খুবই সোজা আর দারুন মজার চুলায় তৈরি পাউরুটি "পুল এপার্ট ব্রেড" রেসিপি।
কন্ডেন্সড মিল্ক ও মাখনের মিষ্টি ফিলিংসহ স্তরে স্তরে খোলা যায় এমন নরম পাউরুটি। ওভেন ছাড়া চুলায় প্যানে এটি বানানো যায়। প্রস্তুত সময়: ১ ঘন্টা। পুষ্টি সম্পর্কিত: একটি পরিবেশনে রয়েছে ১০০ থেকে ২৭০ ক্যালোরি
শেয়ার করুন:
উপকরণ
- •ময়দা – আড়াই কাপ (২ কাপ + আধা কাপ)
- •ইস্ট - আড়াই চা চামুচ (২ চা চামুচ + আধা চা চামুচ)
- •চিনি – ৩ টেবিল চামুচ
- •লবন – ১ চা চামুচ
- •দুধ – দেড় কাপ (১ কাপ + আধা কাপ)
- •মাখন – আড়াই টেবিল চামুচ (২ টেবিল চামুচ + আধা টেবিল চামুচ)
- •ভিতরের ফিলিং এর জন্য:
- •মাখন – ৩ টেবিল চামুচ
- •কণ্ডেন্সড মিল্ক – আধা কাপ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে একটি বলের মধ্যে ময়দা নিয়ে নিলাম। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি, ইস্ট,চিনি এবং লবণ। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে নরমাল টেম্পারেচারে থাকা অর্থাৎ সাধারণ দুধ নিয়ে এর মধ্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। কারণ মিশ্রণটা একটু পাতলা হবে অর্থাৎ একটু আঠালো পাতলা খামির হবে। ভালো করে মেখে পাতলা খামিরটা হয়ে গেলো। এখন এটা একটা টেবিলের ওপর নিয়ে, এর সাথে মাখন দিয়ে এই আঠালো খামির টাকে একটু নরম করে নিতে হবে । অর্থাৎ মায়ান দিয়ে নিতে হবে ভালো করে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো, হাতের সাহায্যে ময়ান দিয়ে এটা এখন খুবই নরম খামের তৈরি হয়ে গেল। অর্থাৎ হাতের সাথে আর লেগে থাকছে না। খুলে আসছে ,কোন প্রকার আটাহ্র মতো হাতে আর লেগে যাচ্ছে না । এ পর্যায়ে এখন এটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। যেহতু ইস্ট টা একটিভেট হচ্ছে। তাই এটা ফুলবে। এখন অন্য একটি পাত্রে নিয়ে নেওয়া হচ্ছে কনডেন্স মিল্ক এবং মাখন। এখন এগুলো চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এটা হয়ে গেলো ভিতরের ফিলিং এর জন্য।
- 2প্রায় ঘন্টাখানেক পর ময়দার ঘামের টা নিয়ে, এখন এটা আবার একটু ময়ান দিয়ে নেওয়া হচ্ছে। তারপর এর থেকেও অর্ধেক পরিমাণ কেটে নিয়েছি। যেন এটা বেলে নিতে সুবিধা হয়। খুব ভালো করে লম্বা এবং চওড়া করে বেলে নেওয়া হয়েছে। যত সম্ভব বড় করে বেলে নেওয়া যায়। এখন এই বেলে নেওয়া রুটির উপর দিয়ে যে কন্ডেন্স মিল্ক এবং মাখন এর মিশ্রণটা ব্রাশ করে দিতে হবে । সব দিকে ব্রাশ করে তারপর একপাশ থেকে রোলের মতো করে মুরে নিব। লনবা করে মুড়ে রোলা করার পর, এখন এর থেকে এক এক টুকরো করে একটা অংশ কেটে নেওয়া হচ্ছে। তারপর এখানে একটা স্টিলের ব্যাক করার জন্য ছাচ নিয়ে নেওয়া হল। এটার মধ্যে তেল ব্রাশ করে ব্রেকিংশিট বিছিয়ে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে এই কেটে রাখা অংশগুলো একটু চেপে চেপে বসিয়ে দেবো । খুব টাইট ভাবে হয়। যেন কোন অংশ ফাঁকা না থাকে। এভাবে করে সবগুলো বসিয়ে দিয়েছি। এর এর উপরে কিছু কালো কিসমিস এবং পেস্তা বাদাম গুলো কুচি করে কেটে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এখন এটা আরো সবথেকে দশ মিনিটের জন্য রেখে দেবো যেন এটা আরো ফুলে।
- 3যেহেতু ইস্ট টা একবার একটিভেট হলে এটা ফুলতেই থাকে। তাই এটা প্রায় দশ থেকে বারো মিনিট এর মধ্যে ফুলে টিফিনটা ভরে উঠেছে। এখন এটা বেক করে নিতে হবে। সে ক্ষেত্রে চুলায় একটি প্যান্ বসিয়ে গরম করে নেওয়া হয়েছে। এর মধ্যে স্টিলের একটা স্ট্যান দিয়ে দেওয়া হয়েছে। এর উপরে এই টিফিনটা বসিয়ে দিব। তারপর প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে । চুলার জ্বালটা সবচাইতে কম আছে থাকবে। এই কম আছে ৩০ থেকে ৩৫ মিনিটের জন্য বেক বের করে নিতে হবে । প্রায় ৩৫ মিনিট পর এগুলো আরো ফুলে উঠেছে । চুলার জ্বাল টা বন্ধ করে দিয়ে চুলার উপর আরো কিছুক্ষণ রেখে উপরের অংশগুলো আরো বাদামি হয়ে আসবে। ঠান্ডা হলেই বের করে পরিবেশন করব। এটা কিন্তু এক একটা লেয়ার খুলে খুলে খেতে হয়। যা কিন্তু খুবই মজাদার হয়। অর্থাৎ এর একটা করে অংশ টান দিলেই খুলে আসে। ভিতরের নরম এবং যেহেতু কনডেন্স মিল্ক এবং মাখনের ফিলিং টার দেওয়া আছে। খেতে দারুন মজার একবার বানিয়ে দেখতে পারেন। এভাবে হয়ে গেল চুলায় তৈরি পাউরুটি পুল এপার্ট ব্রেড তৈরি রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
এই পাউরুটি বানাতে কতক্ষণ সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ১ ঘন্টা উল্লেখ করা আছে। এর সাথে খামির ফোলার জন্য আধা ঘন্টা এবং বেকিংয়ের জন্য ৩০ থেকে ৩৫ মিনিট লাগে।
ভিতরের ফিলিং এ কী কী দেওয়া হয়?+
ভিতরের ফিলিং এর জন্য ৩ টেবিল চামচ মাখন ও আধা কাপ কন্ডেন্সড মিল্ক একসাথে ভালো করে মেশানো হয়।
বেক করতে কীভাবে চুলা ব্যবহার করা হয়?+
চুলায় একটি প্যানে স্টিলের স্ট্যান্ড রেখে তার উপর টিফিন বসিয়ে প্যানের ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে বেক করা হয়।