Raishas Food

খুবই অল্প মশলায় ঝটপট রান্না বিক্রমপুরের ঐতিহ্যবাহী দারুন মজার ইলিশ মাছের পানি খোলা রান্নার রেসিপি!

বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই রেসিপিতে অল্প মশলায় ইলিশ মাছ ঢাকনা ছাড়া পানিতে খোলা রান্না করা হয়। মাছের স্বাদ ও গন্ধ অটুট রাখে। প্রস্তুত সময়: ৩৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম ইলিশ মাছে ৩১০-৩৩০ কিলোক্যালরি রয়েছে।

শেয়ার করুন:

উপকরণ

  • •ইলিশ মাছ বড় সাইজের একটি
  • •হলুদ গুঁড়া দেড় চামচ
  • •সরিষার তেল 2 টেবিল চামচ
  • •মাঝারি সাইজের একটি পেঁয়াজ বেটে
  • •কাঁচামরিচ ফালি করা ছয় থেকে সাতটি
  • •লবন স্বাদ মতো

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে একটি বড় সাইজের ইলিশ মাছ কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তারপর একটি প্যাণের মধ্যে মাছ গুলো নিয়ে, এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া, পেঁয়াজ বাটা এবং ফালি করে রাখা মরিচ । এখন পরিমাণমতো পানি দিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে। এবং স্বাদমতো লবণ দিয়ে এখন চুলার জ্বালটা ধরিয়ে দিব। এবং এখানে কোনো প্রকার ঢাকনা ব্যবহার করা যাবে না।
  2. 2প্রায় দুই তিন মিনিটের মধ্যে ফুটে উঠেছে। এবং এখন একটু নেড়ে দিচ্ছি। আলতো করে নেড়ে দিতে হবে। বেশি নাড়ানাড়ি করা যাবে না। যেহেতু ইলিশ মাছ এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। প্রায় আরো ৮ থেকে ১০ মিনিট পর ,এখন এক একটা মাছ গুলো উল্টে দেবো। মাছগুলো উল্টে দেওয়ার পর, আবারও জাল করে নিতে হবে। যেহেতু পানির পরিমাণ টা বেশি তাই।
  3. 3প্রায় আরো ৮ থেকে ১০ মিনিট পর এখন পরিমান মতো বা পছন্দ মতো ঝোল রয়েছে, এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করব। আর এই রান্নাটার নামও পানি খোলা এবং এটা ঢাকনা ছাড়া খোলাই রান্না করতে হয়। এবং এটাতে ইলিশ মাছের স্বাদ ও গন্ধ ১০০% বজায় থাকে। এভাবেই হয়ে গেল ইলিশ মাছের পানি খোলা রান্নার রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

এই রান্নায় কী কী উপকরণ লাগে?+

একটি বড় ইলিশ মাছ, দেড় চামচ হলুদ গুঁড়া, ২ টেবিল চামচ সরিষার তেল, একটি মাঝারি পেঁয়াজ বাটা, ছয় থেকে সাতটি ফালি করা কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ লাগে।

রান্নার জন্য কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ৩৫ মিনিট উল্লেখ করা হয়েছে।

রান্নার সময় ঢাকনা ব্যবহার করা যাবে কি?+

না, এই রান্নাটি ঢাকনা ছাড়া খোলা অবস্থায় করতে হয়।