Raishas Food

গরমে প্রশান্তি ঝটপট তৈরি দারুন মজার ইরানিয়ান স্কানজাবীন শরবত সংরক্ষণ পদ্ধতি সহ

চিনি, পুদিনা, গোলাপের পাপড়ি ও ভিনেগার দিয়ে তৈরি ইরানিয়ান স্কানজাবীন সিরাপ দিয়ে বানানো একটি ঠান্ডা ও সতেজ শরবত। সিরাপ ফ্রিজে এক থেকে দুই সপ্তাহ রাখা যায়।

শেয়ার করুন:

উপকরণ

  • •চিনি - ২ কাপ
  • •পানি - দেড় কাপ
  • •পুদিনা পাতা - ১ আটি
  • •গোলাপের পাপড়ি বা কলি - আধা মুঠ (না থাকলে দুই এক চা চামুচ গোলাপ জল দিলেই হবে)
  • •সিরকা বা ভিনেগার - আধা কাপ

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে চুলায় একটি প্যানের মধ্যে চিনি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি পানি। নেড়েচেড়ে,দুই তিন মিনিটের মধ্যে যখন ফুটে উঠবে, তখন এর সাথে দিয়ে দিতে হবে, এক এক করে উপকরণ গুলো। যেমন পুদিনা পাতা। এখানে আমাদের গাছের সুন্দরী পুদিনাপাতা তাই এক আটি ধরে ভালো করে ধুয়ে আঁটি সহ দিয়ে দেওয়া হলো পুদিনা গুলো। তারপর এখানে ক। গোলাপের পাপড়ি দিয়ে দেওয়া হলো। যেহেতু ছিল এবং গোলাপের পাপড়ি অনেক রান্নার ক্ষেত্রেই ব্যবহৃত হয়। আবারো ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রায় চার পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর, এখন এর সাথে ভিনেগার দিয়ে দেওয়া হচ্ছে। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে চুলার জালটা এখন মাঝারি আছে, করে দিয়ে আরো 6-7 মিনিট ফুটিয়ে নিতে হবে।
  2. 2এই সময়ের পর চিনির ঘনত্বটা বেড়ে গিয়ে, আঠালোভাবে একটু সৃষ্টি হলে, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তারপর ৬,৭ মিনিটে ঠান্ডা হয়ে আসার পর, একটি স্টিলের পাত্রের মধ্যে নিয়ে,এর উপরে চালনি বসিয়ে দিব। তারপর এগুলো চেলে এর রসটা সম্পূর্ণ নিয়ে নিতে হবে। এটা কিন্তু হালকা গরম রয়েছে। এখন এটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর, এটাই হচ্ছে ইরানিয়ান স্কানজাবীন। এটা নরমাল ফ্রিজে রেখে এক থেকে দুই সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন। যখন মন চাইবে তখন বের করে শরবত বানাতে পারবেন। এখন এর থেকে শরবত টি তৈরির জন্য এখানে একটি কাঁচের গ্লাস নিয়ে নিলাম। এর থেকে পরিমাণ মতো।
  3. 3অর্থাৎ, চার থেকে পাঁচ চামচের মত দিয়ে দেওয়া হলো। তারপর এর সাথে দিতে হয় শসা কুচি। এখানে শসা গ্রেটার মেশিনের সাহায্যে কুচি কুচি করে নেয়া হয়েছে। এটা এক টেবিল চামচ দিয়ে দিলাম। এখন এখানে গ্রাস ভরে পানি দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবং শেষের দিকে দিয়ে দিচ্ছি দুটো বরফ আর উপর থেকে ডেকোরেশন এর জন্য দুইটা পুদিনা পাতা দিয়ে দেওয়া হলো। এভাবে হয়ে গেলো ইরানিতান স্কানজাবীন শরবত তৈরি এবং সংরক্ষণ পদ্ধতি সহ। প্রস্তুত সময়: ৩০ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

স্কানজাবীন সিরাপ ফ্রিজে কতদিন রাখা যায়?+

নরমাল ফ্রিজে রেখে এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যায়।

গোলাপের পাপড়ি না থাকলে কী দিতে হবে?+

গোলাপের পাপড়ির বদলে দুই এক চা চামচ গোলাপ জল ব্যবহার করা যাবে।

শরবত বানাতে সিরাপ কতটা নিতে হয়?+

একটি গ্লাসে চার থেকে পাঁচ চামচ সিরাপ দিয়ে পানি মিশিয়ে শরবত বানাতে হয়।