Raishas Food

আসল চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি ! Vegetable Fried Rice

পোলাওর চাল, গাজর, বরবটি, পাতাকপি ও সয়া সসে তৈরি চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস। বাবুর্চির পদ্ধতিতে ঝরঝরে ভাত বানানোর সহজ রেসিপি। পুষ্টি সম্পর্কিত: একা কাপ এই ভেজিটেবল ফ্রাইড রাইসের মধ্য ২৫০ থেকে ৩০০ ক্যালোরি থাকে।

শেয়ার করুন:

উপকরণ

  • •পোলাওর চালের ভাত – আড়াই কাপ (২ কাপ + আধা কাপ)৭০-৮০% সিদ্ধ করে নিতে হবে
  • •তেল – দেড় টেবিল চামুচ (১ টেবিল চামুচ + আধা টেবিল চামুচ)
  • •রশুনের কিমা ভাঁজা – ১ টেবিল চামুচ
  • •ভাপ দিয়ে নেয়া বরবটি – আধা কাপ
  • •চিকন কুচি করে কাটা কাঁচা গাজর – আধা কাপ
  • •চিকন কুচি করে কাটা কাঁচা পাতাকপি – ১ কাপ
  • •পিঁয়াজের কলি – সিকি কাপ (এক কাপের চার ভাগের এক ভাগ)
  • •চাইনিজ পাতা – আধা কাপ
  • •টেস্টিং সল্ট – আড়াই চা চামুচ (২ চা চামুচ + আধা চা চামুচ)
  • •লবন – দেড় চা চামুচ (১ চা চামুচ + আধা চা চামুচ)
  • •চিনি – দেড় চা চামুচ (১ চা চামুচ + আধা চা চামুচ)
  • •সাদা গোলমরিচের গুঁড়া – আধা চা চামুচ
  • •সয়া সস – ১ চা চামুচ

রান্নার ধাপ

  1. 1প্রথমে ফ্রাইড রাইস এর চালটা সিদ্ধ করে নিতে হবে। তারজন্য, এখানে চুলায় একটি পাতিলের মধ্যে ফুটে আসা পানিতে দিয়ে দিচ্ছি এক। টেবিল চামচ তেল। এরপর এর মধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের চাল গুলো দিয়ে দিব। এবং এই চালগুলো ৮0% এর মত সিদ্ধ করে নিতে হবে। প্রায় ৪-৫ মিনিট ফুটিয়ে নেওয়ার পর, চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ চালের মধ্যে কোনো কাচা সাদা অংশ নেই। একটু শক্ত হবে চাল কিন্তু সিদ্ধ হয়ে আসবে। এখন এগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে এর পানি ঝরিয়ে নেব। তারপরে চালগুলো একটি বলের মধ্যে নিয়ে নেওয়া হল। এর উপর থেকে আবার একটু তেল মেখে নেওয়া হচ্ছে ।
  2. 2তারপর খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিব। এটা করার ফলে চালটা একদম ঝরঝরে থাকে। তারপর এখানে কেটে ধুয়ে রাখা বরবটিটা একটু সিদ্ধ করে নিতে হবে। অর্থাৎ ফুটে আসা অল্প পানিতে এক। মিনিট এর জন্য বরবটিটা সিদ্ধ করে নিব। তারপর বের। করে সাথে সাথে এইটা আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। যেনো অতিরিক্ত সিদ্ধ হয়ে না। যায়,এবং এর রঙ টাও সবুজ থাকে। এরপর প্যানের মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে দেয়া হল,এরমধ্যে আগে থেকে ভেজে রাখা রসুনের কুচি বা কিনা ফিয়ে দিচ্ছি। তারপর গাজর কুচি, পাতা কপি কুচি, এবং সিদ্ধ করা বরবটি। এখন এই সবজি গুলো ভেজে নিতে হবে।
  3. 3প্রায়,দুই থেকে তিন মিনিট ভেজে, এরমধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পোলাও এর চাল গুলো। নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি, টেস্টিং সল্ট, চিনি,লবন,এবং সাদা গোল মরিচের গুড়া। নেড়েচেড়ে ভালোকরে মিশিয়ে আরও দুই এক। মিনিট ভেজে নিচ্ছেন। এরপর দিয়ে দিচ্ছে,পিয়াজ কলি এবং চাইনিজ পাতা। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন। এভাবে হয়ে গেলো আসল চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। এই রেসিপিটা সরাসরি বাবুর্চির দ্বারা তৈরি করে নেয়া হয়েছে। প্রস্তুত সময়: ৪৫ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

ভেজিটেবল ফ্রাইড রাইস বানাতে কী কী সবজি লাগে?+

এই রেসিপিতে ভাপে সিদ্ধ বরবটি, কাঁচা গাজর কুচি, পাতাকপি কুচি, পিঁয়াজের কলি ও চাইনিজ পাতা ব্যবহার করা হয়েছে।

চাল কতটুকু সিদ্ধ করতে হবে?+

চাল ৭০-৮০% সিদ্ধ করতে হবে, অর্থাৎ চালের মধ্যে কোনো কাঁচা সাদা অংশ থাকবে না আর চাল একটু শক্ত থাকবে।

এক কাপ ফ্রাইড রাইসে কত ক্যালোরি থাকে?+

রেসিপিতে উল্লেখ আছে, এক কাপ ভেজিটেবল ফ্রাইড রাইসে প্রায় ২৫০ থেকে ৩০০ ক্যালোরি থাকে।