খুবই সহজে বাসায় বানিয়ে ফেলুন ফাস্ট ফুড দোকানের মেয়নিজ।
ডিম, তেল, গুঁড়া দুধ, চিনি, লবণ, রসুন ও ভিনেগার দিয়ে হ্যান্ড বিটারে তৈরি ফাস্ট ফুড স্টাইলের ঘন ও ক্রিমি মেয়নিজ। মাত্র ১০ মিনিটে বাসায়ই বানানো যায়। প্রস্তুত সময়: ১০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: প্রতি এক টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ এর মধ্যে ৯৪ কিলোক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •ডিম - ১ টা
- •সয়াবিন বা যে কোনও গন্ধ ছাড়া তেল - সোয়া কাপ (১ কাপ + সিকি কাপ)
- •গুঁড়া দুধ - ২ টেবিল চামুচ
- •চিনি - ১ টেবিল চামুচ
- •লবন - এক চিমটি
- •রসুন (বাটা বা আস্ত) - ১ চা চামুচ
- •ভিনেগার - ১ চা চামুচ বা ২ চা চামুচ (স্বাদ মত)
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে আমি একটা উচু টাইপের পরিষ্কার কন্টেইনার নিয়ে নিলাম। এটা নিয়েছি কারন, আমি যেহেতু মেয়োনিজটা, ব্লেন্ডারে তৈরি করবো না। অর্থাৎ হ্যান্ড বিটার দিয়ে করব। এখন এর মধ্যে এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। যেমন ডিম,গুড়া দুধ ,চিনি, লবণ, রসুন বাটা, অথবা বড় সাইজের আস্ত রসুনের এক কোয়া দিলে হবে।
- 2এবং পরিশেষে সোয়া কাপ তেল থেকে অর্ধেক তেল দিয়ে দিচ্ছি। এখন হ্যান্ড বিটার মেশিনটা নিয়ে হাই স্পিডে বিট করে নিচ্ছি। ৮ থেকে ১০ সেকেন্ড এর মত বিট করে নিচ্ছি। তারপর এর মধ্যে অর্ধেক রাখা তেল থেকে এর থেকে আবারও অর্ধেক তেল দিয়ে বিটার মেশিনের সাহায্যে আবার বিট করে নেওয়া হচ্ছে।
- 3তারপর এর মধ্যে ভিনেগার দিয়ে বাকিটুকু তেল দিয়ে শেষবারের মতো দিয়ে বিট করে নিতে হবে। এভাবে হয়ে গেল ফাস্ট ফুড দোকানের মেয়োনিজ তৈরির রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
এই মেয়নিজ তৈরিতে ব্লেন্ডার লাগবে কি?+
না, রেসিপিতে বলা হয়েছে ব্লেন্ডার ছাড়া হ্যান্ড বিটার দিয়ে মেয়নিজ তৈরি করা হয়েছে।
মেয়নিজ তৈরিতে কী কী উপকরণ লাগে?+
একটি ডিম, সোয়া কাপ গন্ধ ছাড়া তেল, ২ টেবিল চামচ গুঁড়া দুধ, ১ টেবিল চামচ চিনি, এক চিমটি লবণ, ১ চা চামচ রসুন এবং ১-২ চা চামচ ভিনেগার লাগে।
প্রস্তুত করতে কতক্ষণ সময় লাগে?+
রেসিপি অনুযায়ী প্রস্তুত সময় প্রায় ১০ মিনিট।
এক টেবিল চামচ মেয়নিজে কত ক্যালরি থাকে?+
রেসিপিতে উল্লেখ আছে, প্রতি এক টেবিল চামচ মেয়নিজে প্রায় ৯৪ কিলোক্যালরি থাকে।