Raishas Food

আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না স্পেশাল থাই স্যুপ রেসিপি / সুপ বানানো! Thai Soup Recipe

থাই চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে বানানো টক-মিষ্টি-ঝাল স্বাদের থাই সুপ। চিকেন স্টক, মুরগির মাংস, চিংড়ি ও হাঁসের ডিমের কুসুম দিয়ে তৈরি। প্রস্তুত সময়: ৩০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: এক কাপ এই থাই সুপ এর মধ্যে রয়েছে ১৯০ থেকে ৩৭০ ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •চিকেন স্টক: ৩ কাপ
  • •মুরগির মাংস: সিকি কাপ (এক কাপের চার ভাগের এক ভাগ)
  • •চিংড়ি মাছ: সিকি কাপ এক কাপের চার ভাগের এক ভাগ
  • •হাঁসের ডিমের কুসুম: ২ টা
  • •বাটন মাশরুম: ২ টা চিকন করে স্লাইস করা
  • •কাঁচা বা কাঁচা লাল মরিচ: ৪/৫ টা
  • •থাই পাতা বা লেমন গ্রাস: ৭/৮ টুকরা
  • •গালাঙ্গাল বা থাই আদা: ১ ইঞ্চি টুকরা স্লাইস করা
  • •সেলারির পাতা: ৮/১০ টা
  • •লেবুর রস: এক কাপের ছয় ভাগের এক ভাগ বা স্বাদ মত
  • •চিনি: দেড় টেবিল চামুচ
  • •চিকেন পাউডার: স্বাদ মত নোনতা করতে যতটুকু লাগে। এটাই লবনের কাজ করবে। বাসায় বানানো হালাল চিকেন পাউডার ২ টেবিল চামুচ এর মত লাগে।
  • •বেস্ট চিলি সস: আধা কাপ
  • •কর্ণ ফ্লাওয়ার: ১ টেবিল চামুচ

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে মুরগির মাংসগুলো এবং চিংড়ি মাছটা নিয়ে নিলাম। মুরগি মাংসগুলো পাতলা এবং একটু লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছের রগের এবং মাথার অংশ এবং খোসা ফেলে দিয়েছি । শুধু লেজের অংশটা রেখেছি। অর্থাৎ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই গুলো মুরগির মাংস এবং চিংড়ির সাথে দিয়ে দিচ্ছি হাঁসের ডিমের কুসুম। রেস্টুরেন্ট গুলোতে সাধারণত হাঁসের ডিম বেশিরভাগ ব্যবহৃত হয়। কুসুমটা আলাদা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই গুলোর সাথে দিয়ে দিব, কর্নফ্লাওয়ার এর মিশ্রণ ঘন করে ঘুলে রাখা থেকে, অল্প একটু দিয়ে খুব ভালকরে মিশিয়ে নিতে হবে।
  2. 2যেন কুসুমগুলো ভালো করে মিলে যায়। এটা তৈরি করা হচ্ছে তিন জন লোকের খাবার অনুযায়ী। রেষ্টুরেন্টে একটা পরিবেশনে তিন কাপ থাকে। এখন এটা রেখে দিব। তারপর চুলায় একটি প্যানের মধ্যে চিকেন স্টকের পানি দিয়ে দিলাম। এখন এই চিকেন স্টকের সাথে দিয়ে দিচ্ছি। থাই পাতা, থাই আদা,সেলারির পাতা,লাল কাঁচামরিচ এবং মাশরুম। কিছুক্ষণ এর মধ্যে যখন ফুটে উঠবে তখন, দিয়ে দিচ্ছি চিকেন পাউডার এবং চিনি। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং খুব ভালকরে ফুটে উঠলে, তখন এর সাথে দিয়ে দিব,বেস্ট এর চিলি সস, নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি, ডিমের কুসুমের সাথে মেখে রাখা চিংড়ি মাছ এবং মুরগির মাংস গুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে।
  3. 3দুই মিনিট নেড়েচেড়ে এর সাথে দিয়ে দিব লেবুর রস। আরও দুই মিনিট নেড়েচেড়ে নামিয়ে নিব। থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না স্পেশাল থাই সুপ রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

এই থাই সুপ বানাতে কী কী উপকরণ লাগে?+

চিকেন স্টক, মুরগির মাংস, চিংড়ি মাছ, হাঁসের ডিমের কুসুম, বাটন মাশরুম, কাঁচা লাল মরিচ, থাই পাতা বা লেমন গ্রাস, গালাঙ্গাল বা থাই আদা, সেলারির পাতা, লেবুর রস, চিনি, চিকেন পাউডার, বেস্ট চিলি সস ও কর্ণ ফ্লাওয়ার লাগে।

এই রেসিপিতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে।

এই রেসিপি কতজনের জন্য তৈরি করা হয়েছে?+

রেসিপিটি তিন জন লোকের খাবার অনুযায়ী তৈরি করা হয়েছে।