খুবই সহজে হেব্বি মজার মুগ ডাল দিয়ে ব্রয়লার মুরগি রান্নার রেসিপি | Mug Dal Murgi Ranna Recipe
মুগ ডাল ও বিভিন্ন মসলা দিয়ে তৈরি ব্রয়লার মুরগির এই রেসিপিতে ডাল সিদ্ধ হলেও গলে না যাওয়ার কৌশল বলা হয়েছে। সহজ ও স্বাদের রান্না। পুষ্টি সম্পর্কিত: একটি পরিবেষনে রয়েছে ২৫০-৩৫০ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •মুরগি ১ কেজি
- •মুগ ডাল
- •দারচিনি চারটি
- •এলাচ তিনটি ফেড়ে নিব
- •তেজপাতার দুটি
- •আদা বাটা এবং রসুন বাটা দেড় টেবিল চামচ করে
- •হলুদ গুড়া, মরিচ গুড়া, ধনিয়ার গুড়া দেড় চামচ করে
- •তেল এক।কাপের তিন ভাগের এক ভাগ
- •জিরার গুড়া- এক চামচ
- •পিয়াজ কুচি এক কাপের একটু কম
- •লবন স্বাদ মতো
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে মুগডাল নিয়ে একটু ভেজে নিব। অর্থাৎ দুই থেকে তিন মিনিট একটু বাদামী করে ভেজে , তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিব। এরপর এখানে মুরগির মাংস গুলো নিয়ে পছন্দ মতো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। তারপর পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যানের মধ্যে মাংসগুলো নিয়ে নিলাম। এর সাথে এখন এক। এক। করে উপরের সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। যেমন আদা বাটা , রসুন বাটা, এলাচ ,দারচিনি, তেজপাতা, হলুদ গুড়া, মরিচ গুড়া ,ধনীয়ার গুড়া,স্বাদ মত লবণ এবং তেল দিয়ে ,এখন মাংসটা ভুনে নিতে হবে।
- 2প্রায় ৪-৫ মিনিট ভুনে নেওয়ার পর, এখন এর সাথে মুগডাল দিয়ে, মুরগির মাংস থেকে যে পরিমাণ পানি ছেড়েছে এই অল্প পানিতেই ডালগুলোও আবার ভেজে নিতে হবে। প্রায় ৫-৬ মিনিট আবারো ভেজে নেওয়ার পর, এখন এর সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। বেশিক্ষণ ভাজা বা ভুনা যাবে না, কারণ এটা হচ্ছে বয়লার মুরগি। লবণটা চেখে নেব। প্রয়োজনে, ঢেকে দিতে হবে। প্রায় 2০ থেকে ২৫ মিনিট পর এর মাঝে বেশ কয়েকবার নেরে দেওয়া হয়েছিল। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি।
- 3অর্থাৎ গলে গিয়ে যে ভেঙ্গে যায় ডালগুলো এই অবস্থা হয়নি। কিন্তু ডালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা-চামচের মতো গরম মসলার গুড়া কয়েকটা কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি দিয়ে দুই মিনিট চুলায় রেখে নামিয়ে নেব। এভাবে হয়ে গেলো মুগ ডাল দিয়ে ব্রয়লার মুরগী রান্নার রেসিপি। প্রস্তুত সময়: ৪৫ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
এই রেসিপিতে প্রস্তুত সময় কত?+
রেসিপি অনুযায়ী প্রস্তুত সময় ৪৫ মিনিট।
একটি পরিবেশনে কত ক্যালরি থাকে?+
রেসিপিতে বলা হয়েছে, একটি পরিবেশনে রয়েছে ২৫০-৩৫০ ক্যালরি।
এই রান্নায় কত কেজি মুরগি লাগে?+
উপকরণ তালিকায় মুরগি ১ কেজি লাগবে বলা হয়েছে।
ডাল সিদ্ধ হওয়ার পর কী দিতে হবে?+
আধা চা-চামচ গরম মসলার গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি দিয়ে দুই মিনিট রেখে নামাতে হবে।