রাস্তার মামাদের এলোভেরার জুস বা শরবত বানানোর রেসিপি। Alovera Juice Drinks
রাস্তার বিক্রেতাদের স্টাইলে এলোভেরা, তোকমা, তিল ও কালিজিরা দিয়ে তৈরি ঠান্ডা শরবত। প্রস্তুত করতে মাত্র ১০ মিনিট লাগে।
শেয়ার করুন:
উপকরণ
- •বেল শুটকির কষ - এক চামচ (পানিতে ভিজিয়ে রাখা হয়)
- •তিল,কালিজিরা, তালমাখনা-দুই চামচ
- •ইসুববুলের ভুশি
- •তোকমা দুই টেবিল চামচ (পানিতে ভিজিয়ে রাখা হয়)
- •সোনা পাতা (যাদের কষা হয়,সেক্ষেত্রে দিতে হয়)
- •শিলা জুট এক চামচ
- •এলোভেরা একটা বড় সাইজের
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে বড় সাইজের এলোভেরা নিয়ে নিলেন। তারপর এর দুই পাশটা কেটে দেওয়া হল। এবং এর উপরের খোসার অংশ টাও কেটে নিচ্ছে। এখন ছুড়ি দিয়েই,লম্বা ভাবে এলোভেরার নরম অংশ গুলো কেটে নিচ্ছেন। তারপর ছোট ছোট করে পাশ দিয়েও আলতো করে ফেড়ে নিচ্ছে। এখন চামচের সাহায্যে এলোভেরা গুলো চেছে একটা মগ এর মধ্যে নিয়ে নিচ্ছে।
- 2এখন এক এক করে সকল উপকরণ গুলো দিয়ে দিচ্ছেন। যেমন,বেল শুটকির কষ,তিল,কালিজিরা তালমাখনা, তোকমা,শিলা জুট,ভুশি,উলট কম্বল এর রস দিয়ে এখন এটা এই পর্যায়ে কেউ চাইলে,ব্লেন্ড করে নিতে পারেন। তবে সাধারণত যিনি বানাচ্ছেন আর বাইরে বিক্রি করেন এরা কিন্তু ঘুটে নেয়।
- 3তাই এখানে ঘুটা দিয়ে নিচ্ছেন। ভালো করে ঘুটে গ্লাসে দিয়ে দিচ্ছেন। এভাবে তৈরি করা হল রাস্তার মামাদের জুস বা উলট কম্বলের শরবত বানানোর রেসিপি। যা সরাসরি এই লকের দ্বারা লি তৈরি করা হয়েছে। প্রস্তুত সময়: ১০ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
এই শরবত তৈরিতে প্রস্তুত সময় কত?+
রেসিপি অনুযায়ী এই শরবত বানাতে প্রস্তুত সময় প্রায় ১০ মিনিট।
শরবতে কী কী উপকরণ ব্যবহার করা হয়?+
এলোভেরা, বেল শুটকির কষ, তিল, কালিজিরা, তালমাখনা, তোকমা, শিলা জুট ও ভুশি ব্যবহার করা হয়। তোকমা ও বেল শুটকির কষ পানিতে ভিজিয়ে নিতে হয়।
এলোভেরা কীভাবে প্রস্তুত করতে হয়?+
এলোভেরার দুই পাশ ও উপরের খোসা কেটে লম্বা করে নরম অংশ আলাদা করতে হয়, তারপর চামচ দিয়ে চেছে নিতে হয়।