • •ওয়েস্টার সস দুই টেবিল চামচ
  • •লাল, সবুজ এবং হলুদ ক্যাপসিকাম
  • •বাটন মাশ্রুম
  • •বেবি কর্ন

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে কেটে ধুয়ে রাখা গাজর, ফুলকপি,এবং চিচিঙ্গা গুলো সিদ্ধ করে নিতে হবে। অর্থাৎ ৬০% এর মতো সিদ্ধ হবে এর বেশি না। সেক্ষেত্রে চুলায় একটি প্যানের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি। ফুটে আসা পানির মধ্যে এই সবজি গুলো দিয়ে দিব। তারপর সবজি গুলো দিয়ে আবার যখন পানিটা ফুটে আসবে তখন, এটা নামিয়ে সবজির পানি গুলো ঝড়িয়ে নিব। এবং এর উপর দিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব।
  2. 2এরপর চুলায় একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি। তারপরএক মিনিট ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি, বাটন মাশ্রুম, বেবি কর্ন, এবং কেটে রাখা ক্যাপসিকাম গুলো। নেড়েচেড়ে এক মিনিটের মতো ভেযে নেওয়ার পর, এর সাথে দিয়ে দিচ্ছি চিকেন স্টক এর পানি। আরও দিয়ে দিচ্ছি, ম্যাগি সস,সোয়া সস,ওয়েস্টার সস,সাদা গোল মরিচের গুড়া এবং চিনি ।
  3. 3নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। একটু চেখে নিব। এখানে আরও একটু চিনির প্রয়োজন ছিল তাই দিয়ে দেয়া হল। তিন থেকে চার মিনিট জ্বাল করে নিব। তারপর , এর সাথে দিয়ে দিচ্ছি ঘন ভাবে তৈরি করা কর্নফ্লাওয়ার এর মিশ্রণ। অর্থাৎ অল্প একটু পানির সাথে বেশি করে কনফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রাখা। নেড়েচেড়ে এক মিনিট এর মধ্যেই নামিয়ে নেব ।

সচরাচর জিজ্ঞাসা

এই রেসিপিতে কী কী সবজি ব্যবহার করা হয়েছে?+

রেসিপিতে গাজর, ফুলকপি, চিচিঙ্গা, লাল-সবুজ-হলুদ ক্যাপসিকাম, বাটন মাশরুম এবং বেবি কর্ন ব্যবহার করা হয়েছে।

সবজিগুলো কতটুকু সিদ্ধ করতে হয়?+

গাজর, ফুলকপি ও চিচিঙ্গা প্রায় ৬০ শতাংশ সিদ্ধ করতে হয়, এর বেশি নয়। সিদ্ধ করার পর ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হয়।

রান্নার প্রস্তুত সময় কত?+

রেসিপিতে প্রস্তুত সময় ২৫ মিনিট উল্লেখ করা হয়েছে।