Raishas Food

কয়েক মিনিটে খুবই সহজে ঘরে নাগা সস তৈরির রেসিপি ! Naga Burger Sauce Recipe

নাগা মরিচ, বোম্বাই মরিচ, মেয়োনিজ ও ভিনেগার দিয়ে তৈরি অত্যন্ত ঝাল একটি সস, যা বার্গার, স্যান্ডউইচ ও পিজ্জার সঙ্গে খাওয়া যায়।

শেয়ার করুন:

উপকরণ

  • •নাগা মরিচ দুটি এবং বোম্বাই মরিচ পাচটি(এখানে আমি দুই ধরনের মরিচ নিয়েছি। কারন এই দুটোই ঝাল। তিবে আপনারা চাইলে শুধু নাগা মরিচ দিয়েও করতে পারেন।
  • •চিনি -এক টেবিল চামচ পরিমাণ
  • •৩ল লবণ 1 চা চামচ
  • •৪লতেল এক কাপ
  • •ভিনেগার 2 চা চামচ
  • •জলপাইয়ের আচার এর মসলা -এক চা চামচ

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে মেয়োনিজটা তৈরি করে নিতে হবে। সে ক্ষেত্রে একটি ব্লেন্ডার এর মধ্যে আমি আধা কাপ দুধ নিয়ে নিলাম। এর সাথে লবন দিয়ে দিচ্ছি। আর এক কাপ তেলের থেকে অল্প অল্প করে আমি তিন-চারবার দিয়ে নিব তেলটা। তাই এর সাথে অল্প করে তেল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, ১০ থেকে ১৫ সেকেন্ডের জন্য। এই সময়ের পর আবার এর মধ্যে অল্প করে তেল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, কয়েক সেকেন্ডের জন্য। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার। আবারো কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিতে হবে? । ভিনেগার দেয়ার মাত্র এটার ঘনত্বটা বেড়ে গেল । এখন এর মধ্যে দিয়ে দিছি আচারের মসলা এবং বাকিটুকু তেল ,এবং মরিচ গুলাও দিয়ে,আবারো শেষ বারের মতো ব্লেন্ড করে নিব।
  2. 2প্রায় আধ মিনিট ব্লেন্ড করার পর,এটা সম্পূর্ণ মিশে গেছে। অর্থাৎ মরিচ গুলো। আরে এই নাগা মরিচের নাগা সসটা খুবই ঝাল হয় । প্রচন্ড রকমের ঝাল যারা,টেস্ট করেছেন তারা অবশ্যই জানেন। এটা মুখে দেওয়ার কয়েক সেকেন্ডের পর এটার টেস্টটা বুঝা যাবে। সাথে সাথে বোঝা যাবে না। কয়েক সেকেন্ড পর কিন্তু এটার ঝালটা বুঝতে পারবেন। আর যেহেতু প্রচন্ড ঝাল হয়, তাই অতি সাবধানে এটা যারা প্রথম বার ট্রাই করবেন তাদের জন্য। এই সসটা বার্গার ,স্যান্ডউইচ, পিজ্জা যেকোনো কিছুর সাথে দিয়ে। খেতে সাংঘাতিক মজার হয়। বিশেষ করে যারা ঝাল প্রেমিক তাদের জন্য। আর এতে যারা একটু মিষ্টি করতে চান তারা টমেটো ক্যাচাপ দিয়ে নিতে পারেন।
  3. 3যেভাবে মেয়নিজটা তৈরি করে নেওয়া হয়। চিনির পরিমাণটাও যার যার রুচির মত। কিন্তু এর মধ্যে ভিনাকাটা অবশ্যই দিতে হবে। এটাকে জমানোর জন্য তাই ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবেন। এবং আমি এখানে নাগা সস নিয়েছি। আর হচ্ছে বোম্বাই মরিচ নিয়েছি দুটোই কিন্তু অত্যাধিক ঝাল অর্থাৎ নাগা মরিচগুলো হচ্ছে একটু লম্বা টাইপের হয় আর বম্বাই মরিচ একটু খাটো হয়। তবে দুটোই যেহেতু ঝাল জিনিস তাই আমি একত্রে করে নিয়ে বানিয়ে নিলাম । এভাবে হয়ে গেল নাগা সহজ বানানোর রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

এই সস তৈরিতে কোন কোন মরিচ ব্যবহার করা হয়েছে?+

রেসিপিতে দুই ধরনের মরিচ নেওয়া হয়েছে: দুটি নাগা মরিচ এবং পাঁচটি বোম্বাই মরিচ। চাইলে শুধু নাগা মরিচ দিয়েও তৈরি করা যায়।

সসে ভিনেগার কেন দেওয়া হয়?+

ভিনেগার সসটিকে জমাট বাঁধাতে সাহায্য করে, তাই এটি অবশ্যই ব্যবহার করতে হবে। ভিনেগার দেওয়ার পর সসের ঘনত্ব বেড়ে যায়।

সস কি মিষ্টি করা যায়?+

হ্যাঁ, যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা টমেটো ক্যাচাপ দিয়ে নিতে পারেন। চিনির পরিমাণও নিজের রুচি অনুযায়ী কম-বেশি করা যায়।