দারুন সোজা হেব্বি মজার গুঁড়া দুধের বরফি সন্দেশ মিষ্টি ! Milk Powder Burfi Sondes Misti Recipe
গুঁড়া দুধ, ঘি আর চিনি দিয়ে তৈরি একটি সহজ মিষ্টি, যা ঠান্ডা হলে কেটে পরিবেশন করা হয়। বাদাম ছড়িয়ে সাজালে স্বাদ আরও বাড়ে। প্রস্তুত সময়: ৫০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একপিস গুড়া দুধের বরফির মধ্যে রয়েছে ৭০ থেকে ৮০ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •গুড়া দুধ -2 কাপ
- •তরল দুধ -হাফ কাপ
- •ঘি- সিকি কাপ
- •গোলাপজল -কয়েক ফোঁটা
- •চিনি- হাফ কাপ বা যার যার রুচি মতো
- •বাদাম পছন্দ মতো
রান্নার ধাপ
- 1প্রথমে একটা কাচের চারকোনা এবং উচু ট্রে নিয়ে নিলাম। এর মধ্যে তেক ব্রাশ করে নিয়েছি। এবং একটা বেকিং শিট বিছিয়ে দিচ্ছি। এর উপরে কিছু কাঠ বাদাম এবং পেস্তাবাদাম ছড়িয়ে ছিটিয়ে দিব। এটা এক। সাইডে রেখে দিব। এখন চুলায় একটি প্যাণের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি টা পরিপূর্ণভাবে গলে আসে নাই। এখানে এর সাথে আমি তরল দুধটাও দিয়ে দিব। ঘি গলে গিয়ে এবং দুধটা যখন ফুটে আসবে ,তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি,একটু গোলাপজল। আর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে গুড়া দুধ। অল্প অল্প করে প্রথম অবস্থায় এক কাপের মতো দিয়ে দিব।
- 2অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে । এবং দুধগুলো মিশিয়ে নিতে হবে। চুলার জ্বালটা কিন্তু মাঝারি থেকে কম আচে রয়েছে। গুড়া দুধটার বাকি এক কাপটা ও আমি অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো। এটা এখন দলা বেঁধে শক্ত হয়ে যাচ্ছে। তবে কোন সমস্যা নেই । চিনি দিলেই আবার গলে একটু নরম হবে। বাকি এক কাপ গুড়া দুধগুলো অল্প অল্প করে দেওয়া হয়ে গেল । এখন এর সাথে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর এটা আবার একটু নরম হয়ে যাচ্ছে। কারন চিনিটা গলে একটা আঠালো ভাব তৈরি হয়। অনবরত নেরে অর্থাৎ মিশিয়ে এটা একটু শক্ত হয়ে গিয়েছে।
- 3অর্থাৎ বেশি নরমও না কিংবা শক্ত না । তবে নরম অথবা শক্ত রাখলেও কোনো সমস্যা নেই। যত বেশি এটার নাড়া হবে ততই শক্ত হতে থাকবে। এখন কাচের অই ট্রে এর মধ্যে এই গুলো ঢেলে দিব। খুব ভালো করে সমান করে দেওয়ার জন্য উপর থেকে আরেকটি বেকিং সিট দিয়ে, হাতের সাহায্য একটু চেপে চেপে এটা সমান করে দিব। কিছুক্ষণের মধ্যে এটা ঠান্ডা হয়ে গেলে তারপর কেটে পরিবেশন করব । এভাবে হয়ে গেল গুড়া দুধের সন্দেশ বা বরফি তৈরির রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
গুঁড়া দুধের বরফি বানাতে কী কী উপকরণ লাগে?+
গুঁড়া দুধ ২ কাপ, তরল দুধ হাফ কাপ, ঘি সিকি কাপ, গোলাপজল কয়েক ফোঁটা, চিনি হাফ কাপ বা রুচি অনুযায়ী এবং পছন্দমতো বাদাম লাগে।
বরফি তৈরিতে মোট প্রস্তুত সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ৫০ মিনিট উল্লেখ করা হয়েছে।
মিশ্রণ কখন ট্রেতে ঢেলে সমান করতে হবে?+
মিশ্রণ একটু শক্ত হয়ে গেলে কাচের ট্রেতে ঢেলে উপর থেকে বেকিং শিট দিয়ে হাতে চেপে সমান করতে হবে।
Tea ক্যাটাগরির আরও রেসিপি
🍽️
বাচ্চা বড় সবার অনেক পছন্দের "আইসক্রিম বরফি ক্যান্ডি" গুঁড়া দুধের দারুন মজার সন্দেশ ! Ice Cream Burfi Candy
🍽️
তুলতুলে নরম মুখে দিলেই গলে যাবে দারুন স্বাদের টার্কিশ সুলতানের লোকুমু ! Turkish Rolls Sultan Lokumu
🍽️