বিকেলের নাস্তা বা টিফিন বাচ্চা বড় সবার পছন্দের বানানা সিনামন বল । Banana Cinnamon Ball Nasta Recipe
পাকা কলা, ময়দা আর দারচিনির গুড়া দিয়ে তৈরি নরম ও মিষ্টি বানানা সিনামন বল, যা গরম তেলে ভেজে চিনির গুঁড়া ছিটিয়ে পরিবেশন করা হয়।
শেয়ার করুন:
উপকরণ
- •পাকা কলা- চটকিয়ে বেটে বা ব্লেন্ড করে এক কাপ
- •ময়দা দুই কাপ
- •চিনি দুই টেবিল চামচ
- •সিনামন অর্থাৎ দারচিনির গুড়া দের চামচ
- •ইস্ট দুই চামচ
- •লবন এক চিমটি
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে একটা পাত্রে ময়দা নিয়ে নিলাম। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি এক এক করে,চিনি,লবন,দারচিনির গুড়া,ইস্ট এবং পাকা কলা যা ভরতা করে মিহি করে নিয়েছি। এখন মিশিয়ে নিব। প্রয়োজনে এর সাথে দুধ অথবা পানি দিয়ে পাতলা করে নিব। যেহেতু অনেক ঘন, তাই এর সাথে আমি, একটু দুধ দিয়ে দিচ্ছি। বেশি ঘন কিংবা একদম পাতলাও হবে না। খুব ভালো করে মিশিয়ে হয়ে গেলো মিশ্রনটা। একটু আঠালো এবং নরম একটা মিশ্রণ।
- 2এখন এর মধ্যে ইস্ট রয়েছে, তাই ইস্টটা একটিভেট হতে দিব। যেনো ফুলে উঠে। প্রায় ঘন্টা খানেক পর,এগুলাও নিয়ে ভেজে নিতে হবে। তাই চুলায় একট্ব প্যানের মধ্যে ডুবো তেল হাই হিটে গরম করে রাখা হয়েছে। প্রায় ১৫০ ডিগ্রি সেলসিয়াসে গরম রাখা হয়েছে। এবং যেহেতু এটা আঠালো মিশ্রন। তাই,পাশে একটা বলে পানি রেখেছি, পানিতে একটু হাত চুবিয়ে,তারপর মিশ্রণ থেকে গোল করে ছেরে দিব। এক এক করে যে কয়টা প্যানে হয়েছে ছেরে দিলাম।
- 3নেড়চেড়ে,অথবা উলটে পালটে ভেজে নিচ্ছি। দুই মিনিট এর মধ্যে বাদামি করে ভেজে বের করে নিলাম। এখন এটা এভাবেও খাওয়া যাবে। তবে যদি প্রথম দিকে চিনি বেশি দেওয়া হত। তাই এখন এর উপর দিয়ে আমি,চিনি গুড়া করে দিচ্ছি। আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিতরের অংশ খুবই নরম হয়। এভাবে হয়ে গেলো বানানা সিনামন বল তৈরির রেসিপি। প্রস্তুত সময়: ৪০ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
বানানা সিনামন বল বানাতে কী কী উপকরণ লাগে?+
এক কাপ পাকা কলা, দুই কাপ ময়দা, দুই টেবিল চামচ চিনি, দের চামচ দারচিনির গুঁড়া, দুই চামচ ইস্ট এবং এক চিমটি লবণ লাগে।
মিশ্রণ কতক্ষণ রেখে দিতে হয়?+
ইস্ট ফুলে ওঠার জন্য মিশ্রণটি প্রায় এক ঘণ্টা রেখে দেওয়ার কথা বলা হয়েছে।
বল কতক্ষণ ভাজতে হয়?+
বলগুলো নেড়েচেড়ে বা উল্টেপাল্টে দুই মিনিটের মধ্যে বাদামি রঙ হওয়া পর্যন্ত ভাজতে হয়।