ঝটপট বানিয়ে ফেলুন দারুন মজার পাকা কলার হালুয়া ! একবার খাইবেন তো বার বার চাইবেন।
পাকা কলা, চিনি, ঘি আর এলাচের গুড়া দিয়ে বানানো একটু শক্ত টেক্সচারের মজার কলার হালুয়া। কাজুবাদাম দিয়ে সাজিয়ে ঠান্ডা করে কেটে পরিবেশন করা হয়।
শেয়ার করুন:
উপকরণ
- •.
- •পাকা কলা- আট থেকে দশটি
- •চিনি দুই কাপ
- •ঘি আধা কাপ
- •এলাচের গুড়া এক চামচ
- •কাজু বাদাম
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে পাকা কলা গুলো নিয়ে চটকিয়ে নিতে হবে। তারপর একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে নিতে হবে। এরপর চুলায় একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দিতে হবে । ঘিটা গলে আসলে, এর মধ্যে ব্লেন্ড করে রাখা এই পাকা কলা দিয়ে দিতে হবে। এখন অনবরত নাড়তে হবে। প্রাইম মিনিট ১০ একের পর এটা যথেষ্ট শক্ত হয়ে উঠছে। এখন এর সাথে দিয়ে দিতে হবে চিনি। নেড়েচেড়ে চিনিটা গোলে পাতলা হয়ে গিয়েছে। এখন আবারও অনবরত নেড়ে শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি, এলাচের গুড়া।
- 2নেড়েচেড়ে প্রায় ১৫ মিনিটের মতো ভেযে নেয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি কিছু কাজুবাদাম গুলো। আরো একটু ভেযে নিতে হবে। প্রায় আরো দশ থেকে বারো মিনিট ভেজে নেওয়ার পর, এখন এগুলো বের করে নিতে হবে। সে ক্ষেত্রে একটা। কাঁচের চারকোনা ট্রে নিয়ে নিলাম। এর মধ্যে একটা বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে এই হালুয়া ঢেলে দিতে হবে। এর উপরে আরো কিছু কাজুবাদাম ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেওয়া হচ্ছে । এবং উপর দিয়ে আরেকটা ব্যাকিং শিট বিছিয়ে, তারপর একটু চেপে চেপে সমান করে দিয়ে, তারপর সিটটা খুলে দেওয়া হচ্ছে।
- 3এবং এটা এভাবে রেখে ঠান্ডা করে নিতে হবে। ঘন্টাখানেকের মধ্যে এটা ঠান্ডা হয়ে যায়। এখন চারকোনা করে কেটে বের করে নিয়েছি। একটু শক্ত টাইপের হয় এই হালুয়াটা। কাউকে যদি না বলা হয় তাহলে কেউ বুঝতে পারবে না, যে এটা কলার হালুয়া। খেতে দারুন মজার । এবং সহজ ভাবে তৈরি করা। এভাবে হয়ে গেল পাকা কলার হালুয়া তৈরির রেসিপি। প্রস্তুত সময়: ১ ঘন্টা। পুষ্টি সম্পরর্কিত: আনুমানিক ১০০ থেকে ১৫০ গ্রাম কলার হালুয়াতে ২৫০ থেকে ৪০০ ক্যালরি থাকতে পারে।
সচরাচর জিজ্ঞাসা
কলার হালুয়া বানাতে কী কী উপকরণ লাগে?+
আট থেকে দশটি পাকা কলা, দুই কাপ চিনি, আধা কাপ ঘি, এক চামচ এলাচের গুড়া এবং কাজুবাদাম লাগে।
কলার হালুয়া ঠান্ডা হতে কতক্ষণ সময় লাগে?+
রেসিপি অনুযায়ী ঘন্টাখানেকের মধ্যে হালুয়াটি ঠান্ডা হয়ে যায়। মোট প্রস্তুত সময় ১ ঘন্টা উল্লেখ করা হয়েছে।
এই হালুয়ার ক্যালরি কত হতে পারে?+
আনুমানিক ১০০ থেকে ১৫০ গ্রাম কলার হালুয়াতে ২৫০ থেকে ৪০০ ক্যালরি থাকতে পারে।