Raishas Food

আসল চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না চাইনিজ চিকেন ফ্রাই রেসিপি ! Chinese Chicken Fry Recipe

আস্ত পাকিস্তানি মুরগি সয়া সস ও মসলায় মেরিনেট করে ময়দা-ডিমের ব্যাটারে হাই হিটে ভেজে তৈরি হয় এই চাইনিজ চিকেন ফ্রাই। প্রস্তুতি প্রায় ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটা চাইনিজ চিকেন ফ্রাই এর মধ্যে রয়েছে ১৯৮-৩৬১ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •পাকিস্থানি কক মুরগি - ৪০০ গ্রামের মত
  • •মেরিনেট করার জন্য:
  • •আদা বাটা – ১ টেবিল চামুচ
  • •রসুন বাটা – ১ টেবিল চামুচ
  • •জিরা গুঁড়া – ১ চা চামুচ
  • •কালো গোলমরিচ গুঁড়া – ১ চা চামুচ
  • •কাঁচা মরিচ আধা বাটা (একটু ছাবা ছাবা থাকবে) - ১ টেবিল চামুচ
  • •টেস্টিং সল্ট – ১ চা চামুচের একটু কম
  • •সয়া সস – দেড় টেবিল চামুচ
  • •পানি – ২ টেবিল চামুচ
  • •ভাঁজার ব্যাটার তৈরির জন্য:
  • •ময়দা - আদা কাপ বা তার একটু বেশী
  • •ডিম - ১ টা
  • •লবন - স্বাদ মত

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে মসলাটা তৈরি করে নিব। সে ক্ষেত্রে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচ করে, আদা বাটা, রসুন বাটা,জিরার গুড়া, কালো গোল মরিচের গুঁড়া ,কাঁচা মরিচ বাটা ,আধ ভাঙ্গা করে। অর্থাৎ আধা বাটা করে, এক চামচ টেস্টিং সল্ট ,দিয়ে দেয়া হচ্ছে, আর এখানে তিন টেবিল চামচ পরিমাণ সোয়া সস দিয়ে ভাল করে এই মসলাটা মাখিয়ে নেয়া হচ্ছে। এখানে মসলা গুলো বেশি দেওয়াহয়েছে, কারণ আমি ৭৫০ গ্রামের পাকিস্তানি মুরগি নিয়েছি। আর ছোট মুরগীর জন্য উপরের উপকরণ গুলো দিতে হবে। ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছেন। এখন একটি পাকিস্তানী মুরগি নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে এর মাঝখান বরাবর অর্থাৎ আস্ত মুরগির পিটের দিক দিয়ে কেটে অর্ধেক করে নেওয়া হয়েছে।
  2. 2কিন্তু মুরগিটা আস্তই থাকবে। এর রানের অংশে চিড়ে বা ফেড়ে নেওয়া হয়েছে ছুরির সাহায্যে। এবং কিছু কিছু মাংসের অংশ গুলোও ফেড়ে নেয়া হয়েছে। এখন এই আস্ত মুরগিটার সাথে তৈরি করে রাখা মসলাটা দিয়ে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে তারপর আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। এই সময়ের পর এখন একটি বলের মধ্যে ময়দা পৌনে এক কাপ নিয়ে নেওয়া হলো । এর সাথে একটি ডিম দিয়ে স্বাদ মত লবণ দিয়ে মেখে নিচ্ছেন। তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। তারপর এই মিশ্রণের মধ্যে মেরিনেট করে রাখা আস্তো মুরগিটা দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছে। যেনো মেরিনেট করা মসলা গুলো পরে না যায়। অর্থাৎ আলতো হাতে ডুবিয়ে,তারপর পাশের চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল হাই হিটে গরম করে রাখা হয়েছে এর মধ্যে এই মুরগিটা ছেড়ে দেওয়া হচ্ছে।
  3. 3এই হাই হিটে প্রায় তিন মিনিট একপাশ ভেজে অপরপাশটি উল্টে দিচ্ছেন। এবং অপর পাঁশটি দুই মিনিট ভেজে মোট পাঁচ মিনিট ভেজে এটা নামিয়ে একটি প্লেটের মধ্যে রাখছেন। এখন এর থেকে রানের অংশ , এবং যে যে অংশগুলো কেটে নেওয়ার এগুলো কেটে নিচ্ছেন। তারপর আবার হাই হিটে থাকা তেলের মধ্যে ছেড়ে ভেজে নিচ্ছেন । প্রায় দুই থেকে আড়াই মিনিট ভেজে নামিয়ে নিচ্ছেন। হয়ে গেল আসল চাইনিজ রেস্টুরেন্ট এর বাবুর্চির দ্বারা রান্না করা চাইনিজ চিকেন ফ্রাই রেসিপি। প্রস্তুত সময়: ৪৫ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

চাইনিজ চিকেন ফ্রাই তৈরিতে কী কী মসলা লাগে?+

মেরিনেটের জন্য আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, কাঁচা মরিচ বাটা, টেস্টিং সল্ট ও সয়া সস লাগে। এরপর ময়দা, ডিম ও লবণ দিয়ে ব্যাটার তৈরি করা হয়।

মুরগি মেরিনেট করতে কতক্ষণ রাখতে হবে?+

মসলা মাখানোর পর মুরগিটি আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। এরপর ব্যাটারে ডুবিয়ে ভাজা হয়।

মুরগি কতক্ষণ ভাজতে হবে?+

আস্ত মুরগি হাই হিটে প্রায় তিন মিনিট এক পাশ এবং দুই মিনিট অন্য পাশ ভাজতে হয়। রানের অংশ ও কাটা অংশ আবার দুই থেকে আড়াই মিনিট ভাজতে হয়।